World Cup Football 2026: শুরু হল বিশ্বের অন্যতম মেগা স্পোর্টিং ইভেন্ট ফুটবল বিশ্বকাপ ২০২৬। ১১ জুন থেকে ঢাকে কাঠি পড়ল এই টুর্নামেন্টের। দীর্ঘ চার বছরের প্রতীক্ষার অবসান। ফুটবলপ্রেমী জনতার মধ্যে উত্তেজনাও তুঙ্গে।
শুরু হল বিশ্বের অন্যতম মেগা স্পোর্টিং ইভেন্ট ফুটবল বিশ্বকাপ ২০২৬। ১১ জুন থেকে ঢাকে কাঠি পড়ল এই টুর্নামেন্টের। দীর্ঘ চার বছরের প্রতীক্ষার অবসান। ফুটবলপ্রেমী জনতার মধ্যে উত্তেজনাও তুঙ্গে। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়েই কিক অফ হল বিশ্বকাপের।
27
বিশ্বকাপের আমেজ উপভোগ করতে উপস্থিত হন
সকাল ৭টা থেকে অ্যাজ়টেকা স্টেডিয়ামের বাইরে দেখা যায় লম্বা লাইন। কেউ ড্রাম নিয়ে, কেউ আবার মাথায় টুপি এবং গায়ে জার্সি চাপিয়ে হাজির হয়ে যান। বেলা বাড়তেই ফুটবলপ্রেমী জনতার সংখ্যা আরও বৃদ্ধি পায়। তবে সবার কাছে খেলার টিকিট ছিল না। তারা শুধু বিশ্বকাপের আমেজ উপভোগ করতে উপস্থিত হন।
37
স্থানীয় সংস্কৃতি এবং ভাষায় জনপ্রিয়তা
ভারতীয় সময় রাত ১০.৩০ মিনিটে শুরু হয় ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর ওপেনিং সেরিমনি। মেক্সিকোর রক ব্যান্ড ‘মানা’ সবার প্রথমে পারফর্ম করে। স্থানীয় সংস্কৃতি এবং ভাষায় জনপ্রিয়তা উঠে আসে তাদের গানে। সমর্থকরাও উদ্বেলিত হয়ে ওঠেন। তারপর ভেনেজুয়েলার গায়ক ড্যানি ওসান মঞ্চে আসেন। নিঃসন্দেহে দুরন্ত পারফরম্যান্সের সাক্ষী থাকল গোটা বিশ্ব।
এই উদ্বোধনী অনুষ্ঠানে মেক্সিকো এবং স্থানীয় স্টাইল, পোশাক, কালচার এবং ভাষা, সবটাই উঠে এসেছে। গোটা উদ্বোধনী অনুষ্ঠান মন কেড়ে নেয় স্টেডিয়ামে আসা দর্শক এবং স্ক্রিনের পর্দায় চোখ রাখা সমগ্র বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী জনতার।
ফুটবলপ্রেমীদের জন্য স্বর্গ এই পাড়া, বেনিয়াটোলায় বিশ্বকাপের দামামা। #fifaworldcup2026 #fifa #sports #kolkata #worldcup2026 pic.twitter.com/jNhiYhVUvt
— Asianetnews Bangla (@AsianetNewsBN) June 12, 2026
57
মঞ্চে আসলেন শাকিরা
তারপরেই অপেক্ষার অবসান। ফুটবলপ্রেমীরা যার অপেক্ষায় ছিলেন এতক্ষণ ধরে। মঞ্চে আসলেন শাকিরা। হলুদ টপ, সাদা মিনিস্কার্ট এবং চোখে সানগ্লাস। তাঁর সঙ্গে ছিলেন আরেক রক স্টার বার্না বয়। বিশ্বকাপের ‘থিম সং’ গাইলেন তারা দুজন। গোটা স্টেডিয়াম তখন নাচছে। জমকালো পারফরম্যান্সে উল্লসিত সবাই। কেউ গাইছেন গান, আবার কেউ মুডে।
67
এই প্রথম তিনটি দেশে তিনটি উদ্বোধনী অনুষ্ঠান
মাঠে তখন ফাটছে বাজি। ফিফা যেন এক অসাধারণ উপহার দিল বিশ্বের প্রতিটি ফুটবলপ্রেমী মানুষকে। সারা স্টেডিয়াম তখন কার্যত, ফেটে পড়ছে উল্লাসে। সে এক অনবদ্য দৃশ্য। ফুটবলের মেগা ইভেন্ট তথা এ যেন এক উৎসবের সূচনা। অন্যদিকে, এই প্রথম তিনটি দেশে তিনটি উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হচ্ছে।
77
কানাডা এবং আমেরিকাতে হবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান
১১ জুন, মেক্সিকোর পর এবার কানাডা এবং আমেরিকাতে হবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। ১২ জুন, ভারতীয় সময় রাত ১১টা থেকে কানাডায় শুরু হবে এই অনুষ্ঠান। তারপর বসনিয়া বনাম হারজেগোভিনা ম্যাচ। অন্যদিকে, আমেরিকাতে ১৩ জুন, ভারতীয় সময় ভোর ৫টা থেকে শুরু হবে এই উদ্বোধনী অনুষ্ঠান। তারপর আমেরিকা খেলতে নামে পানামার বিরুদ্ধে।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.