Shakib Al Hasan: বাংলাদেশের (Bangladesh) অভিজ্ঞ অলরাউন্ডার শাকিব আল-হাসান প্রায় দেড় বছর ধরে দেশের বাইরে। কিছুদিন আগে পর্যন্ত তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে ব্রাত্য ছিলেন। কিন্তু হঠাৎ শাকিবকে জাতীয় দলে ফেরানোর চেষ্টা শুরু হয়েছে।

DID YOU
KNOW
?
বাংলাদেশে ফিরবেন শাকিব?
শাকিব আল-হাসানের বিরুদ্ধে বাংলাদেশে খুনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ফলে এই তারকা ক্রিকেটার বাংলাদেশে ফিরলে গ্রেফতার হতে পারেন।

Bangladesh Cricket Team: চলতি বছরের মার্চে পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে সিরিজেই বাংলাদেশ দলে ফিরতে পারেন অভিজ্ঞ অলরাউন্ডার শাকিব আল-হাসান (Shakib Al Hasan)। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board), টিম ম্যানেজমেন্ট এবং অন্তর্বর্তী সরকার তেমনই পরিকল্পনা করছে। শাকিবও জাতীয় দলে ফিরতে চাইছেন। তবে তাঁকে শুধু বিদায়ী ম্যাচ খেলার জন্য দলে ফেরাতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। শাকিব যাতে ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপে (2027 ICC Men's Cricket World Cup) খেলেন, তা নিশ্চিত করতে চাইছে টিম ম্যানেজমেন্ট। বাংলাদেশ দলের ব্যাটিং কোচ মহম্মদ আশরাফুল (Mohammad Ashraful) বলেছেন, শাকিব যদি বাংলাদেশ দলে ফেরেন, তাহলে তাঁর দেশের হয়ে ২০২৭ সালের বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়া উচিত।

নির্বাচনের আগে শাকিবকে ব্যবহার করাই লক্ষ্য?

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শাকিব। তিনি ২০২৪ সালের জানুয়ারিতে আওয়ামি লিগের (Bangladesh Awami League) এমপি নির্বাচিত হন। কিন্তু সে বছরেরই ৫ অগাস্ট বাংলাদেশ ছাড়তে বাধ্য হন হাসিনা। এরপর থেকেই শাকিবও বাংলাদেশের বাইরে দিন কাটাচ্ছেন। সম্প্রতি টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) না খেলা নিয়ে চাপে পড়ে গিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও ক্রিকেট বোর্ড। এই পরিস্থিতিতে শাকিবকে জাতীয় দলে ফেরানোর মাধ্যমে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা শুরু হয়েছে।

বাংলাদেশে ফিরলে গ্রেফতার হবেন শাকিব?

শাকিবের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। ফলে এই ক্রিকেটার বাংলাদেশে ফিরলে গ্রেফতার হতে পারেন বলে আশঙ্কা রয়েছে। এই আশঙ্কা থেকেই বাংলাদেশে ফিরতে পারেননি এই তারকা ক্রিকেটার। বাংলাদেশে তাঁর নিরাপত্তা নিয়েও আশঙ্কা রয়েছে। তবে বিসিবি ডিরেক্টর আসিফ আকবর (Asif Akbar) দাবি করেছেন, তাঁর সঙ্গে শাকিবের কথা হয়েছে। শাকিবের বিরুদ্ধে যে মামলা রয়েছে, তা খতিয়ে দেখছে সরকার। এ বিষয়ে বিসিবি-র কিছু করার নেই। তাঁরা শুধু শাকিবকে জাতীয় দলে ফেরাতে চাইছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।