Laxmi Ratan Shukla's Father Passes Away: বাংলার ক্রিকেট কোচ লক্ষ্মীরতন শুক্লার পিতৃবিয়োগ, রাজ্যের প্রাক্তন মন্ত্রীর বাবা উমেশ শুক্লা প্রয়াত

Published : Apr 10, 2026, 01:56 PM IST
Bengal Cricket team new head coach Laxmi Ratan Shukla Started practice in Eden Gardens indore spb

সংক্ষিপ্ত

বাংলা ক্রিকেটের চিরপরিচিত মুখ তথা রাজ্যের প্রাক্তন মুখ লক্ষ্মীরতন শুক্লা (Laxmi Ratan Shukla)-র পিতৃবিয়োগ হল। বাংলা ক্রিকেট দলের কোচ লক্ষ্মীরতনের বাবা উমেশচন্দ্র শুক্লা ৭৭ বছর বয়সে প্রয়াত হলেন।

Laxmi Ratan Shukla's Father Passes Away: বাংলা ক্রিকেটের চিরপরিচিত মুখ তথা রাজ্যের প্রাক্তন মুখ লক্ষ্মীরতন শুক্লা (Laxmi Ratan Shukla)-র পিতৃবিয়োগ হল। বাংলা ক্রিকেট দলের কোচ লক্ষ্মীরতনের বাবা উমেশচন্দ্র শুক্লা ৭৭ বছর বয়সে প্রয়াত হলেন। বাইপাসের ধারে এক বেসরকারী হাসপাতালে ৭৭ বছর বয়েসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। লক্ষ্মীরতন শুক্লার ক্রিকেটার হয়ে ওঠার পিছনে বড় অবদান ছিল তাঁর সদ্য প্রয়াত বাবার।

দীর্ঘদিন ধরে শারীরিক সমস্য়ায় ভুগছিলেন

বার্ধক্যজনিত একাধিক শারীরিক সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন উমেশচন্দ্র শুক্লা। অবস্থার অবনতি হওয়ায় প্রায় পনেরো দিন আগে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা যথাসাধ্য চেষ্টা করলেও তাঁর শারীরিক অবস্থার আর উন্নতি হয়নি। অবশেষে শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থাতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বাবার সঙ্গে লক্ষ্মীরতন (ফাইল ছবি)

খেলা ছাড়া পর লক্ষ্মী রাজনীতিতে যোগ দেন, রাজ্যের মন্ত্রীও হয়েছিলেন

৪৪ বছরের বয়সের লক্ষ্মী খেলা ছাড়ার পর রাজনীতিতে যোগ দিয়েছিলেন। ২০১৬ বিধানসভা ভোটে উত্তর হাওড়া থেকে তৃণমূলের টিকিটে জিতে রাজ্যের মন্ত্রীও হয়েছিলেন। তবে ২০২১ সালে রাজনীতি ছাড়েন তিনি। দেশের জার্সিতে ৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলা লক্ষ্মীরতন বাংলা ক্রিকেটের কিংবদন্তি চরিত্র। বাংলার হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে ১৩৭টি ও লিস্টে এ-তে ১৪১টি ম্যাচ খেলেন। বাংলাকে বহু ম্যাচে জেতানোর নায়ক তিনি। নিজের ক্রিকেট কেরিয়ারে নানা সাফল্যের পিছনে বারবার বাবা উমেশচন্দ্র শুক্লা-র কথা উল্লেখ করে ছিলেন লক্ষ্মী। আজ সেই লক্ষ্মী বাবাকে হারালেন।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

IPL 2026: দুই অপরাজিত দলের মহা টক্কর, গুয়াহাটির লড়াইতে বাজিমাত করবে কারা?
Today’s News in Bengali Live: Laxmi Ratan Shukla's Father Passes Away - লক্ষ্মীরতন শুক্লার পিতৃবিয়োগ, রাজ্যের প্রাক্তন মন্ত্রীর বাবা উমেশ শুক্লা প্রয়াত