Senpai Ashish Darji: দুরন্ত লড়াই আশিস দর্জির, এশিয়া ওপেন কাপ ক্যারাটেতে দ্বিতীয় ভারত

Published : Jun 17, 2026, 11:33 AM IST
Senpai Ashish Darji

সংক্ষিপ্ত

Karate News: বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা ক্যারাটে। প্রায় ২০০ দেশের বিভিন্ন বয়সের মানুষ ক্যারাটের সঙ্গে যুক্ত। ভারতের বহু মানুষও ক্যারাটের সঙ্গে যুক্ত। আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিয়মিত সাফল্য পেয়ে আসছেন ভারতীয়রা। কিন্তু তারপরেও ক্যারাটেতে সরকারি সাহায্য বা স্বীকৃতি পাওয়া যাচ্ছে না।

DID YOU KNOW ?
জনপ্রিয় খেলা ক্যারাটে
সারা বিশ্বে জনপ্রিয় ক্যারাটে। প্রায় ২০০ দেশের মানুষ ক্যারাটের সঙ্গে যুক্ত।

Karate Tournament: উচ্চতায় খর্বকায় কিন্তু লড়াইয়ে সেরা। আর্মেনিয়ায় (Armenia) অনুষ্ঠিত এশিয়া ওপেন কাপ ২০২৬ (Asia Open Cup 2026) ক্যারাটে (Karate) টুর্নামেন্টে অসাধারণ লড়াই করে দ্বিতীয় স্থান অর্জন করলেন সেনপাই আশিস দর্জি (Senpai Ashish Darji)। আইকেও কিয়োকাশিনকাইকান ইন্ডিয়ার (IKO Kyokushinkaikan) প্রতিনিধি আশিস এই টুর্নামেন্টে সবচেয়ে কম উচ্চতাবিশিষ্ট প্রতিযোগী ছিলেন। কিন্তু তিনি অসামান্য লড়াইয়ের ক্ষমতা এবং সহনশীলতার মাধ্যমে বিচারক, অন্যান্য প্রতিযোগী, কর্মকর্তাদের মুগ্ধ করেছেন। সারা বিশ্বে যত ফুল-কনট্যাক্ট ক্যারাটে টুর্নামেন্ট হয়, তার মধ্যে এশিয়া ওপেন কাপ অন্যতম কঠিন। এই টুর্নামেন্টে অসাধারণ সাহস, মনের জোর, লড়াই করার শক্তির পরিচয় দিয়ে সাফল্য পেলেন আশিস। তাঁর এই লড়াই ভারতীয় ক্যারাটের পশ্রে গর্বের বিষয়।

পরিশ্রমের মাধ্যমে সাফল্য আশিসের

আশিসের কোচ ও সতীর্থরা জানিয়েছেন, বছরের পর বছর ধরে নিয়মিত অনুশীলন, কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার মাধ্যমেই সাফল্য অর্জন করেছেন তিনি। প্রতিদিন দীর্ঘক্ষণ অনুশীলন করেন আশিস। তিনি কখনও অনুশীলনে বিরতি দেন না। তিনি ক্যারাটে ভালোবাসেন। মার্শাল আর্টের প্রতি নিষ্ঠা না থাকলে সাফল্য আসে না। শৃঙ্খলাও অত্যন্ত জরুরি। আশিসের মধ্যে সাফল্য পাওয়ার সবরকম উপাদান আছে। এই কারণেই তিনি সাফল্য পাচ্ছেন। আন্তর্জাতিক কিয়োকাশিনকাইকান ক্যারাটে টুর্নামেন্টে সাফল্য পাওয়া কঠিন। কিন্তু আশিস সহজেই সাফল্য পাচ্ছেন।

আশিসের সাফল্যে ভারতীয় ক্যারাটে মহলে খুশির জোয়ার

এশিয়া স্তরে আশিসের এই সাফল্য প্রসঙ্গে আইকেও ব্র্যাঞ্চ চিফ কিশলয় মজুমদার সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে জানিয়েছেন, আশিস তাঁর ছাত্র। তিনি ছাত্রর এই সাফল্যে খুব খুশি। বিভিন্ন দেশের প্রতিযোগী এবং ব্র্যাঞ্চ চিফরা আশিসের পারফরম্যান্সের প্রশংসা করেছেন। এশিয়া স্তরে রুপোর পদক পাওয়া বিশেষ কৃতিত্বের বিষয়। আন্তর্জাতিক ফুল-কনট্যাক্ট ক্যারাটে টুর্নামেন্টে পদক জেতা খুব কঠিন। এই সাফল্য পেতে গেলে যে লড়াই করতে হয়, তা করার ক্ষমতা আশিসের আছে। এই কারণেই তিনি সফল। ভবিষ্যতে তিনি আরও সাফল্য পেতে পারেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
এশিয়া স্তরের ক্যারাটে টুর্নামেন্টে দ্বিতীয় আশিস দর্জি।
এশিয়া ওপেন কাপ ২০২৬ ক্যারাটে টুর্নামেন্টে দ্বিতীয় হলেন ভারতের সেনপাই আশিস দর্জি।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Lionel Messi: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রেকর্ড স্পর্শ করলেন, কোথায় থামবেন লিওনেল মেসি?
Iraq vs Norway: বিশ্বকাপে হালান্ডের জোড়া গোল, ইরাককে ৪-১ গোলে উড়িয়ে দিল নরওয়ে