Omar Artan World Cup: আমেরিকায় ঢুকতে বাধা, দেশে ফিরতেই নায়ক! ২০৩০ বিশ্বকাপে বাঁশি বাজানোর শপথ সোমালি রেফারির

Published : Jun 10, 2026, 06:52 PM IST
Omar Artan World Cup: আমেরিকায় ঢুকতে বাধা, দেশে ফিরতেই নায়ক! ২০৩০ বিশ্বকাপে বাঁশি বাজানোর শপথ সোমালি রেফারির

সংক্ষিপ্ত

আমেরিকায় বিশ্বকাপ খেলতে গিয়ে ঢুকতে বাধা পান সোমালি রেফারি ওমর আরতান। জঙ্গি-যোগের অভিযোগে তাঁকে ফিরিয়ে দেওয়া হয়। দেশে ফিরতেই তাঁকে নায়কের মতো বরণ করে নেওয়া হয়। ফিফার তরফ থেকে বাদ দেওয়া হলেও ২০৩০ বিশ্বকাপে রেফারিং করার শপথ নিয়েছেন তিনি।

Omar Artan: আমেরিকায় বিশ্বকাপ খেলানো হবে না তাঁর (omar artan news)। সেই দেশে ঢুকতে না পেরে দেশে ফিরলেন সোমালিয়ার রেফারি ওমর আরতান। কিন্তু দেশে পা রাখতেই তাঁকে নায়কের মতো বরণ করে নেওয়া হল। মোগাদিশু বিমানবন্দরে টার্কিশ এয়ারলাইন্সের বিমান থেকে নামতেই তাঁকে ঘিরে উল্লাসে ফেটে পড়েন সমর্থকরা (omar artan referee world cup)।

নিরাপত্তার অভিযোগে কূটনৈতিক উত্তেজনা

১০০ জনেরও বেশি সমর্থক জাতীয় পতাকা হাতে বিমানবন্দরের ভিআইপি সেকশনের বাইরে অপেক্ষা করছিলেন। সাংবাদিকদের আরতান বলেন, “আমি ২০৩০ সালের বিশ্বকাপে থাকব এবং সোমালিয়ার জন্য গর্ব বয়ে আনব। আমার সঙ্গে যা হয়েছে, তাতে আমি একেবারেই হতাশ নই।”

আরতানকে এইভাবে ফিরিয়ে দেওয়ায় সোমালিয়ায় তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। বিমানবন্দরে উপস্থিত মোগাদিশু সরকারের এক কর্মকর্তা, মহম্মদ সইদ বলেন, "ওর সঙ্গে যা করা হয়েছে, তা মানবতার জন্য লজ্জাজনক।"

২০২৫ সালে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (CAF) আরতানকে বর্ষসেরা পুরুষ রেফারির সম্মান দেয়। শনিবার, মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছনোর পর তাঁকে আমেরিকায় ঢুকতে বাধা দেওয়া হয়। মঙ্গলবার, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক কর্মকর্তা এএফপি-কে জানান, “জঙ্গি সংগঠনের সন্দেহভাজন সদস্যদের সঙ্গে ওই রেফারির যোগাযোগ ছিল, তাই তাঁকে আমেরিকায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।"

‘নতুন প্রজন্মের অনুপ্রেরণা’: আরতানকে নিয়ে সোমালিয়ার প্রেসিডেন্ট

ফিফাও নিশ্চিত করেছে যে, বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা বিশ্বকাপে আরতান আর অংশ নিতে পারবেন না। কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে চলা এই বিশ্বকাপের ৫২ জন রেফারির তালিকায় আরতানের নাম থাকাটা সোমালিয়ার মানুষের কাছে বিরাট গর্বের বিষয় ছিল। এই প্রসঙ্গে সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মাহমুদ এপ্রিল মাসে বলেন, "আরতান হল সোমালিয়ার নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার প্রতীক"।

কিন্তু আমেরিকার কঠোর সিদ্ধান্তের জেরে এই বিশ্বকাপে আর ম্যাচ পরিচালনা করা হল না তাঁর। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান কখন হবে, কোন শিল্পীরা থাকবেন? জেনে নিন
ICC Test Rankings: রুটকে সরিয়ে টেস্টের সিংহাসনে ব্রুক, প্রথম দশে যে দুই ভারতীয়