Ranji Trophy Bengal: রঞ্জিতে জয়ের হ্যাটট্রিক বাংলার, কেরলের বিরুদ্ধে ২৮৭ রানে জয় অভিমন্যু ঈশ্বরণের দলের

Published : Oct 29, 2026, 01:13 PM IST
Shahbaz Ahmed

সংক্ষিপ্ত

Ranji Trophy Bengal: রঞ্জি ট্রফিতে টানা তিনটে ম্যাচে জয় পেল বাংলা। দিল্লি, সার্ভিসেসের পর এবার বাংলা হারাল কেরলকে। তিনটি ম্যাচ খেলে তিনটেই জিতে এখন গ্রুপ সি-র পয়েন্ট তালিকায় শীর্ষে অভিমন্যু ঈশ্বরণের দল (৩ ম্যাচে ১৮ পয়েন্ট)।

Ranji Trophy Bengal: রঞ্জি ট্রফিতে টানা তিনটে ম্যাচে জয় পেল বাংলা। দিল্লি, সার্ভিসেসের পর এবার বাংলা হারাল কেরলকে। তিনটি ম্যাচ খেলে তিনটেই জিতে এখন গ্রুপ সি-র পয়েন্ট তালিকায় শীর্ষে অভিমন্যু ঈশ্বরণের দল (৩ ম্যাচে ১৮ পয়েন্ট)। বৃহস্পতিবার তিরুবন্ততপুরে বাংলা ২৮৭ রানের বিরাট ব্যবধানে হারাল কেরলকে। শেষদিনে জিততে হলে বাংলাকে তুলতে হত ৬টি উইকেট, আর সেখানে কেরলের প্রয়োজন ছিল আরও ৩৫৫ রান। সেখানে এদিন কেরলের এদিন দ্বিতীয় ইনিংসের শেষ ৬টি উইকেট তুলতে বাংলার বোলাররা সময় নিলেন ১৮.৪ ওভার। ১২০ রানে শেষ হয় বিষ্ণু বিনোদের দলের ইনিংস। দ্বিতীয় ইনিংসে ৫১ রান দিয়ে ৬টি উইকেট নিলেন বাংলার স্পিনার প্রদীপ্ত প্রামাণিক। মহম্মদ সামি ও শাহবাজ আহমেদ দুটি করে উইকেট নিলেন। প্রথম ইনিংসে অনবদ্য ১২১ রান ও গোটা ম্যাচে ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা হলেন শাহবাজ আহমেদ।

প্রথম ইনিংসে বাংলার ২০৯ রানের লিড ছিল, ফলো-অন করাননি ঈশ্বরণ

প্রসঙ্গত, প্রথম ইনিংসে বাংলা করেছিল ৩৫০ রান। জবাবে কেরল মাত্র ১৪১ রানে শেষ হয়ে যায়। এরপর কেরলকে ফলো-অন না করিয়ে ফের তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলা করে ১৯৮ রান। জিততে হলে ৪০৭ রান করতে হবে, এমন শর্তে ম্যাচের চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে কেরল ১২০ রানে অল আউট হয়ে যায়। গতকাল, তৃতীয় দিনের শেষে কেরলের দ্বিতীয় ইনিংসের স্কোর ছিল ৪ উইকেটে ৫৩ রান। এদিন কেরলের বাকি ৬ উইকেট পড়ে ৬৭ রানে।

বাংলার সূচি

আগামী সোমবার থেকে ইডেন গার্ডেন্সে মহারাষ্ট্রের বিরুদ্ধে নামছে বাংলা। এরপর অভিমন্যু ঈশ্বরণদের গ্রুপের শেষ তিনটি ম্যাচ হল গুজরাট (আমেদাবাদ, ১৭ জানুয়ারি), ঝাড়খণ্ড (জামশেদপুর, ২৪ জানুয়ারি), ওডিশা (কলকাতা, ১ ফেব্রুয়ারি)। মহারাষ্ট্রর বিরুদ্ধে সরাসরি জয় ছিনিয়ে নিতে পারলে কোয়ার্টার ফাইনালে ওঠার রাস্তা অনেকটায় চওড়া হবে বাংলার। গ্রুপ থেকে দুটি দল নক আউটে উঠবে। বাংলার পথে বাধা হতে পারে মহারাষ্ট্র, গুজরাট, কেরল।

বাংলার টানা তিনটি জয়

১) দিল্লির বিরুদ্ধে ৯ উইকেটে জয়

২) সার্ভিসেসের বিরুদ্ধে ৬০ রানে জয়

৩) কেরলের বিরুদ্ধে ২৮৭ রানে জয়

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Wrestling World Championships 2026: কুস্তি বিশ্ব চ্যাম্পিয়নশিপে অসাধারণ লড়াই, রুপো কাজল-নীলমের
WPL 2027 Mini-Auction: উইমেনস প্রিমিয়ার লিগ ২০২৭ নিলাম, নজর কাড়লেন সানিকা চালকে