West Indies vs Scotland: শেফার্ডের হ্যাটট্রিক, হেটমায়ারের বিস্ফোরণ, অঘটন না হলেও ইডেনে পয়সা উসুল বিশ্বকাপের ম্যাচ

Published : Feb 07, 2026, 07:16 PM ISTUpdated : Feb 07, 2026, 07:18 PM IST
 Romario Shepherd

সংক্ষিপ্ত

শনিবারের ইডেন গার্ডেন্সে অঘটন হল না, তবে হ্যাটট্রিক হল। ১০ বছর আগে যে ইডেনে টি-২০ বিশ্বকাপ হাতে তুলেছিল ক্যারিবিয়ানরা, সেই মাঠেই স্কটিশ গাঁট কাটালেন সাই হোপরা। স্কটল্যান্ডকে ৩৫ রানে হারিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করল ওয়েস্ট ইন্ডিজ। 

West Indies vs Scotland: শনিবারের ইডেন গার্ডেন্সে অঘটন হল না, তবে হ্যাটট্রিক হল। ১০ বছর আগে যে ইডেনে টি-২০ বিশ্বকাপ হাতে তুলেছিল ক্যারিবিয়ানরা, সেই মাঠেই স্কটিশ গাঁট কাটালেন সাই হোপরা। স্কটল্যান্ডকে ৩৫ রানে হারিয়ে তাদের বিশ্বকাপ (ICC T-20 World Cup 2026) অভিযান শুরু করল ওয়েস্ট ইন্ডিজ। এবারের টি-২০ বিশ্বকাপের শুরুতেই হ্যাটট্রিক। তাও আবার ইডেন গার্ডেন্সে। শনিবার টি-২০ বিশ্বকাপের দিনের দ্বিতীয় ম্যাচে ইডেনে স্কটল্য়ান্ডের বিরুদ্ধে হ্য়াটট্রিক করলেন ক্য়ারিবিয়ান পেসার-অলরাউন্ডার রোমারিও শেফার্ড (Romario Shepherd)। টানা দুবার স্কটিশদের কাছে হারলেও এবার ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে অঘটন ঘটল না। শনিবারের বিশ্বকাপের ইডেনে ৩৬ বলে ৬৪ রানের দুরন্ত ইনিংস খেললেন ক্য়ারিবিয়ান তারকা শিমরন হেটমায়ার। 

দারুণ জয় ওয়েস্ট ইন্ডিজের

১৩ বলে ২৬ রানের ভাল ইনিংস খেললেন শেরফানে শেফার্ডও। জবাবে ব্যাট করতে নেমে ৩৭ রানে ৩ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে গিয়েছিল স্কটল্য়ান্ড। সেখান থেকে অধিনায়ক রিচি বেরিংটন ও এক সময় নিউ জিল্যান্ডের হয়ে আন্তর্জাতিকে খেলা টম ব্রুস। তবে ব্রুস ফিরতেই পরিষ্কার হয়ে যায় এবার ওয়েস্ট ইন্ডিজ-স্কটল্যান্ড ম্যাচে কোনও অঘটন হচ্ছে না। ইনিংসের ১৭তম ওভারের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বলে স্কটল্যান্ডের ম্যাথু ক্রস (১১) , মিচেল লিস্ক (০) ও ওলিভার ডেভিডসন (০)-কে আউট করে হ্যাটট্রিক করেন শেফার্ড।

দেখুন শেফার্ডের হ্য়াটট্রিক

 

 

ওয়েস্ট ইন্ডিজের পরবর্তী ম্যাচ ইংল্য়ান্ডের বিরুদ্ধে, বুধবার, মুম্বইয়ে

প্রথমে ব্য়াট করে নির্ধারিত ২০ ওভারের ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে করে ১৮২ রান। জবাবে স্কটল্যান্ড ১৪৭ রানে অল আউট হয়ে যায়। ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ডের গ্রুপে আছে ইংল্যান্ড, ইতালি ও নেপাল। গ্রুপ থেকে দুটি করে দল সুপার এইটে যাবে। ওয়েস্ট ইন্ডিজের পরবর্তী ম্যাচ ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে, বুধবার। ইডেনে চলতি বিশ্বকাপের পরবর্তী ম্যাচ ইতালি বনাম স্কটল্যান্ড, সোমবার সকাল ১১টায়।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

টি-২০ বিশ্বকাপ ২০২৬: চ্যাম্পিয়নদের যাত্রা শুরু, আমেরিকার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং ভারতের
রিঙ্কু সিংয়ের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক, তদন্ত শুরু উত্তরপ্রদেশ পুলিশের সাইবার শাখার