FIFA World Cup 2026: 'মরক্কোকে দেখে শিখতেই পারে ভারত,' পরামর্শ মোহনবাগানের প্রাক্তন কোচের

Published : Jun 16, 2026, 08:19 AM ISTUpdated : Jun 16, 2026, 08:33 AM IST
Ayyoub Bouaddi-Morocco FIFA World Cup 2026

সংক্ষিপ্ত

Morocco Football Team: চলতি বিশ্বকাপে (FIFA World Cup 2026) অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছে মরক্কো। প্রথম ম্যাচে ব্রাজিলের (Brazil) বিরুদ্ধে ড্র করেছে আফ্রিকার এই দল। গত কয়েক বছরে উল্লেখযোগ্য উন্নতি করছে মরক্কো। এখন তারা বিশ্ব ফুটবলের অন্যতম লড়াকু দলে পরিণত হয়েছে। এ বিষয়ে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে কথা বললেন করিম বেনচেরিফা।

DID YOU KNOW ?
ভারতে ফিরবেন করিম?
ভারতে ফিরতে চান করিম বেনচেরিফা। তিনি আইএসএল-এ নতুন চ্যালেঞ্জ নিতে চান।

Karim Bencherifa Exclusive: বিশ্বকাপে (FIFA World Cup 2026) অসাধারণ পারফরম্যান্স। গতবার সেমি-ফাইনাল খেলার পর এবার প্রথম ম্যাচেই ব্রাজিলের (Brazil) বিরুদ্ধে চমকপ্রদ লড়াই করে ড্র। কীভাবে এত উন্নতি করে ফেলল মরক্কো (Morocco)? মোহনবাগানের (Mohun Bagan) প্রাক্তন কোচ করিম বেনচেরিফা জানালেন, ‘২০১৫ সাল থেকে উন্নতি শুরু করেছে মরক্কো। আমি ২০১৭ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত মরক্কো ফুটবল সংস্থার সঙ্গে যুক্ত ছিলাম। এই কারণে আমি জানি কত পরিশ্রম ও পরিকল্পনার ফলে এই সাফল্য এসেছে। মরক্কো অনূর্ধ্ব-২০ পর্যায়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। গত বিশ্বকাপে চতুর্থ হয়েছে মরক্কো। অলিম্পিক্সে (Olympics) তৃতীয় হয়েছে মরক্কো। ফিফা র‍্যাঙ্কিংয়ে সপ্তম স্থানে পৌঁছে গিয়েছে মরক্কো। মরক্কোর কোচেরাই এই সাফল্য এনে দিয়েছেন।’

ভারতীয় ফুটবলের উন্নতি কীভাবে সম্ভব?

ভারতীয় ফুটবলকে হাতের তালুর মতো চেনেন করিম। মোহনবাগান, সালগাঁওকর, চার্চিল ব্রাদার্স, পুণে এফসি-র মতো দলের কোচ হিসেবে কাজ করেছেন তিনি। সালগাঁওকরকে আই লিগ জিতিয়েছেন। মোহনবাগানের হয়েও অনেক সাফল্য পেয়েছেন। কলকাতা লিগ, ফেডারেশন কাপ, আইএফএ শিল্ড, ডুরান্ড কাপ, সুপার কাপের মতো টুর্নামেন্ট জিতেছেন। এই কোচের মতে, ‘ভারতীয় ফুটবল মরক্কোকে অনুসরণ করতেই পারে। তবে তার জন্য মরক্কোর কোচ নিয়োগ করতে হবে। একদম তলানি থেকে কীভাবে উন্নতি করতে হয়, তা মরক্কোর কোচেরা জানেন।’

ভারতে ফিরতে চান করিম

করিম এখন সিঙ্গাপুরের জাতীয় মহিলা দলের সঙ্গে যুক্ত। তবে তিনি ভারতে ফিরতে চান। আইএসএল-এ কোনও দলের হয়ে কাজ করার সুযোগ পেলে তিনি নতুন চ্যালেঞ্জ নিতে তৈরি।

আয়ুব বুয়াদ্দিকে নিয়ে উচ্ছ্বসিত করিম

এবারের বিশ্বকাপের অন্যতম আকর্ষণ মরক্কোর ১৮ বছর বয়সি মিডফিল্ডার আয়ুব বুয়াদ্দি (Ayyoub Bouaddi)। এই তরুণকে নিয়ে উচ্ছ্বসিত করিম। তিনি বলেছেন, ‘আজ বিশ্ব ফুটবলে অন্যতম আকর্ষণীয় তরুণ মিডফিল্ডার আয়ুব আবুদ্দি। ওর শুধু টেকনিক্যাল দক্ষতাই নেই, ও এই বয়সেই পরিণত হয়ে উঠেছে। ও খুব বুদ্ধি করে খেলে। চাপের মুখে ও ভালো পারফরম্যান্স দেখাতে পারে। ও এই বয়সেই সিনিয়র পর্যায়ে খেলার মতো ব্যক্তিত্ব গড়ে তুলেছে। ব্রাজিলের বিরুদ্ধে ও চমকপ্রদ পারফরম্যান্স দেখিয়েছে।’ এই তরুণ আরও উন্নতি করবেন বলে আশায় করিম।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০১৫
২০১৫ সাল থেকে উন্নতি শুরু করেছে মরক্কো ফুটবল।
মোহনবাগানের প্রাক্তন কোচ করিম বেনচেরিফা জানিয়েছেন, তাঁর দেশ মরক্কোর ফুটবলের উন্নতি শুরু হয়েছে ২০১৫ সাল থেকে।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: নিউজিল্যান্ডের বিরুদ্ধে চমকপ্রদ পারফরম্যান্স, পিছিয়ে পড়েও ড্র ইরানের
Belgium vs Egypt: বেলজিয়াম বনাম ইজিপ্ট ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই! একাধিক গোলের সুযোগ, শেষপর্যন্ত ১-১ গোলে ড্র