FIFA World Cup 2026: বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান কখন হবে, কোন শিল্পীরা থাকবেন? জেনে নিন

Published : Jun 10, 2026, 06:08 PM IST
FIFA World Cup 2026

সংক্ষিপ্ত

FIFA World Cup 2026 News: ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার মধ্যরাতে শুরু হবে বিশ্বকাপ ফুটবল ২০২৬। সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা এই টুর্নামেন্ট শুরু হওয়ার অপেক্ষায়। প্রথমবার বিশ্বকাপের মূলপর্বে খেলার সুযোগ পাচ্ছে ৪৮ দল। তবে যে দলগুলি বিশ্বকাপের মূলপর্বের যোগ্যতা অর্জন করতে পারেনি, সেই দেশগুলিতেও এই টুর্নামেন্ট ঘিরে বিপুল উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।

DID YOU KNOW ?
৩ দেশে বিশ্বকাপ
২০০২ সালে দক্ষিণ কোরিয়া ও জাপানে বিশ্বকাপ ফুটবল আয়োজন করা হয়েছিল। এবার প্রথমবার ৩ দেশ মিলিয়ে হতে চলেছে বিশ্বকাপ।

FIFA World Cup 2026 Updates: বিশ্বকাপ ফুটবলের ৯৬ বছরের ইতিহাসে প্রথমবার তিন দেশ মিলিয়ে হতে চলেছে এই টুর্নামেন্ট। এবার মার্কিন যুক্তরাষ্ট্র (USA), কানাডা (Canada) ও মেক্সিকোয় (Mexico) হতে চলেছে বিশ্বকাপ। এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানও হবে তিন দেশেই। তিন আয়োজক দেশের প্রথম ম্যাচের দেড় ঘণ্টা আগে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। প্রথম অনুষ্ঠান হবে মেক্সিকোয়। কারণ, তিন আয়োজক দেশের মধ্যে সবার আগে খেলতে নামছে মেক্সিকো। ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার রাত সাড়ে বারোটায় বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার (South Africa) মুখোমুখি হচ্ছে মেক্সিকো। ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার রাত সাড়ে বারোটায় নিজেদের প্রথম ম্যাচে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার (Bosnia and Herzegovina) মুখোমুখি হবে কানাডা। ভারতীয় সময় অনুযায়ী শনিবার ভোর সাড়ে ছ'টায় নিজেদের প্রথম ম্যাচে প্যারাগুয়ের (Paraguay) মুখোমুখি হবে মার্কিন যুক্তরাষ্ট্র।

উদ্বোধনী অনুষ্ঠানে কারা থাকবেন?

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের প্রযোজক মার্কো ব্যালিখ (Marco Balich)। তিনি একাধিকবার অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানের ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে ছিলেন। তিন দেশের উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতি, পরিচয় ও সৃজনশীলতা তুলে ধরা হবে। ফুটবল সবাইকে ঐক্যবদ্ধ করে, সীমানার ব্যবধান মুছে ফেলে। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে সেই ঐক্যই তুলে ধরা হবে। তিন আয়োজক দেশ নিজেদের মতো করে অনুষ্ঠান করবে। উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন শাকিরা (Shakira), আলেজান্দ্রো ফার্নান্ডেজ (Alejandro Fernandez), বেলিন্দা (Belinda), ড্যানি ওশিয়ান (Danny Ocean), জে বলভিন (J Balvin), লীলা ডাউনস (Lila Downs)। এছাড়া আরও অনেক শিল্পী থাকবেন।

কতক্ষণ ধরে চলবে উদ্বোধনী অনুষ্ঠান?

মেক্সিকো সিটিতে উদ্বোধনী অনুষ্ঠান ১৬ মিনিট ৩০ সেকেন্ড ধরে চলবে। টরন্টো (Toronto) ও লস অ্যাঞ্জেলেসে (Los Angeles) উদ্বোধনী অনুষ্ঠান চলবে ১৩ মিনিট করে। ফিফার নির্দিষ্ট নিয়ম মেনেই হবে উদ্বোধনী অনুষ্ঠান। বিশ্বকাপের সব ম্যাচের আগে দুই দলের ফুটবলারদের ওয়ার্ম-আপ, নির্দিষ্ট সময়ে মাঠে নামার বিষয়ে যে নিয়ম রয়েছে, তা মেনে চলা হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
কানাডায় প্রথমবার হতে চলেছে বিশ্বকাপ ফুটবল।
মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্রে এর আগেও বিশ্বকাপ ফুটবল হয়েছে। তবে কানাডায় প্রথমবার হতে চলেছে বিশ্বকাপ।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

ICC Test Rankings: রুটকে সরিয়ে টেস্টের সিংহাসনে ব্রুক, প্রথম দশে যে দুই ভারতীয়
FIFA World Cup 2026: খেলা সেই আমেরিকায়, ২৪ বছরের খরা কাটিয়ে ইতিহাসের পুনরাবৃত্তি করতে পারবে ব্রাজিল?