KKR vs LSG: ইডেনের নায়ক মুকুল চৌধুরী, কেকেআর-এর বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় লখনউয়ের

Published : Apr 09, 2026, 11:30 PM ISTUpdated : Apr 09, 2026, 11:43 PM IST
Lucknow Super Giants' Digvesh Rathi and captain Rishabh Pant celebrate the dimsissal of Kolkata Knight Riders' Sunil Narine

সংক্ষিপ্ত

Kolkata Knight Riders vs Lucknow Super Giants: এবারের আইপিএল-এর (IPL 2026) শুরুটা ভালোভাবে করতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। বৃহস্পতিবার ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে (Eden Gardens) লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ভালো ব্যাটিং করলেন অজিঙ্কা রাহানেরা (Ajinkya Rahane)। কিন্তু বোলিং ভালো হল না। ফলে জয় অধরাই থেকে গেল।

DID YOU KNOW ?
ইডেনে এগিয়ে লখনউ
আইপিএল-এ ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৪ ম্যাচ খেলে ৩ ম্যাচেই জয় পেয়েছে লখনউ সুপার জায়ান্টস।

IPL 2026: চলতি আইপিএল-এ চার ম্যাচ হয়ে যাওয়ার পরেও জয় পেল না কলকাতা নাইট রাইডার্স। বৃহস্পতিবার ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে (Eden Gardens) লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে (Kolkata Knight Riders vs Lucknow Super Giants) হাতের মুঠোয় থাকা ম্যাচেও জয় পেল না অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) দল। অসাধারণ লড়াই করে তিন উইকেটে জয় ছিনিয়ে নিল লখনউ। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে চার উইকেট হারিয়ে ১৮১ রান করে কেকেআর। রান তাড়া করতে নেমে ১২৮ রানে সাত উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল লখনউ। কিন্তু তারপর মুকুল চৌধুরীর (Mukul Choudhary) ঝোড়ো অর্ধশতরানের সুবাদে জয় পেল লখনউ। ২৭ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন মুকুল। তিনি জোড়া বাউন্ডারি ও সাতটি ওভার-বাউন্ডারি মারেন। মুকুলই এদিন ইডেনের নায়ক হয়ে গেলেন। তাঁর জন্যই শেষ বলে রুদ্ধশ্বাস জয় পেল লখনউ।

বিফলে রাহানের লড়াই

এদিন কেকেআর অধিনায়ক রাহানে ভালো ব্যাটিং করেন। তিনি ২৪ বলে চারটি বাউন্ডারি ও জোড়া ওভার-বাউন্ডারির সাহায্যে ৪১ রান করেন। অঙ্গকৃশ রঘুবংশী (Angkrish Raghuvanshi) ৩৩ বলে পাঁচটি বাউন্ডারি ও জোড়া ওভার-বাউন্ডারির সাহায্যে ৪৫ রান করেন। ক্যামেরন গ্রিন (Cameron Green) ২৪ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন। রভম্যান পাওয়েল (Rovman Powell) ২৪ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন। লখনউয়ের হয়ে আয়ূষ বাদোনি (Ayush Badoni) ৩৪ বলে ৫৪ রান করেন। তিনি সাতটি বাউন্ডারি ও জোড়া ওভার-বাউন্ডারি মারেন। তবে আসল কাজ করলেন মকুল। তিনি যখন ক্রিজে যান, তখন সারা ইডেন ধরে নিয়েছিল, চলতি আইপিএল-এ প্রথম জয় পেতে চলেছে কেকেআর। কিন্তু হিসেব বদলে দিলেন মুকুল।

নতুন নজির মুকুলের

মুকুল ও আবেশ খানের (Avesh Khan) অবিচ্ছিন্ন জুটিতে ৫৪ রান যোগ হয়। যা আইপিএল-এ সফলভাবে রান তাড়া করার ক্ষেত্রে অষ্টম বা তার কমের কোনও উইকেট জুটিতে সবচেয়ে বেশি রান। এই ৫৪ রানের মধ্যে মকুল একাই ৫২ রান করেন। আবেশ মাত্র এক রান করেন। বাকি এক রান অতিরিক্ত।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
চলতি আইপিএল-এ লিগ টেবলে ৯ নম্বরে কলকাতা নাইট রাইডার্স।
চলতি আইপিএল-এ ৪ ম্যাচ খেলে ১ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ৯ নম্বরে কলকাতা নাইট রাইডার্স।
Read more Articles on
click me!

Recommended Stories

KKR vs LSG: সমালোচনার জবাব রাহানের, ইডেনে লখনউয়ের বিরুদ্ধে কেকেআর ১৮১/৪
KKR vs LSG: লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাটিং কেকেআর-এর