৪-০ 'সাফ' বাংলাদেশ, অনূর্ধ্ব-১৯ মহিলা ফুটবলে শ্রেষ্ঠত্বের প্রমাণ ভারতীয় দলের

Published : Feb 08, 2026, 10:05 AM ISTUpdated : Feb 08, 2026, 10:14 AM IST
Indian Football Team

সংক্ষিপ্ত

SAFF U-19 Women’s Championship 2026: সাফ পর্যায়ে ফুটবলে বরাবরই অন্যতম সেরা ভারতীয় দল। পুরুষদের ফুটবল প্রতিযোগিতার পর মহিলাদের ফুটবল প্রতিযোগিতাতেও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে চলেছে ভারতীয় দল।

DID YOU KNOW ?
মহিলা ফুটবলের উন্নতি
ভারতে মহিলা ফুটবলের উন্নতি হচ্ছে। এশিয়া পর্যায়ে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন মহিলা ফুটবলাররা।

India vs Bangladesh: বাংলাদেশকে ৪-০ উড়িয়ে ফের সাফ অনূর্ধ্ব-১৯ মহিলা চ্যাম্পিয়নশিপ (SAFF U-19 Women’s Championship 2026) খেতাব জিতল ভারতীয় দল। নেপালের (Nepal) পোখারা রঙ্গাসালায় (Pokhara Rangasala) ফাইনালে দাপট দেখিয়ে চ্যাম্পিয়ন হল ভারতীয় দল। ভারতের হয়ে গোল করলেন অধিনায়ক জুলান নংমাইথেন (Julan Nongmaithen), এলিজাবেদ লাকরা (Elizabed Lakra), পার্ল ফার্নান্ডেজ (Pearl Fernandes) ও অন্বিতা রঘরামন (Anwita Raghuraman)। ম্যাচের শুরু থেকেই ভারতীয় দলের দাপট থাকলেও, গোল পাওয়ার জন্য ৪২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। বাংলার মেয়ে প্রীতিকা বর্মনের (Pritika Barman) কাছ থেকে বল পেয়ে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন জুলান। এরপর ৬৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান এলিজাবেদ। পেনাল্টি আদায় করেন আলভা দেবী সেনজাম (lva Devi Senjam)। পাঁচ মিনিট পরেই ব্যবধান বাড়ান এই টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্স দেখানো পার্ল। এরপর ৮৩ মিনিটে চতুর্থ গোল করেন অন্বিতা।

ভারতের সামনে দাঁড়াতে পারল না বাংলাদেশ

এই টুর্নামেন্টে গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ খেতাব ধরে রাখার লক্ষ্যেই খেলতে নেমেছিল। তারা সারা টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স দেখিয়েই ফাইনালে পৌঁছে গিয়েছিল। কিন্তু ফাইনালে ভারতীয় দলের সামনে দাঁড়াতেই পারল না বাংলাদেশ। প্রথমার্ধ পর্যন্ত কিছুটা লড়াই করলেও, দ্বিতীয়ার্ধে একপেশে খেলা হয়। ভারতীয় দল দাপট দেখিয়েই চ্যাম্পিয়ন হল।

আশা জাগাচ্ছেন ভারতের তরুণী ফুটবলাররা

ভারতে পুরুষদের ক্লাব ফুটবলের অবস্থা শোচনীয় হলেও, তরুণী মহিলা ফুটবলাররা অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে চলেছেন। জুলানের নেতৃত্বে এএফসি এশিয়ান কাপের (AFC Asian Cup qualification) যোগ্যতা অর্জন পর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে ভারতের অনূর্ধ্ব-১৭ দল। এবার অনূর্ধ্ব-১৯ পর্যায়েও অসাধারণ পারফরম্যান্স দেখালেন এই তরুণী। এশিয়ান কাপের প্রস্তুতি ভালোভাবেই চলছে। নতুন প্রধান কোচ পামেলা কন্তি (Pamela Conti) দলকে দারুণভাবে তৈরি করছেন। সাফ পর্যায়ে ফের সেরা হওয়ার পর এবার এশিয়ান কাপেও ভালো পারফরম্যান্সের জন্য তৈরি হচ্ছে ভারতীয় দল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৭
অনূর্ধ্ব-১৭ পর্যায়ে এশিয়ান কাপের মূলপর্বে ভারত।
অনূর্ধ্ব-১৭ এএফসি এশিয়ান কাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে ভারতের মহিলা দল। এখন এই টুর্নামেন্টের প্রস্তুতি চলছে।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs USA T20 World Cup 2026: টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচেই বাজিমাৎ! আমেরিকার বিরুদ্ধে ২৯ রানে জয় ভারতের
টি-২০ বিশ্বকাপ ২০২৬: একা লড়াই সূর্যকুমারের, আমেরিকার বিরুদ্ধে জয়ের লক্ষ্যে ভারত