Indian Super League 2026: শনিবার থেকে শুরু হল ইন্ডিয়ান সুপার লিগ। ঢাকে কাঠি পড়ে গেল দেশের অন্যতম মেগা ফুটবল টুর্নামেন্টের। প্রতিযোগিতার উদ্বোধন হল বেঙ্গালুরু এফসি বনাম স্পোর্টিং ক্লাব দিল্লি ম্যাচের মধ্য দিয়ে। এই ম্যাচে ৩-২ গোলে জয় হাসিল করে বেঙ্গালুরু (Indian Super League 2026)। শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে, ঘরের মাঠে খেলতে নামেন সুনীলরা। এই ম্যাচে বেঙ্গালুরুর হয়ে জোড়া গোল করেন বোরহা। ম্যাচের ২২ মিনিটেই, তাঁর গোলে এগিয়ে যায় বেঙ্গালুরু। তবে খেলার ২৬ মিনিটে, দিল্লির হয়ে গোল শোধ করেন রদ্রিগো। কিন্তু ৩২ মিনিটে, আত্মঘাতী গোল করে বসেন বেঙ্গালুরুর ফুটবলার মেন্নো। ফলে, দিল্লি ম্যাচে লিড নেয় ২-১ ব্যবধানে। প্রথমার্ধ শেষ হয় ২-১ ফলাফল নিয়েই (ISL latest news)।
Bengaluru FC begin their #MGISL campaign with a win against SC Delhi at Kanteerava Stadium. 💯
#MGISL13 #MGIndianSuperLeague #WeAreBFC https://t.co/cfe55kIybE
— MG Indian Super League (@IndSuperLeague) October 10, 2026
তবে দ্বিতীয়ার্ধেরও একটা বড় সময় গোল আসেনি। কিন্তু ম্যাচের ৭৫ মিনিটে, ফের গোল করেন বোরহা এবং ম্যাচে ফেরে বেঙ্গালুরু এফসি। তবে যখন প্রায় সবাই ধরে নিয়েছেন, ম্যাচটি ড্র হবে। তখনই গোল। খেলার ৮৯ মিনিটে, বেঙ্গালুরুর হয়ে তৃতীয় গোলটি করেন সেই মেন্নো। শেষপর্যন্ত, ৩-২ গোলে ম্যাচ জিতে নেয় বেঙ্গালুরু এফসি। অন্যদিকে, দ্বিতীয় ম্যাচে আবার বেশি গোল হয়নি। গোয়ার পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে, মুখোমুখি হয় এফসি গোয়া বনাম চেন্নাইয়ান এফসি। সেই ম্যাচ ড্র হয় ১-১ গোলে।
It ends a stalemate at the Fatorda. 🟰
The Gaurs and the Marina Machans share the spoils in the beach city. 🤝
#FCGCFC #MGISL13 #MGIndianSuperLeague https://t.co/517IvtvhQB
— MG Indian Super League (@IndSuperLeague) October 10, 2026
ম্যাচের প্রথমার্ধে দুই দলই অনেকটা বেশি রক্ষণাত্মক ফুটবল খেলে। তবে বেশকিছু সুযোগ তৈরি হলেও তা থেকে গোল আসেনি। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থাতেই। এরপর দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি কিছুটা বৃদ্ধি পায়। খেলার ৬৪ মিনিটে, ডেডলক ভাঙে চেন্নাই। ইরফান ইয়াদওয়াদের গোলে এগিয়ে যায় তারা। ডান পায়ের জোরালো শটে গোল করে যান ইরফান। তবে গোল খেলেও ম্যাচ থেকে হারিয়ে যায়নি গোয়া। বরং, তারা আরও চাপ বাড়াতে শুরু করে চেন্নাইয়ান ডিফেন্সের উপর। শেষপর্যন্ত, ৭৫ মিনিটের মাথায় কাঙ্ক্ষিত গোলটি পায় এফসি গোয়া। ফ্রি-কিক থেকে আসা বলে নিখুঁত হেড করে গোল করে যান চিকি। খেলায় সমতা ফেরায় এফসি গোয়া। তবে এরপর আর কোনও গোল হয়নি। শেষপর্যন্ত, ম্যাচ ড্র হয় ১-১ গোলে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।