Thibaut Courtois: এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদ দলে নেই কুর্তোয়া, অলমোকে পাচ্ছে না বার্সেলোনা

Published : Oct 25, 2026, 07:01 PM IST
Thibaut Courtois

সংক্ষিপ্ত

El Clasico: ভারতীয় সময় অনুযায়ী ররিবার গভীর রাতে হতে চলেছে এল ক্লাসিকো। লা লিগার (La Liga 2026-27) ম্যাচে ঘরের মাঠে বার্সেলোনার (FC Barcelona) মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ (Real Madrid CF)। এই ম্যাচ ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা বাড়ছে। তবে এল ক্লাসিকোতে দুই দলের একাধিক গুরুত্বপূর্ণ ফুটবলার খেলতে পারছেন না।

DID YOU KNOW ?
এগিয়ে বার্সেলোনা
চলতি লা লিগায় ৯ ম্যাচ খেলে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। একই সংখ্যক ম্যাচ খেলে ২১ পয়েন্ট পেয়ে ৩ নম্বরে রিয়াল মাদ্রিদ।

Real Madrid vs FC Barcelona: ভারতীয় সময় অনুযায়ী রবিবার গভীর রাতে এল ক্লাসিকোতে (El Clasico) খেলতে পারছেন না রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার দুই তারকা ফুটবলার। লা লিগার (La Liga 2026-27) এই ম্যাচে খেলতে পারছেন না রিয়ালের অভিজ্ঞ গোলকিপার থিবাউট কুর্তোয়া (Thibaut Courtois)। ফ্লুয়ে আক্রান্ত হওয়ায় শেষমুহূর্তে এই ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন বেলজিয়ামের (Belgium) তারকা গোলকিপার। তাঁর পরিবর্ত হিসেবে ইলিয়া ভোলোশিনকে (Illia Voloshyn) খেলার সুযোগ দিতে পারে রিয়াল মাদ্রিদ। এক বিবৃতিতে জানানো হয়েছে, 'ফ্লুয়ে আক্রান্ত হওয়ার কারণে বার্সেলোনার বিরুদ্ধে আজকের লা লিগার ম্যাচ থেকে শেষমুহূর্তে সরে দাঁড়িয়েছেন থিবাউট কুর্তোয়া। তাঁর পরিবর্তে দলে ডাকা হয়েছে ইলিয়া ভোলোশিনকে।' একইভাবে এল ক্লাসিকোতে বার্সেলোনার হয়ে খেলতে পারছেন না ড্যানি অলমো (Dani Olmo)। এই স্প্যানিশ মিডফিল্ডারকে প্রায় চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।

এল ক্লাসিকোর আগে চাপে রিয়াল মাদ্রিদ

এল ক্লাসিকোর মতো গুরুত্বপূর্ণ ম্যাচে কুর্তোয়ার না থাকার কারণে চাপে রিয়াল মাদ্রিদ। তাঁর অভিজ্ঞতা ও দক্ষতা দলের বড় ভরসা। তাঁর পরিবর্ত হিসেবে ভোলোশিন খেলতে নামলে, তাঁর উপর চাপ থাকবে। অন্যদিকে, মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগে (UEFA Champions League 2026-27) প্যারিস সাঁ জারমাঁর (Paris Saint-Germain) বিরুদ্ধে ম্যাচে চোট পান অলমো। পিএসজি মিডফিল্ডার ভিতিনহার (Vitinha) সঙ্গে সংঘর্ষের পর ২৭ মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হন এই স্প্যানিশ মিডফিল্ডার। তাঁর পরিবর্তে নামানো হয় ফের্মিন লোপেজকে (Fermin Lopez)। পরীক্ষায় অলমোর বাঁ পায়ের অ্যাডাক্টর পেশিতে চোট ধরা পড়েছে। বার্সেলোনা জানিয়েছে, এই চোট সারিয়ে মাঠে ফিরতে তাঁর প্রায় এক মাস সময় লাগতে পারে। বার্সোলোনার প্রধান কোচ হ্যান্সি ফ্লিকের (Hansi Flick) কাছে এটি বড় ধাক্কা। গুরুত্বপূর্ণ ম্যাচে মাঝমাঠে অলমোর সৃজনশীলতা ও আক্রমণ তৈরির দক্ষতা কাজে লাগাতে পারবেন না তিনি।

লা লিগার খেতাবি লড়াই

এবারের লা লিগায় অত্যন্ত গুরুত্বপূর্ণ রবিবারের এল ক্লাসিকো। খেতাবি লড়াইয়ে বড় প্রভাব ফেলতে পারে এই ম্যাচের ফল। বার্সেলোনা জয় পেলে রিয়াল মাদ্রিদের চেয়ে নয় পয়েন্টে এগিয়ে যাবে। ফলে বার্সার লা লিগা জয় প্রায় নিশ্চিত হয়ে যাবে। অন্যদিকে, রিয়াল জিতলে বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান কমিয়ে ফেলতে পারবে। ফলে লা লিগা খেতাব জয়ের লড়াই জমে যাবে। রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে গত সাত সাক্ষাতের মধ্যে ছয় ম্যাচেই জয় পেয়েছে বার্সেলোনা। ফলে রবিবারও এগিয়ে থেকেই খেলতে নামছে বার্সা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১.৩০
ভারতীয় সময় অনুযায়ী রবিবার রাত ১.৩০ মিনিটে এল ক্লাসিকো।
ভারতীয় সময় অনুযায়ী রবিবার রাত ১.৩০ মিনিটে লা লিগা এল ক্লাসিকো শুরু হবে। এই ম্যাচ ঘিরে উত্তেজনা বাড়ছে।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Abhishek Sharma: টি-টোয়েন্টিতে ইতিহাস গড়লেন অভিষেক শর্মা, রান সংগ্রাহকের তালিকায় চারে সঞ্জু
PV Sindhu: লড়াই করেও পারলেন না সিন্ধু, ফরাসি ওপেন ফাইনালে বিশ্বসেরার কাছে হার