PSL 2026: "পাকিস্তানে খেলতে আসলে বিপদ হতে পারে", বিদেশি ক্রিকেটারদের হুমকি দিল জঙ্গি সংগঠন! চরম বিপাকে পিএসএল

Published : Mar 23, 2026, 07:49 PM IST
PSL 2026: "পাকিস্তানে খেলতে আসলে বিপদ হতে পারে", বিদেশি ক্রিকেটারদের হুমকি দিল জঙ্গি সংগঠন! চরম বিপাকে পিএসএল

সংক্ষিপ্ত

PSL 2026: ‘তেহরিক-ই তালিবান পাকিস্তান’-এর বড় নেতা জামাত উল আহরার একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “আমরা বিশ্বের বাকি সমস্ত দেশের ক্রিকেট বোর্ডকে সতর্ক করে দিতে চাইছি। আপনাদের দেশের ক্রিকেটারদের পাকিস্তান সুপার লিগ খেলতে পাঠাবেন না দয়া করে। যদি কারও সঙ্গে কিছু হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের কোনও দায় থাকবে না। পাকিস্তানে খেলতে এলে বিপদ হবে।”

PSL 2026: সমস্যার সম্মুখীন পাকিস্তান সুপার লিগ (pakistan super league 2026)। এবার বিদেশি ক্রিকেটারদের হুমকি দিল পাকিস্তানের একটি জঙ্গি সংগঠন। ফলে, বিপাকে পাক ক্রিকেট।

বিদেশি ক্রিকেটারদের হুমকি

‘তেহরিক-ই তালিবান পাকিস্তান’-এর বড় নেতা জামাত উল আহরার একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “আমরা বিশ্বের বাকি সমস্ত দেশের ক্রিকেট বোর্ডকে সতর্ক করে দিতে চাইছি। আপনাদের দেশের ক্রিকেটারদের পাকিস্তান সুপার লিগ খেলতে পাঠাবেন না দয়া করে। যদি কারও সঙ্গে কিছু হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের কোনও দায় থাকবে না। পাকিস্তানে খেলতে এলে বিপদ হবে।”

কার্যত, চরম হুঁশিয়ারি। এই বিচ্ছিন্নতাবাদী সংগঠনের নেতা পরিষ্কার করে বলে দিয়েছেন, কিছুতেই যাতে পাকিস্তান সুপার লিগ আয়োজন করা না যায়, সেই চেষ্টাই করবেন তারা। তাঁর কথায়, “যাতে পাকিস্তান সুপার লিগ না হয়, সেই সমস্ত চেষ্টা করব আমরা। সেই কারণেই, ক্রিকেটারদেরও সতর্ক করে দেওয়া হচ্ছে। কেউ খেলতে আসবেন না এখানে।”

পাকিস্তান সুপার লিগ আদৌ হবে?

প্রসঙ্গত, পাকিস্তান সুপার লিগে এবার খেলা বিদেশি ক্রিকেটারদের মধ্যে ডেভিড ওয়ার্নার এবং স্টিভ স্মিথের মতো তারকারাও রয়েছেন। ওয়ার্নার আবার করাচি কিংসের অধিনায়ক। স্মিথের খেলার কথা মুলতান সুলতানসের হয়ে। সেইসঙ্গে, মার্নাস ল্যাবুশাং, মইন আলি, ডেভন কনওয়ে এবং অ্যাডাম জ়াম্পার মতো ক্রিকেটারদেরও খেলার কথা রয়েছে এবারের লিগে। 

ফলে, তাদের প্রত্যেককে সতর্ক করে দিয়েছেন আহরার। এমনিতেই জ্বালানি সঙ্কটে ভুগছে পাকিস্তান। আসন্ন পিএসএল মাত্র দুটি শহরকে কেন্দ্র করে আয়োজিত হওয়ার কথা। পুরোপুরি দর্শকশূন্য মাঠে অনুষ্ঠিত হবে এই ম্যাচগুলি। এবার এই পরিস্থিতিতে দাঁড়িয়েই, পাকিস্তানের ক্রিকেট লিগ আরও ঝামেলার মধ্যে পড়ল। 

কারণ, এবার সরাসরি পাকিস্তান ক্রিকেট লিগের বিরোধিতা করে বিদেশি ক্রিকেটারদের চরম হুঁশিয়ারি দিল পাকিস্তানের জঙ্গি সংগঠন ‘তেহরিক-ই তালিবান পাকিস্তান’। এই সংগঠনের নেতা বলেছেন, "পাকিস্তানে খেলতে এলে বিপদ হবে।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

India vs Ireland Series: অধিনায়ক স্যামসন এবং ওপেনার বৈভব? আয়ারল্যান্ডে তরুণ টিম ইন্ডিয়ার ঝড় তোলার অপেক্ষা
IPL 2026: দলে দলে পাকিস্তান ক্রিকেট লিগ ছেড়ে আইপিএল-এর পথে তারকারা, মাথায় হাত পাক বোর্ডের