Mohun Bagan vs Bengaluru FC: শনিবার সন্ধ্যায়, বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে আইএসএল-এর অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি (mohun bagan vs bengaluru fc)। মোহনবাগান হেড কোচ সের্জিয়ো লোবেরা জানিয়েছেন, “আমাদের আসল লক্ষ্য হল, চ্যাম্পিয়ন হওয়া। সেইজন্য সব ম্যাচ জিততে হবে।”

Mohun Bagan vs Bengaluru FC: লক্ষ্য যখন পাঁচে পাঁচ। পরপর চার ম্যাচ জিতে লিগ শীর্ষে মোহনবাগান (Mohun Bagan ISL 2026)। এবার তাদের লক্ষ্য হল, বেঙ্গালুরু বধ। শনিবার সন্ধ্যায়, বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে আইএসএল-এর অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি (mohun bagan vs bengaluru fc)। 

পাঁচে পাঁচ লক্ষ্য সবুজ মেরুন ব্রিগেডের

আর সেই ম্যাচে নামার আগে সবুজ মেরুন ব্রিগেডের একটাই টার্গেট, তিন পয়েন্ট চাই। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এসে মোহনবাগান হেড কোচ সের্জিয়ো লোবেরা জানিয়েছেন, “হ্যাঁ! এই কথা বলার অপেক্ষা রাখে না যে, বেঙ্গালুরু এফসি যথেষ্ট কঠিন প্রতিপক্ষ। কারণ, ওদের দলে বেশ কিছু ভালো মানের ফুটবলার রয়েছে। সেইসঙ্গে, আবার ওদের হোম গ্রাউন্ডে খেলা। আমরা তো অ্যাওয়ে ম্যাচে সমর্থকদের মিস্‌ করব। কিন্তু আমাদের আসল লক্ষ্য হল, চ্যাম্পিয়ন হওয়া। সেইজন্য সব ম্যাচ জিততে হবে। অতএব, ৩ পয়েন্ট নিয়ে ঘরে ফেরাই মোহনবাগানের একমাত্র লক্ষ্য।"

Scroll to load tweet…

তাঁর কথায়, “অতীত নিয়ে একেবারেই ভাবতে চাই না। ওদের দলে কিছু বদল এসেছে বলে জানি। তবে শক্তি খুব একটা কমেনি বলেই মনে হয়। তবে আমরা আগের চারটে ম্যাচ যেভাবে খেলেছি, এই ম্যাচটাও সেইভাবেই খেলতে চাই। কখনোই প্রতিপক্ষ দলের একজন বা দুজন ফুটবলারকে নিয়ে ভাবতে চাইছি না। আমরা পুরো দলকে নিয়েই ভাবছি।"

প্রসঙ্গত, গত ম্যাচে ওড়িশা এফসিকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে এই ম্যাচে খেলতে নামছে মোহনবাগান। সেই ম্যাচে অনবদ্য হ্যাটট্রিক করলেন জেমি ম্যাকলারেন। তাঁর নামের পাশে ছিল ম্যাচে মোট ৪টি গোল। চলতি মরশুমে ইতিমধ্যেই ৭টি গোল করে ফেলেছেন এই ফুটবলারটি। ফলে, বোঝাই যাচ্ছে যে, বেঙ্গালুরুর বিরুদ্ধেও ঝড় তুলতে পারেন ম্যাকলারেন। 

আপাতত চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে সবুজ মেরুন ব্রিগেড। শনিবার ম্যাচ শুরু সন্ধ্যা ৭.৩০ মিনিটে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।