KKR vs LSG: সমালোচনার জবাব রাহানের, ইডেনে লখনউয়ের বিরুদ্ধে কেকেআর ১৮১/৪

Published : Apr 09, 2026, 09:19 PM ISTUpdated : Apr 09, 2026, 09:34 PM IST
Ajinkya Rahane KKR

সংক্ষিপ্ত

Kolkata Knight Riders vs Lucknow Super Giants: বৃষ্টির আশঙ্কা থাকলেও, ইডেন গার্ডেন্সে (Eden Gardens) নির্বিঘ্নেই চলছে কলকাতা নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ। চলতি আইপিএল-এ প্রথম জয়ের খোঁজে খেলতে নেমেছেন অজিঙ্কা রাহানেরা (Ajinkya Rahane)। অন্যদিকে, ইডেনে এই ম্যাচ লখনউ শিবিরের কাছে সম্মানের লড়াই।

DID YOU KNOW ?
ফের ব্যর্থ রিঙ্কু সিং
বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সকে ভরসা দিতে পারলেন না তারকা ব্যাটার রিঙ্কু সিং।

IPL 2026: ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আইপিএল-এর গুরুত্বপূর্ণ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে (Kolkata Knight Riders vs Lucknow Super Giants) টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে চার উইকেট হারিয়ে ১৮১ রান করল কলকাতা নাইট রাইডার্স। স্ট্রাইক রেট নিয়ে সমালোচনার জবাব দিলেন অধিনায়ক অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। তিনি ব্যাটিং ওপেন করতে নেমে ২৪ বল খেলে ৪১ রান করেন। তাঁর ইনিংসে ছিল চারটি বাউন্ডারি ও জোড়া ওভার-বাউন্ডারি। স্ট্রাইক রেট ১৭০.৮৩। ফলে আপাতত কেকেআর অধিনায়ককে আর কেউ স্ট্রাইক রেট বা ব্যাটিংয়ের ধরন নিয়ে প্রশ্ন করতে পারবেন না। রাহানে সফল হলেও, তাঁর ওপেনিং পার্টনার ফিন অ্যালেন (Finn Allen) অবশ্য আট বল খেলে নয় রান করেই আউট হয়ে গেলেন। তিন নম্বরে ব্যাটিং করতে নেমে ভালো পারফরম্যান্স দেখালেন উইকেটকিপার-ব্যাটার অঙ্গকৃশ রঘুবংশী (Angkrish Raghuvanshi)। তিনি ৩৩ বলে ৪৫ রান করেন। তাঁর ইনিংসে ছিল পাঁচটি বাউন্ডারি ও জোড়া ওভার-বাউন্ডারি।

ফর্মে ফেরার ইঙ্গিত ক্যামেরন গ্রিনের

ফের ব্যর্থ রিঙ্কু সিং (Rinku Singh)। এই তারকা ব্যাটার সাত বল খেলে চার রান করেই আউট হয়ে যান। ২৫ কোটি টাকার তারকা ক্যামেরন গ্রিন (Cameron Green) প্রথম তিন ম্যাচে ব্যর্থ হলেও, এদিন ফর্মে ফেরার ইঙ্গিত দিলেন। তিনি ২৪ বল খেলে ৩২ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল তিনটি বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি। ভালো ব্যাটিং করলেন রভম্যান পাওয়েল (Rovman Powell)। তিনি ২৪ বল খেলে ৩৯ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল চারটি বাউন্ডারি ও জোড়া ওভার-বাউন্ডারি।

উইকেট পেলেন না শামি

লখনউয়ের হয়ে ইডেনে খেলতে নেমে উইকেট পেলেন না মহম্মদ শামি (Mohammed Shami)। এই অভিজ্ঞ পেসার চার ওভার বল করে ২৭ রান দিলেন। প্রিন্স যাদব (Prince Yadav), মণিমরণ সিদ্ধার্থ (Manimaran Siddharth), দিগ্বেশ সিং রাঠি (Digvesh Singh Rathi) ও আবেশ খান (Avesh Khan) এক উইকেট করে নেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
চলতি আইপিএল-এ প্রথম জয়ের লক্ষ্যে খেলতে নেমেছে কেকেআর।
চলতি আইপিএল-এ প্রথম ৩ ম্যাচে জয় পায়নি কলকাতা নাইট রাইডার্স। বৃহস্পতিবার প্রথম জয়ের লক্ষ্যে কেকেআর।
Read more Articles on
click me!

Recommended Stories

KKR vs LSG: লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাটিং কেকেআর-এর
Sanju Samson: ডিসপ্লে খারাপ, অনুরাগীকে ৩০ হাজার টাকার স্মার্টফোন উপহার সঞ্জু স্যামসনের