Swapan Sadhan Bose: গুরুতর অসুস্থ, হৃদরোগে আক্রান্ত হয়ে ভেন্টিলেশনে স্বপন সাধন বসু

Published : May 12, 2026, 12:11 PM IST
Swapan Sadhan Bose

সংক্ষিপ্ত

Swapan Sadhan Bose: মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের (Mohun Bagan Athletic Club) কিংবদন্তি কর্তা স্বপন সাধন বসু বেশ কিছুদিন ধরেই অসুস্থ। তাঁর পক্ষে নিজের বলে হাঁটাচলা করা সম্ভব হয় না। এরই মধ্যে সোমবার রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তিনি। এই খবরে গড়ের মাঠে উদ্বেগ তৈরি হয়েছে।

DID YOU KNOW ?
অসুস্থ টুটু বসু
মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের প্রাক্তন সচিব ও সভাপতি স্বপন সাধন বসু ওরফে টুটু বসু বেশ কয়েক বছর ধরেই অসুস্থ। এবার তাঁর অসুস্থতা বেড়েছে।

Mohun Bagan Legend Swapan Sadhan Bose: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের কিংবদন্তি কর্মকর্তা স্বপন সাধন বসু ওরফে টুটু বসু। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। সোমবার রাতে তাঁর ম্যাসিভ হার্ট অ্যাটাক হয় বলে জানা গিয়েছে। এখনও তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাঁকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর সংজ্ঞা নেই। ফলে শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এখনও বিপদ কাটেনি। চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। গত কয়েক বছর ধরেই অসুস্থ টুটু বসু। বয়সও তাঁর বিপক্ষে। এই কারণেই এবার ম্যাসিভ হার্ট অ্যাটাক হওয়ায় তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। গড়ের মাঠের সবাই টুটু বসুর দ্রুত আরোগ্য কামনা করছেন।

বাড়িতেই অসুস্থ টুটু বসু

পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার বাড়িতেই ছিলেন টুটু বসু। তিনি দুপুরে খাওয়া সেরে ঘুমিয়ে পড়েন। তারপর সন্ধে গড়িয়ে গেলেও, ঘুম থেকে উঠছিলেন না। বারবার ডেকে সাড়া না পেয়ে বিপদ আঁচ করে তাঁকে হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। চিকিৎসকরা জানান, ঘুমের মধ্যেই তাঁর ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। প্রথমে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হলেও, তারপর তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।

মোহনবাগান সচিব-সভাপতি টুটু বসু

গত কয়েক দশক ধরে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের প্রশাসনের সঙ্গে যুক্ত ছিলেন টুটু বসু। তিনি ১৯৯১ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত ক্লাবের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি মোহনবাগানের সভাপতি হিসেবে ছিলেন। তারপর ২০১৮ সালে ফের সচিব নির্বাচিত হন। অসুস্থতার জন্য এখন কোনও পদে না থাকলেও, ক্লাবে তাঁর প্রভাব যথেষ্ট। সব বয়সের সদস্য-সমর্থকের কাছেই তিনি শ্রদ্ধেয়। এই কারণেই তাঁর অসুস্থতার খবরে সবুজ-মেরুন শিবিরে উদ্বেগ তৈরি হয়েছে। প্রতিপক্ষ ক্লাবের কর্মকর্তা হলেও, ইস্টবেঙ্গল (East Bengal FC) সদস্য-সমর্থকরাও টুটু বসুর জন্য প্রার্থনা করছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৩ দশকেরও বেশি সময় ধরে মোহনবাগানের সঙ্গে যুক্ত টুটু বসু।
৩ দশকেরও বেশি সময় ধরে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের প্রশাসনের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন টুটু বসু।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

IPL 2026: আইপিএল-এ প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারবে কেকেআর? জেনে নিন অঙ্ক
Neymar: ব্রাজিলের প্রাথমিক দলে জায়গা পেলেন, ফের বিশ্বকাপে খেলার আশায় নেইমার