Thibaut Courtois Retirement Talks: চলতি বিশ্বকাপ ফুটবলের (FIFA World Cup 2026) পরেই অবসর ঘোষণা করতে পারেন বেলজিয়াম (Belgium) ও রিয়াল মাদ্রিদের (Real Madrid) গোলকিপার থিবাউট কুর্তোয়া। এই গোলকিপার শুধু আন্তর্জাতিক ফুটবলই নয়, ক্লাব ফুটবল থেকেও সরে যেতে পারেন। তিনি সেই ইঙ্গিতই দিয়েছেন।

DID YOU
KNOW
?
রিয়াল মাদ্রিদে মরিনহো
১৩ বছর পর রিয়াল মাদ্রিদের ম্যানেজার হিসেবে ফিরলেন হোসে মরিনহো। তাঁর সঙ্গে ৩ বছরের চুক্তি হয়েছে।

FIFA World Cup 2026: চলতি বিশ্বকাপের পরেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করে দিতে পারেন বেলজিয়ামের (Belgium) অভিজ্ঞ গোলকিপার থিবাউট কুর্তোয়া (Thibaut Courtois)। তিনি ক্লাব ফুটবল থেকেও অবসর ঘোষণা করতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন। ৩৪ বছর বয়সি এই গোলকিপার ২০২৮ সাল থেকে রিয়াল মাদ্রিদের (Real Madrid) হয়ে খেলছেন। এই ক্লাবের নতুন ম্যানেজার হিসেবে হোসে মরিনহোর (José Mourinho) নাম ঘোষণা করা হয়েছে। তাঁর কোচিংয়ে চেলসি (Chelsea FC) রিয়াল মাদ্রিদে খেলেছেন কুর্তোয়া। ফলে মরিনহো স্যান্তিয়াগো বার্নাব্যুতে (Santiago Bernabéu) ফেরায় খুশি এই গোলকিপার। তিনি জানিয়েছেন, মরিনহোর সঙ্গে সম্পর্ক খুব ভালো। তবে এই ম্যানেজারের আমলে প্রথম একাদশে সুযোগ পেতে হলে ভালো পারফরম্যান্স দেখাতে হবে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

অবসর নিয়ে ভাবনা কুর্তোয়ার

অবসরের ভাবনা প্রসঙ্গে কুর্তোয়া বলেছেন, ‘আমি জানি না এখন ভবিষ্যতের বিষয়ে কথা বলা উচিত কি না। তবে এই টুর্নামেন্টের পর হয়তো আমি আর খেলব না। সেই সম্ভাবনা রয়েছে। আমি আরও কয়েক বছর খেলতে চাই। সেটা করতে হলে আমার শরীরের যত্ন নিতে হবে। এটাই আমার শেষ টুর্নামেন্ট হতে পারে বলে আমার পরিবার এখানে এসেছে। তবে আমরা যদি বিশ্বকাপে ভালো ফল করতে পারি, তাহলে এখনই অবসর না-ও নিতে পারি। দলের পরিবেশ যদি ভালো থাকে, তাহলে কোচ, টেকনিক্যাল ডিরেক্টর, চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব।’

রিয়াল মাদ্রিদকে বিকল্প গোলকিপার সন্ধান করতে বলছেন কুর্তোয়া

রিয়াল মাদ্রিদে নিজের ভবিষ্যৎ সম্পর্কে কুর্তোয়া বলেছেন, ‘৩০ বছর বয়স হয়ে গেলে রিয়াল মাদ্রিদে প্রতি বছর চুক্তি নবীকরণ করা হয়। আমি এ বিষয়ে ভাবছি না। আমার পারফরম্যান্স যদি ভালো থাকে, তাহলে নতুন করে চুক্তি করা হবে। তবে রিয়াল মাদ্রিদ সর্বোচ্চ পর্যায়ের ক্লাব। ফলে আমার বিকল্প গোলকিপার খুঁজে নিতে হবে। আমি রিয়াল মাদ্রিদ থেকেই কেরিয়ার শেষ করতে চাই।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।