India Vs Pakistan: এশিয়ান গেমসে ভারত-পাকিস্তান হকি ম্যাচ কখন, কোথায় দেখা যাবে?

Published : Sep 29, 2023, 03:31 PM ISTUpdated : Sep 29, 2023, 04:12 PM IST
Hockey

সংক্ষিপ্ত

এবারের এশিয়ান গেমসের প্রথম ম্যাচ থেকেই দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে ভারতের পুরুষ ও মহিলাদের হকি দল। ফলে হকি থেকে জোড়া পদক আসবে বলে আশা করা হচ্ছে।

যে কোনও প্রতিযোগিতাতেই ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে প্রবল উত্তেজনা থাকে। অলিম্পিক্স বা এশিয়ান গেমসের মতো প্রতিযোগিতার অন্যতম আকর্ষণ ভারত-পাকিস্তান হকি ম্যাচ। এবারের এশিয়ান গেমসেও সেই উত্তেজনার আঁচ পেতে চলেছেন ক্রীড়াপ্রেমীরা। শনিবার হাংঝাউয়ে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তানের পুরুষদের হকি দল। শনিবার ভারতীয় সময় অনুযায়ী সন্ধে সাড়ে ৬টায় শুরু হবে এই ম্যাচ। হাংঝাউয়ের গংশু ক্যানাল স্পোর্টস পার্ক স্টেডিয়ামে হবে ভারত-পাক লড়াই। টেলিভিশনে সরাসরি এই ম্যাচ দেখা যাবে সোনি স্পোর্টস টেন ১, সোনি স্পোর্টস টেন ১ এইচডি, সোনি স্পোর্টস টেন ২, সোনি স্পোর্টস টেন ২ এইচডি, সোনি স্পোর্টস টেন ৩, সোনি স্পোর্টস টেন ৩ এইচডি, সোনি স্পোর্টস টেন ৪, সোনি স্পোর্টস টেন ৪ এইচডি, সোনি স্পোর্টস টেন ৫, সোনি স্পোর্টস টেন ৫ এইচডি চ্যানেলে। লাইভ স্ট্রিমিং দেখা যাবে সোনি লিভ অ্যাপ, ওয়েবসাইটে।

পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে ভারতের অধিনায়ক হরমনপ্রীত সিং বলেছেন, ‘আমরা চলতি এশিয়ান গেমসে এখনও পর্যন্ত ভালো পারফরম্যান্স দেখাচ্ছি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল, আমরা প্রতিটি ম্যাচেই নতুন কিছু শিখতে পারছি। আমাদের খেলা কেমন হওয়া উচিত, কীভাবে আরও উন্নতি করতে পারি, সেটা শিখতে পারছি। আমরা এই প্রতিযোগিতায় এখনও পর্যন্ত অপরাজিত। তার ফলে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামার আগে আমরা আত্মবিশ্বাসী হয়ে উঠেছি। আমরা ভালো ছন্দে আছি। আমাদের এই ছন্দ ধরে রাখতে হবে। আমরা প্রতিটি ম্যাচ থেকে যে শিক্ষা পাচ্ছি সেটা প্রয়োগ করতে হবে।’

হরমনপ্রীত আরও বলেছেন, ‘পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ থাকলে সবসময়ই ড্রেসিংরুমে উত্তেজনা থাকে। সমর্থকরা সারাক্ষণ চিৎকার করতে থাকে। খেলার সময় আমরা দর্শকদের চিৎকার শুনতে পাই। পাকিস্তানের দল অত্যন্ত শক্তিশালী। ওরা খুব ভালো খেলছে। সেই কারণে আমরা জানি, ওদের বিরুদ্ধে জয় পেতে হলে আমাদের সেরা পারফরম্যান্স দেখাতে হবে। এখনও পর্যন্ত আমাদের যে পারফরম্যান্স, তাতে আমরা অনুপ্রাণিত। আমরা জয়ের ধারা অব্যাহত রাখতে চাই।’

চলতি এশিয়ান গেমসে এখনও পর্যন্ত ভারত ও পাকিস্তান ২ দলই দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে। ভারতীয় দল পরপর ৩ ম্যাচ জিতে সেমি-ফাইনালের কাছাকাছি পৌঁছে গিয়েছে। প্রথম ম্যাচে সিঙ্গাপুরকে ১১-০ উড়িয়ে দেয় পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৫-২ উড়িয়ে দেয় পাকিস্তান। এরপর উজবেকিস্তানকে ১৮-২ গোলে বিধ্বস্ত করে পাকিস্তান। ফলে ভারতের লড়াই সহজ হবে না।

আরও পড়ুন-

Asian Games: বন্দুক হাতে দাপট দেখাল ভারতের 'সোনার মেয়ে', শুটিংয়ে ব্যক্তিগত বিভাগেও জয় পলকের, রপো পেলেন এষা

Asian Games 2023: সপ্তম সোনা জয় ভারতের, এবারও শ্যুটিংয়ে পদক জিতলেন ঐশ্বরী-স্বপ্নিল-অখিল

Asian Games 2023: মাত্র ঊনিশেই জোড়া মেডেল! কেমন সেই অভিজ্ঞতা, জানালেন রমিতা

PREV
Sports News in Bangali (খেলাধূলোর খবর বাংলায়): Latest Sports News Highlights and Live Updates in Bengali ay Asianet News Bangla.
click me!

Recommended Stories

ICC U-19 World Cup: কোন দেশ কতবার অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ জিতেছে? দেখে নিন তালিকা
Cricket Law Change: পাল্টে যাচ্ছে ক্রিকেটের আউট এবং ডিক্লেয়ারের নিয়ম, ২২ গজে নয়া সিস্টেম?