FIFA World Cup 2026: উরুগুয়ের বিরুদ্ধে অনবদ্য লড়াই, পয়েন্ট ছিনিয়ে নিল সৌদি আরব

Published : Jun 16, 2026, 11:31 AM ISTUpdated : Jun 16, 2026, 11:39 AM IST
Saudi Arabia vs Uruguay FIFA World Cup 2026

সংক্ষিপ্ত

Saudi Arabia vs Uruguay Match: বিশ্বকাপ ফুটবলে (FIFA World Cup 2026) এখনও পর্যন্ত সৌদি আরবের রেকর্ড খুব একটা ভালো নয়। শক্তিশালী দলগুলির বিরুদ্ধে তেমন লড়াই করতে পারে না এশিয়ার এই দল। অতীতে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে, এমন কোনও দলের বিরুদ্ধে সৌদি আরবের ভালো পারফরম্যান্স বিরল। তবে উরুগুয়ের বিরুদ্ধে অসাধারণ লড়াই করল সৌদি আরব।

DID YOU KNOW ?
২ বারের জয়ী উরুগুয়ে
১৯৩০ ও ১৯৫০ সালে বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হয় উরুগুয়ে। তারপর তারা আর বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারেনি।

FIFA World Cup 2026 Updates: এবারের বিশ্বকাপ ফুটবলের শুরুটা দারুণভাবে করল সৌদি আরব (Saudi Arabia vs Uruguay)। নিজেদের প্রথম ম্যাচে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের বিরুদ্ধে ড্র করল সৌদি আরব। ম্যাচের ফল ১-১। দু'বারের বিশ্বকাপজয়ীদের বিরুদ্ধে জয় পাওয়ার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল সৌদি আরব। কিন্তু অল্পের জন্য তারা জয় পেল না। তবে জয় না পেলেও, উরুগুয়ের বিরুদ্ধে এক পয়েন্ট পেয়েই খুশি সৌদি আরব শিবির। কারণ, তারা লাতিন আমেরিকার ফুটবলের ইতিহাসে অন্যতম সফল দলকে যে আটকে দেবে, তা ভাবা যায়নি। সৌদি আরবের কোচ জর্জিয়াস ডনিস (Georgios Donis) তাঁর দলকে খুব ভালোভাবে পরিচালনা করেছেন। আর্জেন্টিনার (Argentina) বিখ্যাত কোচ মার্সেলো বিয়েলসার (Marcelo Bielsa) কোচিংয়ে এই ম্যাচে ভালো পারফরম্যান্স দেখিয়েছে উরুগুয়ে। কিন্তু তারা জয় পেল না।

বিশ্বকাপের শুরুতেই ছন্দে সৌদি আরব

গত বিশ্বকাপ ফুটবলে (FIFA World Cup 2022) নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে (Argentina ) হারিয়ে দেয় সৌদি আরব। তারা এবারের বিশ্বকাপের শুরুটাও দারুণভাবে করল। উরুগুয়ের বিরুদ্ধে এই ম্যাচের ৪১ মিনিটে সৌদি আরবকে এগিয়ে দেন আবদুলেলাহ আল-আমরি (Abdulelah Al-Amri)। ৮০ মিনিটে উরুগুয়ের হয়ে সমতা ফেরান ম্যাক্সিমিলিয়ানো আরাউয়ো (Maximiliano Araújo)। এই ম্যাচে ২৯ বার শট নেয় উরুগুয়ে। তারা ১৪ বার কর্নার পায়। দ্বিতীয়ার্ধে গোল শোধ করার জন্য মরিয়া হয়ে ওঠে বিয়েলসার দল। তারা শেষপর্যন্ত সমতা ফেরাতে সক্ষম হয়। তবে জয় পেল না উরুগুয়ে।

২ বারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে

১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হয় উরুগুয়ে। তারা ১৯৫০ সালে ব্রাজিলের (Brazil) স্বপ্নভঙ্গ করে দ্বিতীয়বার বিশ্বকাপ জেতে। তারপর থেকে অবশ্য আর চ্যাম্পিয়ন হতে পারেনি লাতিন আমেরিকার এই দল। তবে তারা এখনও বিশ্ব ফুটবলের বড় শক্তি। সেই দলের বিরুদ্ধে সৌদি আরবের লড়াই নজর কেড়ে নিল। গত কয়েক বছরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-সহ (Cristiano Ronaldo) অনেক তারকাই সৌদি প্রো লিগে (Saudi Pro League) যোগ দিয়েছেন। তাঁদের সঙ্গে খেলে সৌদি আরবের ফুটবলাররা উন্নতি করছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০২২
২০২২ সালের বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে দেয় সৌদি আরব।
২০২২ সালের বিশ্বকাপ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে দেয় সৌদি আরব।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: নিউজিল্যান্ডের বিরুদ্ধে চমকপ্রদ পারফরম্যান্স, পিছিয়ে পড়েও ড্র ইরানের
FIFA World Cup 2026: 'মরক্কোকে দেখে শিখতেই পারে ভারত,' পরামর্শ মোহনবাগানের প্রাক্তন কোচের