FIFA World Cup 2026: সন্তানের মৃত্যু বুকে চেপেও দেশের স্বার্থে স্কোয়াডের সঙ্গেই থেকে গেলেন এই ফুটবলার, বিশ্বকাপের মাঝে বিরল উদাহরণ

Published : Jun 28, 2026, 03:47 PM IST
FIFA World Cup 2026: সন্তানের মৃত্যু বুকে চেপেও দেশের স্বার্থে স্কোয়াডের সঙ্গেই থেকে গেলেন এই ফুটবলার, বিশ্বকাপের মাঝে বিরল উদাহরণ

সংক্ষিপ্ত

FIFA World Cup 2026: সন্তানসম্ভবা ছিলেন গ্যাকপোর বান্ধবী নোয়া ভ্যান ডার বিজ। তাদের ছোট্ট পুত্র সন্তান বেড়ে উঠছিল তাঁর গর্ভে। কিন্তু বিশ্বকাপের মাঝেই তাঁর গর্ভপাত করতে হয়। সেই খবর পৌঁছে যায় আমেরিকায় থাকা নেদারল্যান্ডস শিবিরেও। স্বাভাবিকভাবেই, সন্তানের মৃত্যুর খবরে ভেঙে পড়েন গ্যাকপো।

FIFA World Cup 2026: সন্তানের মৃত্যু বুকে চেপেও দেশের স্বার্থে স্কোয়াডের সঙ্গেই থেকে গেলেন তিনি (fifa world cup 2026)। কার্যত, বিশ্বকাপের মাঝেই তৈরি হল বিরল উদাহরণ। চলতি বিশ্বকাপের মাঝেই তাঁর জীবনে এমে এল ব্যক্তিগত বিপর্যয়। বান্ধবীর গর্ভে থাকা সন্তানের মৃত্যুর ধাক্কা সামলে দলের সঙ্গেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন নেদারল্যান্ডসের তারকা ফুটবলার কোডি গ্যাকপো। ব্যক্তিগত ক্ষতির থেকেও দলের স্বার্থকেই বেশি গুরুত্ব দিলেন এই গুরুত্বপূর্ণ ফুটবলার (Cody Gakpo World Cup)। 

সন্তানের মৃত্যু বুকে চেপেও দেশের স্বার্থে স্কোয়াডের সঙ্গেই থেকে গেলেন এই ফুটবলার

সন্তানসম্ভবা ছিলেন গ্যাকপোর বান্ধবী নোয়া ভ্যান ডার বিজ। তাদের ছোট্ট পুত্র সন্তান বেড়ে উঠছিল তাঁর গর্ভে। কিন্তু বিশ্বকাপের মাঝেই তাঁর গর্ভপাত করতে হয়। সেই খবর পৌঁছে যায় আমেরিকায় থাকা নেদারল্যান্ডস শিবিরেও। স্বাভাবিকভাবেই, সন্তানের মৃত্যুর খবরে ভেঙে পড়েন গ্যাকপো। 

দলের সতীর্থেরা অবশ্য তাঁকে কয়েকদিনের জন্য বান্ধবীর কাছ থেকে ঘুরে আসার পরামর্শ দেন। তাঁর এই কঠিন সময়ে, পাশে দাঁড়ান নেদারল্যান্ডসের ফুটবল কর্তারাও। কিন্তু নক-আউট পর্বের আগে শিবির ছাড়তে একেবারেই রাজি হননি ২৭ বছর বয়সী এই ফুটবলার। আসলে বিশ্বকাপের প্রস্তুতিতে কোনওতক্ম ফাঁক রাখতে চাননি।

বিশ্বকাপের মাঝে বিরল উদাহরণ

সোশ্যাল মিডিয়াতে গ্যাকপোর বান্ধবী লিখেছেন, “ভারাক্রান্ত হৃদয়ে একটি মর্মান্তিক খবর জানাচ্ছি আপনাদের। গর্ভাবস্থাতেই আমাদের পুত্র সন্তানটির মৃত্যু হয়েছে। ভালোবাসা এবং সমর্থনের জন্য সকলকে ধন্যবাদ। এলাইজা রাফায়েল গ্যাকপো চিরকাল আমাদের ভালোবাসায় থাকবে। চিরকাল ও আমাদের সন্তান থাকবে।’’ এরপর গ্যাকপো একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন, ‘‘আমাদের পরিবারের জন্য এটা একটা অত্যন্ত কঠিন সময়। আমরা বিনীতভাবে আমাদের ব্যক্তিগত পরিসর এবং গোপনীয়তা বজায় রাখার আবেদন করছি। আশা করি, আপনারা সকলে বুঝবেন। ধন্যবাদ।"

পাশাপাশি নেদারল্যান্ডস ফুটবল ফেডারেশনের তরফ থেকে জানানো হয়েছে, ‘‘ব্যক্তিগত অপূরণীয় ক্ষতির পরেও গ্যাকপো পরিবারের সঙ্গে আলোচনা করেই দলের সঙ্গে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বান্ধবীর সঙ্গেও ও কথা বলেছে সিদ্ধান্ত নেওয়ার আগে। সত্যিই এটা একটা মর্মান্তিক ঘটনা। ব্যক্তিগত কঠিন সময়ে, সকলে মিলে গ্যাকপো এবং ওর পরিবারের পাশে রয়েছি। আমাদের পক্ষে যা যা সাহায্য করা সম্ভব, সব করা হবে। আমরা ওদের ব্যক্তিগত এবং পারিবারিক গোপনীয়তাকে সম্মান করি। এই সময়ে, আর কোনও কথা নয়।’’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Messi vs Ronaldo: একমাত্র ফাইনাল ছাড়া মেসি-রোনাল্ডো দ্বৈরথ অসম্ভব! কলম্বিয়ার বিরুদ্ধে ড্র করে অন্য রুটে পর্তুগাল
Messi Records: বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোল, সঙ্গে আরও এক বড় ঐতিহাসিক কীর্তি মেসির