Neymar: ব্রাজিলের প্রাথমিক দলে জায়গা পেলেন, ফের বিশ্বকাপে খেলার আশায় নেইমার

Published : May 12, 2026, 09:39 AM ISTUpdated : May 12, 2026, 09:45 AM IST
Neymar Jr

সংক্ষিপ্ত

Neymar Jr: গত কয়েক বছর ধরে চোট-আঘাত এবং খারাপ ফর্মের কারণে ব্রাজিলের (Brazil) হয়ে নিয়মিত খেলার সুযোগ পাননি নেইমার। তবে এই তারকা ফুটবলার ফের বিশ্বকাপে (FIFA World Cup 2026) খেলতে মরিয়া। তিনি সম্পূর্ণ ফিট হয়ে ওঠার চেষ্টা করছেন। বিশ্বকাপের জন্য ব্রাজিলের প্রাথমিক দলে জায়গা পেয়েছেন নেইমার। ফলে তাঁর বিশ্বকাপে খেলার আশা বাড়ছে।

DID YOU KNOW ?
ষষ্ঠ খেতাবই লক্ষ্য
২০০২ সালে পঞ্চমবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। তারপর থেকেই খেতাব অধরা। এবার দলকে ষষ্ঠ খেতাব জেতাতে চান নেইমার।

FIFA World Cup 2026: বিশ্বকাপের জন্য ৫৫ জনের প্রাথমিক দল ঘোষণা করেছেন ব্রাজিলের (Brazil) প্রধান কোচ কার্লো অ্যান্সেলোত্তি (Carlo Ancelotti)। এই দলে জায়গা পেয়েছেন তারকা স্ট্রাইকার নেইমার (Neymar)। স্যান্টোসের (Santos) এই তারকা লিগামেন্টে মারাত্মক চোটের (ACL injury) জন্য প্রায় এক বছর মাঠের বাইরে ছিলেন। চোট সারিয়ে সম্পূর্ণ ফিট হয়ে ওঠার চেষ্টা করছেন নেইমার। তিনি মাঠে ফিরেছেন। এবার জাতীয় দলে ফেরার সম্ভাবনাও উজ্জ্বল হয়ে উঠল। তাঁর ফিটনেস নিয়ে সংশয় এবং ম্যাচ চলাকালীন দলের সবার সঙ্গে মানিয়ে নিতে পারবেন কি না সে বিষয়ে নিশ্চিত হতে না পারায় এতদিন জাতীয় দলে সুযোগ দেননি অ্যান্সেলোত্তি। তবে মাঠে ফিরে স্যান্টোসের হয়ে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন নেইমার। এই কারণে বিশ্বকাপের আগে তাঁর ফিটনেস দেখে নিতে চাইছেন ব্রাজিলের প্রধান কোচ। তিনি আগেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যে ফুটবলাররা শারীরিকভাবে শক্তিশালী এবং প্রতিযোগিতামূলক ম্যাচে লড়াই করার মতো অবস্থায় আছেন, শুধু তাঁদেরই দলে সুযোগ দেওয়া হবে। ফলে দলে সুযোগ পেতে হলে নেইমারকে ১০০ শতাংশ ফিট হয়ে উঠতে হবে।

চতুর্থবার বিশ্বকাপে খেলার আশায় নেইমার

২০১৪ সালে প্রথমবার বিশ্বকাপে খেলার সুযোগ পান নেইমার। সেবার তিনি কোয়ার্টার-ফাইনাল ম্যাচে মারাত্মক চোট পেয়ে ছিটকে যান। এরপর ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপেও খেলেন এই তারকা। তবে তাঁর পক্ষে ব্রাজিলকে এখনও বিশ্বকাপ জেতানো সম্ভব হয়নি। এবার নিজের চতুর্থ বিশ্বকাপে ব্রাজিলকে ষষ্ঠ খেতাব এনে দিতে মরিয়া নেইমার। ২০০২ সালে শেষবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। তারপর থেকে ব্যর্থতার পালা চলছে। এবার সেই ব্যর্থতা কাটিয়ে সাফল্য পেতে মরিয়া নেইমাররা।

নেইমারের অভিজ্ঞতা ব্যবহার করবেন অ্যান্সেলোত্তি?

৫৫ জনের প্রাথমিক দলে জায়গা পেলেও, নেইমার বিশ্বকাপে ব্রাজিলের চূড়ান্ত দলে জায়গা পাবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে তাঁর যথেষ্ট অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতা কাজে লাগানোর লক্ষ্যে নেইমারকে দলে রাখতে পারেন অ্যান্সেলোত্তি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
এখনও পর্যন্ত ব্রাজিলের হয়ে ৩ বার বিশ্বকাপে খেলেছেন নেইমার।
২০১৪, ২০২৮ ও ২০২২, ব্রাজিলের হয়ে ৩ বার বিশ্বকাপে খেলেছেন নেইমার জুনিয়র। এবার তিনি চতুর্থবার বিশ্বকাপ খেলার আশায়।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

England Cricket Team: হিমালয়ের কোলে ক্রিকেট, প্রথমবার নেপাল সফরে যাচ্ছে ইংল্যান্ড
PBKS vs DC: পাঞ্জাবের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় দিল্লির, জমজমাট আইপিএল প্লে-অফের লড়াই