Vinesh Phogat: জাতীয় কুস্তি ফেডারেশনের বাধা, প্রত্যাবর্তন হচ্ছে না ভিনেশের

Published : May 09, 2026, 04:29 PM ISTUpdated : May 09, 2026, 04:41 PM IST
Vinesh Phogat

সংক্ষিপ্ত

Vinesh Phogat News: পেশাদার কুস্তি থেকে অবসর ঘোষণা করে দিলেও, এবার প্রত্যাবর্তনে মরিয়া ভিনেশ ফোগট। এই বিতর্কিত কুস্তিগীর ফের অলিম্পিক্সে পদক জয়ের লক্ষ্যে লড়াই করতে চান। কিন্তু জাতীয় কুস্তি ফেডারেশন (Wrestling Federation of India) আপাতত ভিনেশকে পেশাদার প্রতিযোগিতায় যোগ দেওয়ার অনুমতি দিচ্ছে না।

DID YOU KNOW ?
ভিনেশ-ফেডারেশন দ্বন্দ্ব
ভিনেশ ফোগটের অভিযোগ, এখনও প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের অঙ্গুলিহেলনে চলছে জাতীয় কুস্তি ফেডারেশন।

Wrestling Federation of India: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গোণ্ডায় (Gonda) শুরু হতে চলা ন্যাশনাল ওপেন র‍্যাঙ্কিং টুর্নামেন্টে যোগ দিতে পারছেন ন বিতর্কিত কুস্তিগীর ভিনেশ ফোগট (Vinesh Phogat)। রবিবার শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। চলবে মঙ্গলবার পর্যন্ত। এই টুর্নামেন্টের মাধ্যমেই সরকারিভাবে অবসর ভেঙে পেশাদার কুস্তিতে প্রত্যাবর্তনের কথা ছিল ভিনেশের। কিন্তু তাঁর বিরুদ্ধে শৃঙ্খলা মেনে না চলা এবং ডোপ-বিরোধী নিয়ম লঙ্ঘনের অভিযোগ এনেছে কুস্তি ফেডারেশন। চলতি বছরের জুন পর্যন্ত কোনও প্রতিযোগিতায় যোগ দিতে পারবেন না ভিনেশ। ২০২৪ সালে প্যারিস অলিম্পিক্সের (2024 Summer Olympics Paris) পর পেশাদার কুস্তি থেকে অবসরের কথা ঘোষণা করেন এই কুস্তিগীর। আন্তর্জাতিক কুস্তি সংস্থার (United World Wrestling) ডোপ-বিরোধী নিয়ম অনুযায়ী, কোনও কুস্তিগীর অবসরের সিদ্ধান্ত বদলে পেশাদার কুস্তিতে ফিরতে চাইলে ছয় মাস আগে জানানো বাধ্যতামূলক। সেই নিয়ম মানেননি ভিনেশ। এই কারণেই তাঁর পক্ষে রবিবার গোণ্ডায় খেলতে নামা সম্ভব হচ্ছে না।

ভিনেশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

জাতীয় কুস্তি ফেডারেশনের পক্ষ থেকে ভিনেশকে ১৫ পাতার নোটিস পাঠানো হয়েছে। এই নোটিসে বলা হয়েছে, দেশকে বিড়ম্বনার মুখে ফেলেছেন এই কুস্তিগীর। তিনি ভারতীয় কুস্তির ভাবমূর্তির ক্ষতি করেছেন। জাতীয় কুস্তি ফেডারেশনের সংবিধানের বিভিন্ন ধারা লঙ্ঘন করেছেন। আন্তর্জাতিক কুস্তি সংস্থার নিয়ম এবং ডোপ-বিরোধী বিধি লঙ্ঘনের অভিযোগও আনা হয়েছে। চার গুরুতর অভিযোগের বিষয়ে ভিনেশের জবাবও তলব করা হয়েছে। প্যারিস অলিম্পিক্সে ফাইনাল ম্যাচের আগে ওজন বেশি হয়ে যাওয়ার কারণে নাম বাতিল হয়ে যাওয়া, ডোপ-বিরোধী নিয়মে কখন কোথায় থাকছেন তা না জানানোর বিষয়ে ভিনেশের কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে। ২০২৪ সালের মার্চে জাতীয় দল বাছাইয়ের ট্রায়াল তদারকি করেছিল সেই সময় ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন (Indian Olympic Association) নিযুক্ত অ্যাড-হক কমিটি। সেই ট্রায়ালে দু'টি আলাদা ওজনের ক্যাটিগরিতে লড়াই করেন ভিনেশ। এ বিষয়েও তাঁর কাছ থেকে জবাব চেয়েছে জাতীয় কুস্তি ফেডারেশন।

ফেডারেশনের বিরুদ্ধে পাল্টা অভিযোগ ভিনেশের

জাতীয় কুস্তি ফেডারেশনের বিরুদ্ধে পাল্টা সরব হয়েছেন ভিনেশ। তাঁর দাবি, ইচ্ছাকৃতভাবে তাঁর প্রত্যাবর্তনে বাধা দিচ্ছে ফেডারেশন। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে ফেডারেশন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০২৪
২০২৪ সালে শেষবার পেশাদার কুস্তিতে লড়াই ভিনেশ ফোগটের।
২০২৪ সালে প্যারিস অলিম্পিক্সে শেষবার পেশাদার কুস্তিতে লড়াই করেছেন ভিনেশ ফোগট। তারপর তিনি অবসর ঘোষণা করেন।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Nora Fatehi FIFA World Cup: ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে কোমর দোলাবেন নোরা ফতেহি
Dope Tests Missing: IPLর মাঝে ভারতীয় ক্রিকেট ডোপ বিতর্ক, পরীক্ষায় না যাওয়ায় নোটিস দুই তারকা ক্রিকেটারকে