Barcelona vs Real Madrid: রবিবার রাতে লা লিগার (La Liga 2025-26) খেতাব জয়ের ম্যাচে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। ক্যাম্প ন্যু-তে (Camp Nou) টানা দ্বিতীয়বার লা লিগা খেতাব আসা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। রিয়াল মাদ্রিদকে হারিয়ে খেতাব জয়ের আনন্দ বাড়িয়ে নিল বার্সেলোনা। তবে দল খেতাব জিতলেও, ম্যানেজার হ্যান্সি ফ্লিক (Hansi Flick) মর্মাহত।
KNOW
El Clasico: রিয়াল মাদ্রিদের (Barcelona vs Real Madrid) ম্যাচের আগেই বাবার প্রয়াণের খবর পেয়েছিলেন। কিন্তু কর্তব্যের খাতিরে এল ক্লাসিকো (El Clasico) শেষ হওয়ার আগে দল ছেড়ে বাড়ি ফিরে যাননি। কিন্তু ঘরের মাঠ ক্যাম্প ন্যু-তে (Camp Nou) রিয়াল মাদ্রিদকে হারিয়ে লা লিগা (La Liga 2025-26) খেতাব জেতার পর কান্নায় ভেঙে পড়লেন বার্সেলোনা ম্যানেজার হ্যান্সি ফ্লিক (Hansi Flick)। এই ম্যাচ শুরু হওয়ার আগে স্টেডিয়ামে এক মিনিট নীরবতা পালন করা হয়। বার্সেলোনা ম্যানেজারকে সান্ত্বনা দেন তাঁর কোচিং স্টাফের সতীর্থরা। বাবাকে হারানোর শোক সামাল দিয়ে ম্যাচ চলাকালীন দলকে ভালোভাবেই পরিচালনা করেন বার্সার জার্মান (German) ম্যানেজার। তাঁর দল রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে ২-০ জয় পায়। চলতি লা লিগায় তিন ম্যাচ বাকি থাকতেই খেতাব জয় নিশ্চিত করে ফেলল বার্সা। চিরপ্রতিদ্বন্দ্বীকে হারিয়ে খেতাব জয়ের স্বাদ মধুর।

পারিবারিক বিপর্যয়ে আবেগপ্রবণ ফ্লিক
দল সাফল্য পেলেও, পরিবারে চরম বিপর্যয় নেমে আসায় মর্মাহত ফ্লিক। এল ক্লাসিকো শেষ হওয়ার পর তিনি বলেছেন, ‘কঠিন ম্যাচ ছিল। আমি এই দিনের কথা কোনওদিন ভুলব না। যাঁরা আমাদের পাশে থেকেছেন তাঁদের সবাইকে এবং দলের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এত ভালো দল পেয়ে আমি অত্যন্ত গর্বিত। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই।’
ম্যানেজারের পাশে বার্সেলোনা শিবির
ফ্লিক জানিয়েছেন, ‘ম্যাচের দিন সকালে আমার মা ফোন করে জানান, বাবা প্রয়াত হয়েছেন। আমি দলের সবাইকে সে কথা জানাব না গোপন করে যাব, সেটা বুঝতে পারছিলাম না। তবে শেষপর্যন্ত সবাইকে জানিয়ে দিই। কারণ, আমার কাছে দল হল পরিবারের মতো। আমার বাবার প্রয়াণের খবর পেয়ে দলের সবাই যা করেছে তা অবিশ্বাস্য। আমি সেই মুহূর্তের কথা কোনওদিন ভুলব না। এই ক্লাবের হয়ে কাজ করতে পেরে এবং বার্সেলোনায় থাকার সুযোগ পেয়ে আমি বাধিত। এখানে সবাই আমার প্রতি অত্যন্ত সদয়।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


