বিশ্বকাপে মেসির সামনে প্রাচীর, তালিকায় জিদানের ছেলে থেকে জর্ডনের মাসিহা
টানা ৬টি বিশ্বকাপে খেলার নজির গড়তে চলেছেন লিওনেল মেসি। টানা দুবার বিশ্বকাপ জয়ের হাতছানি আর্জেন্টিনার মহাতারকার সামনে। বিশ্বকাপে আলাদা আলাদা সবচেয়ে বেশি ম্যাচে গোল করা থেকে বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক গোলদাতা হওয়ার নজির গড়ার সম্ভাবনা মেসির সামনে। নক আউট রাউন্ডের আগে মেসির সামনে থাকছে গ্রুপ লিগের তিনটি ম্য়াচ। এই তিনটি ম্যাচে মেসির গোল রুখতে জীবনকেও বাজি রাখবেন যে গোলকিপাররা, তাদের একবার দেখে নেন ।
25
মেসির সামনে কোন কোন গোলকিপাররা
গ্রুপ লিগে আর্জেন্টিনার সঙ্গে আছে আফ্রিকার দেশ আলজেরিয়া, ইউরোপের অস্ট্রিয়া আর এশিয়ার আলজেরিয়া। ফিফা Ranking-এ আর্জেন্টিনা বিশ্বের এক নম্বর দেশ। সেখানে ফিফা ক্রম তালিকায় আলজেরিয়া রয়েছে ২৮, অস্ট্রিয়া ২০ ও জর্ডন ৬৩ নম্বরে। বিশেষজ্ঞরা বলছেন, গ্রুপ লিগে আর্জেন্টিনাকে সবচেয়ে বেশি সমস্য়ায় ফেলতে পারে অস্ট্রিয়া। আর ফিটনেস, আর দৌড়ের বিষয়ে মেসিদের সমস্যায় ফেলতে পারে আলজেরিয়া। এক নজরে দেখে নেওয়া যায় মেসির সামনে গ্রুপ লিগে কোন
35
১) লুকা জিদান (আলজেরিয়া)
Luca Zidane: ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান এবার বিশ্বকাপে আলজেরিয়ার গোলকিপার হিসেবে থাকছেন। স্পেনের ক্লাব গ্রানাডার হয়ে অবিশ্বাস্য পারফম করে লুকা জিদান এখন গোলের পিছনে দেশের সেরা ভরসার নাম। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা অভিযান শুরু করবে আলজেরিয়ার বিরুদ্ধে। শুরুতেই মেসির সামনে বড় বাধা হয়ে দাঁড়াতে পারেন জিদানের ছেলে এই আলজেরিয়ার কিপার। আফ্রিকার সেরা গোলকিপারদের মধ্যে একজন 28 বছরের লুকা।
Alexander Schlager. অস্ট্রিয়ার প্রথম পছন্দের গোলকিপার আলেকজান্ডার শ্লাগার। বুন্দেশ লিগায় অবিশ্বাস্য সব সেভ করে ফুটবল বিশ্বের নজরে। খেলেন জার্মান ক্লাব FC Salzburg-এর হয়ে। দুর্দান্ত রিফ্লেক্স এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে সেভ করার ক্ষমতার জন্য পরিচিত। মেসির শট আটকানোর চ্যালেঞ্জও থাকবে তাঁর সামনে।
55
ইয়াজিদ আবুলায়লা (জর্ডন)
Yazeed Abulaila: ২০২৩ এশিয়ান কাপে জর্ডনকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ইয়াজিদ আবুলায়লা। সেই কারণেই তাঁকে অনেকেই জর্ডনের ‘মাসিহা’ বলে ডাকেন। বিশ্বকাপের মঞ্চে মেসিকে থামানোর দায়িত্বও থাকতে পারে তাঁর কাঁধে।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.