Vaibhav Suryavanshi: জাতীয় দলে খেলতে প্রস্তুত বৈভব সূর্যবংশী, ১৫ বছরের বিস্ময় প্রতিভাকে নিয়ে বড় কথা গাভাসকরের

Published : May 29, 2026, 04:28 PM IST
Vaibhav Suryavanshi

সংক্ষিপ্ত

Vaibhav Suryavanshi: মাত্র ১৫ বছর বয়সেই ভারতীয় ক্রিকেটে ঝড় তুলেছেন বৈভব সূর্যবংশী। আইপিএল ২০২৬-এ তাঁর দুরন্ত ব্যাটিং ইতিমধ্যেই নজর কেড়েছে ক্রিকেট বিশ্বের।এবার সেই তরুণ ক্রিকেটারকে ভারতীয় দলে নেওয়ার জোর দাবি তুললেন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর।

Vaibhav Suryavanshi: মাত্র ১৫ বছর বয়সেই ভারতীয় ক্রিকেটে ঝড় তুলেছেন বৈভব সূর্যবংশী। আইপিএল ২০২৬-এ তাঁর দুরন্ত ব্যাটিং ইতিমধ্যেই নজর কেড়েছে ক্রিকেট বিশ্বের। এবার সেই তরুণ ক্রিকেটারকে ভারতীয় দলে নেওয়ার জোর দাবি তুললেন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর। তাঁর মতে, বয়স দেখে নয়, পারফরম্যান্স দেখে বৈভবকে সুযোগ দেওয়া উচিত। এক সাক্ষাৎকারে গাভাসকর স্পষ্ট বলেন, "টি-২০ ক্রিকেটের জন্য ও একেবারে তৈরি। এখনই ভারতীয় দলে খেলার মতো ক্ষমতা ওর আছে।" আগামী ইংল্যান্ড সফরে ভারতের টি-২০ দলে বৈভবকে রাখার পক্ষেও সওয়াল করেন তিনি। আইপিএলে এ বার বৈভবের ব্যাটে এসেছে একের পর এক ঝোড়ো ইনিংস। ভয়ডরহীন ব্যাটিং এবং বড় বড় শট মেরে ইতিমধ্যেই তিনি ক্রিকেটপ্রেমীদের মন জয় করেছেন। গাভাসকর বলেন, "ও এমন সব বোলারদের বিরুদ্ধে ছক্কা মারছে, যাঁরা বয়সে ওর থেকে ১৫ বছর বড়। এত কম বয়সে এমন নির্ভীক ব্যাটিং খুব কম দেখা যায়।"

সূর্যবংশীর প্রশংসায় সানি

তবে বৈভবকে শুধু 'পাওয়ার হিটার' বলতে নারাজ গাভাসকর। তাঁর মতে, এই কিশোরের ব্যাটিং টেকনিকও যথেষ্ট ভালো। সোজা ব্যাটে শট খেলা, ভারসাম্য বজায় রেখে শক্তি তৈরি করা এবং বোলারের মাথার উপর দিয়ে পরিষ্কার শট মারার ক্ষমতা বৈভবকে আলাদা করেছে। গাভাসকর আরও বলেন, বৈভবের খেলার মধ্যে এখনও গলির ক্রিকেটের আনন্দ আর নির্ভীক মনোভাব রয়েছে। তিনি চান, সেই শিশুসুলভ নির্ভার মানসিকতা যেন কখনও বদলে না যায়। কারণ সেটাই বৈভবের সবচেয়ে বড় শক্তি। গাভাসকরের এই মন্তব্যের পর থেকেই বৈভব সূর্যবংশীকে দ্রুত ভারতীয় দলে নেওয়ার দাবি আরও জোরালো হয়েছে।

