World Cup 2026 Round of 32 Fixture: গ্রুপ পর্বের লড়াই শেষ। এবার শুরু নক-আউটের ম্যাচ। বিশ্বের অন্যতম সেরা মেগা টুর্নামেন্ট তথা ফুটবল বিশ্বকাপের মঞ্চে রাউন্ড অফ ৩২-র ম্যাচে কোন দল কাদের মুখোমুখি হতে চলেছে (World Cup 2026 Round of 32 Fixture)? খেলাগুলি শুরু হবে কখন? রইল রাউন্ড অফ ৩২-র বিস্তারিত সূচি (world cup 2026 knockout fixtures)।
কোয়ালিফাই করা সমস্ত দলের ফোকাস এবার নক-আউট রাউন্ডে। কারণ, এখানে আর দ্বিতীয় কোনও অপশন নেই। জিতলে পরের রাউন্ডে যাওয়া পাকা। আর হারলে সোজা বিশ্বকাপ থেকে বিদায়। তাই লড়াই হবে হাড্ডাহাড্ডি। একাধিক দুরন্ত স্কিল এবং ব্যক্তিগত নৈপুণ্য। নজর কাড়ছে অপ্রতিরোধ্য ক্ষিপ্র গোলকিপিং।
চূড়ান্ত দক্ষতা এবং অনবদ্য ফুটবল মুগ্ধ করছে। এবার মেজাজই আলাদা নক-আউটে। ফুটবলপ্রেমী জনতার উন্মাদনার পারদ চড়ছে। চলছে ফুটবল উৎসব। এবার দেখে নেওয়া যাক রাউন্ড অফ ৩২-র সূচি।
২৯ জুনঃ দক্ষিণ আফ্রিকা বনাম কানাডা (ম্যাচ শুরু রাত ১২:৩০ মিনিটে)
২৯ জুনঃ ব্রাজিল বনাম জাপান (ম্যাচ শুরু রাত ৯.৩০ মিনিটে)
৩০ জুনঃ জার্মানি বনাম প্যারাগুয়ে (ম্যাচ শুরু রাত ২ টোয়)
৩০ জুনঃ নেদারল্যান্ডস বনাম মরক্কো (ম্যাচ শুরু সকাল ৬.৩০ মিনিটে)
৩০ জুনঃ আইভরি কোস্ট বনাম নরওয়ে (ম্যাচ শুরু রাত ১০:৩০ মিনিটে)
১ জুলাইঃ ফ্রান্স বনাম সুইডেন (ম্যাচ শুরু রাত ২:৩০ মিনিটে)
১ জুলাইঃ মেক্সিকো বনাম ইকুয়েডর (ম্যাচ শুরু সকাল ৬.৩০ মিনিটে)
১ জুলাইঃ ইংল্যান্ড বনাম ডিআর কঙ্গো (ম্যাচ শুরু রাত ৯.৩০ মিনিটে)
২ জুলাইঃ বেলজিয়াম বনাম সেনেগাল (ম্যাচ শুরু রাত ১:৩০ মিনিটে)
২ জুলাইঃ আমেরিকা বনাম বসনিয়া-হার্জেগোভিনা (ম্যাচ শুরু ভোর ৫.৩০ মিনিটে)
৩ জুলাইঃ স্পেন বনাম অস্ট্রিয়া (ম্যাচ শুরু রাত ১২:৩০ মিনিটে)
৩ জুলাইঃ পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া (ম্যাচ শুরু ভোর ৪.৩০ মিনিটে)
৩ জুলাইঃ সুইজারল্যান্ড বনাম বনাম আলজেরিয়া (ম্যাচ শুরু সকাল ৮.৩০ মিনিটে)
৩ জুলাইঃ অস্ট্রেলিয়া বনাম ইজিপ্ট (ম্যাচ শুরু রাত ১১.৩০ মিনিটে)
৪ জুলাইঃ আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে (ম্যাচ শুরু রাত ৩.৩০ মিনিটে)
৪ জুলাইঃ কলম্বিয়া বনাম ঘানা (ম্যাচ শুরু সকাল ৭ টায়)
ফুটবল বিশ্বকাপের সব খবর সব আগে, শুধুমাত্র এশিয়ানেট নিউজ বাংলায়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।