Sania Mirza: শোয়েব মালিকের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে? মুখ খুললেন সানিয়া মির্জার বাবা

Published : Jan 20, 2024, 04:17 PM ISTUpdated : Jan 20, 2024, 04:56 PM IST
Sania Mirza

সংক্ষিপ্ত

ভারতের সফলতম মহিলা টেনিস খেলোয়াড় সানিয়া মির্জার ব্যক্তিগত জীবনে সমস্যা তৈরি হয়েছে। বিবাহিত জীবনে সুখী হতে পারেননি এই টেনিস তারকা।

বিবাহ বিচ্ছেদ ও সম্পর্কের অবনতি নিয়ে সানিয়া মির্জা ও শোয়েব মালিক প্রকাশ্যে মুখ না খুললেও, এবার এ বিষয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন সানিয়ার বাবা ইমরান মির্জা। তিনি জানিয়ে দিলেন, 'খুলা' বেছে নিয়েছেন সানিয়া। এর অর্থ হল, কোনও মুসলিম মহিলা চাইলে একতরফাভাবে তাঁর স্বামীর সঙ্গে বিচ্ছেদের পথ বেছে নিতে পারেন। শোয়েবের সঙ্গে সম্পর্ক আর জোড়া লাগবে না ধরে নিয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন সানিয়া। পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে শোয়েবের বিয়ের পরেই সানিয়ার সঙ্গে বিচ্ছেদ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে সানিয়ার বাবার মন্তব্য জল্পনার অবসান ঘটাল।

সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার শোয়েব-সানার

বেশ কিছুদিন ধরেই শোয়েবের সঙ্গে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সানার সম্পর্ক নিয়ে জল্পনা চলছিল। শনিবার তাঁরা সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করেছেন। গত বছর সানার জন্মদিনে সোশ্যাল মিডিয়া পোস্টে তাঁকে শুভেচ্ছা জানান শোয়েব। সেই সময় থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়। শোয়েব ও সানার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এবার তাঁদের বিয়ের ছবিও দেখা গেল। ফলে সানিয়া ও শোয়েবের সম্পর্ক নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।

শোয়েবের দ্বিতীয় বিয়ের আগেই বিচ্ছেদ সানিয়ার?

বুধবার সোশ্যাল মিডিয়ায় বিবাহ বিচ্ছেদ নিয়ে একটি পোস্ট শেয়ার করেন সানিয়া। সেই পোস্টে বলা হয়েছে, ‘বিবাহ কঠিন। বিবাহ বিচ্ছেদ কঠিন। মেদবহুল হয়ে ওঠা কঠিন। শারীরিকভাবে সক্ষম থাকা কঠিন। দেনার মধ্যে থাকা কঠিন। আর্থিকভাবে সংযমী থাকা কঠিন। যোগাযোগ রক্ষা করা কঠিন। যোগাযোগ না করা কঠিন। জীবন কোনও সময়েই সহজ নয়। জীবন সবসময়ই কঠিন। তবে আমরা কঠিন বিষয়ই বেছে নিই। বুদ্ধি করে বাছাই করতে হবে।’ এরপরেই বিচ্ছেদের কথা জানা গেল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'যথেষ্ট হয়েছে আর না...' সানিয়া মির্জার পোস্ট ঘিরে নতুন করে উস্কে দিল সোয়েবের সঙ্গে বিচ্ছেদের জল্পনা

শোয়েব মালিকের সঙ্গে বিচ্ছেদ নিয়ে জল্পনার মধ্যেই 'পুডিং' নিয়ে সময় কাটছে সানিয়া মির্জার

বিচ্ছেদের জল্পনা উস্কে দিয়ে সানিয়া মির্জার ইফতারে গরহাজির শোয়েব মালিক

PREV
Sports News in Bangali (খেলাধূলোর খবর বাংলায়): Latest Sports News Highlights and Live Updates in Bengali ay Asianet News Bangla.
click me!

Recommended Stories

RCB vs LSG: বিরাট কোহলির 'ইমপ্যাক্ট', লখনউকে হারিয়ে আইপিএল-এর শীর্ষে আরসিবি
Rohit Sharma: আরবিসি-র বিরুদ্ধে চোট পেয়েছিলেন, পাঞ্জাব কিংস ম্যাচে খেলতে পারবেন রোহিত?