মালয়েশিয়া ওপেনের সেমি-ফাইনালে বিশ্বের ২ নম্বর শাটলারের কাছে হার, হতাশাজনক বিদায় সিন্ধুর

Published : Jan 10, 2026, 03:05 PM IST
PV Sindhu

সংক্ষিপ্ত

Malaysia Open 2026 Super 1000: পাঁচ বছর পর কোনও সুপার ১০০০ টুর্নামেন্টের সেমি-ফাইনালে পৌঁছে খেতাব জয়ের আশা জাগিয়ে তুলেছিলেন ভারতের সফলতম মহিলা শাটলার। কিন্তু পদক জয়ের আগেই তাঁকে থেমে যেতে হল।

DID YOU KNOW ?
ফের অলিম্পিক্সে সিন্ধু?
২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে খেলতে চান পি ভি সিন্ধু। এই কারণে তিনি ফিটনেস ধরে রাখতে চাইছেন।

PV Sindhu: আশা জাগিয়েও আশা পূরণ করতে পারলেন না। মালয়েশিয়া ওপেনের (Malaysia Open 2026 Super 1000) সেমি-ফাইনালে হেরে গেলেন ভারতের সফলতম মহিলা শাটলার পি ভি সিন্ধু। শনিবার বিশ্বের দু'নম্বর খেলোয়াড় চিনের (China) ওয়াং জিয়ির (Wang Zhiyi) কাছে হেরে গেলেন সিন্ধু। তাঁর বিপক্ষে ম্যাচের ফল ১৬-২১, ১৫-২১। দুই গেমেই এগিয়ে গিয়েছিলেন হায়দরাবাদী (Hyderabadi) তারকা। কিন্তু তারপর তিনি ছন্দ হারিয়ে ফেলেন। তারই সুযোগ নিয়ে জয় ছিনিয়ে নিলেন চিনা শাটলার। পায়ের চোটের জন্য গত অক্টোবর থেকে মাঠের বাইরে ছিলেন সিন্ধু। চোট সারিয়ে মালয়েশিয়া ওপেনে খেলতে নেমে তিনি ভালো পারফরম্যান্স দেখাচ্ছিলেন। কিন্তু শনিবার র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা চিনা শাটলারের বিরুদ্ধে জয় পেলেন না সিন্ধু। ফলে তাঁকে হতাশাজনকভাবে বিদায় নিতে হল।

আনফোর্সড এরর করে ম্যাচ খোয়ালেন সিন্ধু

এদিন ম্যাচের শুরুতে সিন্ধুরই দাপট ছিল। তিনি শক্তি ও কোর্ট কভারিংয়ের সাহায্যে এগিয়ে যান। তাঁর কোনাকুনি স্ম্যাশ ও ক্রস-কোর্ট স্ম্যাশের জবাব দিতে পারছিলেন না চিনা শাটলার। কিন্তু এগিয়ে যাওয়ার পর হঠাৎই একের পর এক আনফোর্সড এরর করতে শুরু করেন সিন্ধু। বিশেষ করে নেটে ও ব্যাকলাইনে আনফোর্সড এরর করতে থাকেন তিনি। এর সুযোগ নিয়ে সমতা ফেরানোর পর এগিয়ে যান চিনা শাটলার। তাঁর সঙ্গে আর পাল্লা দিতে পারেননি সিন্ধু। প্রথম গেমের পর দ্বিতীয় গেমেও একই ফল হয়।

হতাশাজনক ফল ভারতীয়দের

এবারের মালয়েশিয়া ওপেনে ভারতের কোনও শাটলারই সাফল্য পেলেন না। সিঙ্গলসে লক্ষ্য সেন (Lakshya Sen), আয়ূষ শেট্টি (Ayush Shetty) আগেই বিদায় নেন। পুরুষদের ডাবলসে সাত্বিকসাইরাজ রণকিরেড্ডি (Satwiksairaj Rankireddy) ও চিরাগ শেট্টিও (Chirag Shetty) বিদায় নেন। সিন্ধু চ্যাম্পিয়ন হবেন বলে আশা তৈরি হয়েছিল। কিন্তু তিনিও বিদায় নিলেন। এই তারকা জানিয়েছেন, ফিটনেস ধরে রাখা, চোটমুক্ত থাকা এবং মানসিক শক্তি বাড়ানোই তাঁর লক্ষ্য। আরও অন্তত দু'বছর তিনি খেলতে চান।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৫ বছর পর সুপার ১০০ টুর্নামেন্টের সেমি-ফাইনালে সিন্ধু।
৫ বছর পর সুপার ১০০০ টুর্নামেন্টের সেমি-ফাইনালে পৌঁছলেও, হেরে গেলেন পি ভি সিন্ধু।
Sports News in Bangali (খেলাধূলোর খবর বাংলায়): Latest Sports News Highlights and Live Updates in Bengali ay Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Chennai Super Kings: আইপিএল ২০২৬ শুরু হওয়ার আগেই সমস্যা, আইনি ফাঁসে সিএসকে
Mohun Bagan vs Bengaluru FC: এবার লক্ষ্য বেঙ্গালুরু বধ! ৩ পয়েন্ট ছাড়া কিছুই ভাবছে না মোহনবাগান