SAFF Championship 2026 Final: সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তান বধ ভারতের! ২-১ গোলে জয় ব্লু-টাইগার্সদের, শুভেচ্ছা জানালেন সুনীল ছেত্রী

Published : Nov 17, 2026, 10:18 PM ISTUpdated : Nov 17, 2026, 11:30 PM IST
SAFF Championship 2026 Final

সংক্ষিপ্ত

SAFF Championship 2026 Final: সাফ কাপের ফাইনালে মঙ্গলবার, ঢাকা ন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan Final 2026)।

SAFF Championship 2026 Final: সাফ কাপের ফাইনালে মঙ্গলবার, ঢাকা ন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan Final 2026)। সেই ম্যাচেই ২-১ গোলে জয় ব্লু-টাইগার্সদের। নিঃসন্দেহে দুই চির প্রতিদ্বন্দ্বী দলের মহারণ! একদিকে ভারত এবং অন্যদিকে, পাকিস্তান। স্বাভাবিকআভবেই, সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে দুই প্রতিবেশী দেশের লড়াই ঘিরে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। আর সেই হাইভোল্টেজ লড়াইতে শেষ হাসি হাসল ভারত। পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের খেতাব ঘরে তুলল ব্লু টাইগার্সরা। অনবদ্য পারফরম্যান্স ভারতের (SAFF Championship 2026)। চলতি টুর্নামেন্টে এই নিয়ে দ্বিতীয়বার পাক বধ করল ভারত। আর এই জয়ের সুবাদেই দশমবারের জন্য সাফ চ্যাম্পিয়ন হল আমাদের দেশ এবং টানা তিনবার এই ট্রফি জয়ের নজির গড়ল ব্লু-টাইগার্সরা।

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তান বধ ভারতের

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল শুরু হয়। তবে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ভারতকে প্রথম ধাক্কা দেয় পাকিস্তান। আলমগির গাজির গোলে এগিয়ে যায় তারা। প্রথমার্ধ শেষ হয় ১-০ ফলাফল নিয়েই। কিন্তু দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে খেলায় ফেরত আসে ভারত। ম্যাচের ৬০ মিনিটে, লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পাকিস্তানের ফুটবলার জুনেইদ শাহ। আর তারপরেই ম্যাচে সমতা ফেরায় ভারত। ৬১ মিনিটে, গোল করেন সুহেইল আহমেদ ভাট। এরপর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ভারত। ম্যাচের ৮৮ মিনিটে, আসে সেই মাহেন্দ্রক্ষণ। আবদুল রাবির কর্নার থেকে দুরন্ত হেডে জয়সূচক গোলটি করে যান সন্দীপ মান্ডি। সেই মুহূর্তে ২-১ গোলে এগিয়ে যায় ভারত। গোটা দল সেই ব্যবধান ধরে রাখতে সক্ষম হয়। শেষপর্যন্ত, ২-১ গোলে পাকিস্তানকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের খেতাব জিতে নিল ব্লু টাইগার্সরা।

২-১ গোলে জয় ব্লু-টাইগার্সদের

আর এই জয়ের সুবাদেই দশমবারের জন্য সাফ চ্যাম্পিয়ন হল আমাদের দেশ এবং টানা তিনবার এই ট্রফি জয়ের নজির গড়ল ব্লু-টাইগার্সরা। উল্টোদিকে প্রথমবার ফাইনালে উঠেও অধরা থেকে গেল পাকিস্তানের সাফ খেতাব জয়ের স্বপ্ন। জয় ভারতের। জয় ভারতীয় ফুটবলের। গোটা দলকে শুভেচ্ছা জানিয়েছেন দেশের প্রাক্তন অধিনায়ক সুনীল ছেত্রী। এক্স হ্যান্ডলে সুনীল লিখেছেন, “আমার ভিতরের ভক্ত সত্তাটির এটি প্রয়োজন ছিল। দারুণ কাজ করেছেন মুসা ভাই এবং পুরো দল। আপনারা যা করেছেন, তা নিয়ে আপনারা সবাই গর্ব করতে পারেন।"

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Indian Street Premier League: দায়িত্বে গোয়া সরকার, শুরু হচ্ছে ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ
Retention List of IPL 2027: কোন কোন ক্রিকেটারকে ছেঁটে ফেলল কেকেআর? প্রকাশ্যে ১০ দলের আইপিএল রিটেনশনের তালিকা