কী বলছেন বিশেষজ্ঞরা

শুধু আইপিএল নয়, অনূর্ধ্ব-১৯ স্তরেও ইতিমধ্যেই নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন বৈভব সূর্যবংশী। অনেক বিশেষজ্ঞই তাঁকে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ তারকা বলে মনে করছেন। কিছু রিপোর্টে গাভাসকর তাঁকে 'ভারতীয় ক্রিকেটে ঈশ্বরের উপহার' বলেও উল্লেখ করেছেন। জুলাই ২০২৬-এ ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের সাদা বলের সিরিজ রয়েছে। সেই সিরিজের টি-২০ দলে বৈভব সুযোগ পান কি না, এখন সেটাই দেখার। যদিও অনেকের আশঙ্কা, এত কম বয়সে অতিরিক্ত প্রচার তাঁর উপর চাপ তৈরি করতে পারে। কিন্তু গাভাসকর মনে করেন, বৈভব এখনই আন্তর্জাতিক মঞ্চে খেলার জন্য প্রস্তুত।

চলতি আইপিএলে বৈভব সূর্যবংশী

আইপিএল ২০২৬-এ বৈভব সূর্যবংশীর ভাঙা রেকর্ডগুলি এক নজরে-

১) এক আইপিএল মরশুমে সর্বাধিক ছক্কা: ৬৫টি

(ক্রিস গেইলের ২০১২ সালের ৫৯ ছক্কার ১৪ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন)

২) টি-২০ ক্রিকেটের ইতিহাসে এক টুর্নামেন্টে সর্বাধিক ছক্কা: ৬৫টি

৩) আইপিএলের এক মরশুমে ৬০০+ রান করা সর্বকনিষ্ঠ ক্রিকেটার

৪) আইপিএলের এক মরশুমে দ্রুততম ৫০০ রান করা সর্বকনিষ্ঠ ব্যাটার

(ঋষভ পন্থের রেকর্ড ভাঙলেন)

৫) আইপিএলের এক মরশুমে দ্রুততম ৪০০ রান

মাত্র ১৬৭ বলে ৪০০ রান পূর্ণ

(আন্দ্রে রাসেলের রেকর্ড ভাঙলেন)

৬) ৬০০+ রান করা ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেট

২৪২+ স্ট্রাইক রেট

৭) এক আইপিএল মরশুমে পাওয়ারপ্লেতে সর্বাধিক রান - ৪৯০

(ডেভিড ওয়ার্নারের রেকর্ড ভাঙলেন)

৮) এক আইপিএল ইনিংসে ভারতীয় ব্যাটারের সর্বাধিক ছক্কা- ১২টি

(এলিমিনেটরে SRH-এর বিরুদ্ধে)

এর আগে ১১ ছক্কার রেকর্ডও তাঁরই ছিল

৯) আইপিএল প্লে-অফে দ্রুততম অর্ধশতরান — ১৬ বলে

(সুরেশ রায়নার সঙ্গে যুগ্মভাবে)

১০) ৪০ বলের কমে একাধিক আইপিএল শতরান করা প্রথম ব্যাটার

১১) আইপিএলের এক মরশুমে ৬৮০+ রান করা প্রথম আনক্যাপড ক্রিকেটার

১২) আইপিএল এলিমিনেটরে কিশোর ক্রিকেটারের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর

২৯ বলে ৯৭ রান

১৩) আইপিএলের ইতিহাসে যুগ্মভাবে তৃতীয় দ্রুততম অর্ধশতরান: ১৫ বলে

১৪) এক মরশুমে পাওয়ারপ্লেতে দলের সর্বাধিক ছক্কার রেকর্ডে বড় অবদান

(রাজস্থান রয়্যালসের হয়ে)

এছাড়াও, আইপিএলের দ্রুততম শতরানের রেকর্ডের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন বৈভব। এলিমিনেটরে মাত্র ২৯ বলে ৯৭ রান করে শতরান থেকে মাত্র ৩ রান দূরে থেমে যান তিনি।

 

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Vinesh Phogat: অনুমতি দিল সুপ্রিম কোর্ট, এশিয়ান গেমসের ট্রায়ালে যোগ দিতে পারবেন ভিনেশ
GT vs RR: আইপিএল ২০২৬ কোয়ালিফায়ার টু বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে পৌঁছবে?