World Cup Broadcast in India: বিশ্বকাপ ফুটবল দেখতে খরচ কত হবে? জেনে নিন সাবস্ক্রিপশন ফি-এর মূল্য

Published : Jun 02, 2026, 12:17 PM ISTUpdated : Jun 02, 2026, 12:37 PM IST
World Cup Broadcast in India

সংক্ষিপ্ত

World Cup Broadcast in India: জ়ি এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতে ক্রমশই খেলাধুলোর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে, লাইভ টেলিকাস্টের ক্ষেত্রে মানুষ বেশি আগ্রহী। তাই এই সিদ্ধান্ত এবং খেলাধুলোয় বিনিয়োগ করতে চাইছে এই সংস্থা। আর সেই কারণেই, নতুন চ্যানেলগুলি লঞ্চ করতে চলেছে তারা। 

World Cup Broadcast in India: ঘরে বসেই উপভোগ করুন বিশ্বকাপের আমেজ। ফুটবল বিশ্বকাপ ২০২৬। চার বছর ধরে ফুটবলপ্রেমী জনতা বিশ্বের এই অন্যতম মেগা ফুটবল টুর্নামেন্ট দেখার জন্য অপেক্ষা করে থাকেন। এবারও তাই। ইতিমধ্যেই দীর্ঘ প্রতীক্ষার পর জানা গেছে যে, ভারতে কারা আসন্ন ফুটবল বিশ্বকাপ দেখাবে। চূড়ান্ত হয়ে গেছে ব্রডকাস্টারের নাম (Unite8 sports channel india)। এবার তাহলে ম্যাচ দেখতে খরচ কত হবে (zee5 subscription for fifa world cup)?

বিশ্বকাপ ফুটবল দেখতে খরচ কত হবে?

ফিফা-র তরফ থেকে সরকারিভাবে ঘোষণা করা হয়েছে যে, ভারতে ফুটবল বিশ্বকাপ দেখানোর জন্য ব্রডকাস্টিং রাইটস পেয়েছে জ়ি এন্টারটেইনমেন্ট। ফিফা এবং জি-এর মধ্যে চুক্তি মূল্যের পরিমাণ প্রায় ২৮৫-৩৩২ কোটি টাকা। তবে শুধুমাত্র ২০২৬ নয়, ২০৩০ সালের বিশ্বকাপ ফুটবল সম্প্রচার স্বত্বেরও উল্লেখ রয়েছে ফিফা এবং জি গ্রুপের মধ্যে এই ঐতিহাসিক চুক্তিতে। ম্যাচগুলি সম্প্রচারিত হবে চারটি নতুন চ্যানেলে। 

এই প্রসঙ্গে জ়ি এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতে ক্রমশই খেলাধুলোর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে, লাইভ টেলিকাস্টের ক্ষেত্রে মানুষ বেশি আগ্রহী। তাই এই সিদ্ধান্ত এবং খেলাধুলোয় বিনিয়োগ করতে চাইছে এই সংস্থা। আর সেই কারণেই, নতুন চ্যানেলগুলি লঞ্চ করতে চলেছে তারা। এই নতুন চ্যানেলগুলির নাম হল, ইউনাইট৮ স্পোর্টস ১ (Unite8 Sports 1), ইউনাইট৮ স্পোর্টস ১ এইচডি (Unite8 Sports 1 HD), ইউনাইট৮ স্পোর্টস ২ (Unite8 Sports 2) এবং ইউনাইট৮ স্পোর্টস ২ এইচডি (Unite8 Sports 2 HD)। ওটিটি-র ক্ষেত্রে জি ৫ (Zee5) অ্যাপেই ম্যাচগুলি দেখা যাবে। 

জেনে নিন সাবস্ক্রিপশন ফি-এর মূল্য

দুটি চ্যানেলে হবে ইংলিশ কমেন্ট্রি এবং দুটি চ্যানেলে হবে হিন্দি কমেন্ট্রি। জানা যাচ্ছে, টেলিভিশন ব্রডকাস্টের ক্ষেত্রে এই চারটি চ্যানেলের জন্য লোকাল কেবল অপারেটরদের সঙ্গে যোগাযোগ করতে হবে। যাদের ডিটিএইচ কানেকশন রয়েছে, তাদের সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগ করতে হবে। চ্যানেলগুলির দাম হতে পারে ১০-২০ টাকার মধ্যে বা একটু বাড়তে পারে। 

তবে ডিজিটাল ব্রডকাস্ট তথা ওটিটি অ্যাপে খেলা দেখার খরচ বেশ চড়া। Zee5 অ্যাপে বিশ্বকাপের ম্যাচ দেখতে গেলে দর্শকদের একটি তিন মাসের সাবস্ক্রিপশন প্ল্যান নিতে হবে। এটি হচ্ছে “Z5 All Access + Sports Pack”। এই প্ল্যানটির দাম ৭৯৯ টাকা। কেউ যদি এক বছরের প্ল্যান নিতে চান, তাহলে খরচ করতে হবে ১৬৯৯ টাকা। দুটি প্যাকেজের ক্ষেত্রেই বিশ্বকাপের খেলা ছাড়াও অন্যান্য কন্টেন্ট দেখার সুযোগ থাকছে। ইতিমধ্যেই জি ৫ অ্যাপ এবং ওয়েবসাইটে ফিফা ২০২৬ বিশ্বকাপের জন্য আলাদা উইন্ডো করে দেওয়া হয়েছে।  

অন্যদিকে, ২০৩৪ সাল পর্যন্ত অন্যান্য গুরুত্বপূর্ণ ফিফা ইভেন্টও সরাসরি সম্প্রচার করবে জি গ্রুপ। তার মধ্যে রয়েছে ফিফা পুরুষ অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ (২০২৬-২০৩৪), ফিফা মহিলা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ (২০২৬-২০৩৪), ফিফা অনূর্ধ্ব-২০ পুরুষদের বিশ্বকাপ (২০২৭, ২০২৯, ২০৩১ এবং ২০৩৩), ফিফা অনূর্ধ্ব-২০ মহিলা বিশ্বকাপ (২০২৬, ২০২৮, ২০৩০, ২০৩২ এবং ২০৩৪), ফিফা ফুটসল পুরুষ বিশ্বকাপ (২০২৮ এবং ২০৩২), ফিফা ফুটসল মহিলাদের বিশ্বকাপ (২০২৯ এবং ২০৩৩), ফিফা মহিলা বিশ্বকাপ (২০২৭) এবং ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ (২০২৬-২০৩০)। 

সূত্রের খবর, মুম্বইয়ের লোয়ার প্যারেল স্টুডিও থেকে ব্রডকাস্ট অপারেশনস চলবে। প্রোডাকশন কন্ট্রোল ইউনিট পুরোটাই থাকবে সেখানে। সেইসঙ্গে, সমস্ত প্রোডিউসার এবং ক্রু মেম্বারদের টিম তৈরি। প্রি-মিড-পোষ্ট ম্যাচ শো এবং অ্যানালিসিস হবে মুম্বই স্টুডিও থেকে। আগামী ১১ জুন থেকে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। ফাইনাল খেলা ১৯ জুলাই।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: ফ্রান্স দলে নেই, অন্য দেশের হয়ে বিশ্বকাপে জিনেদিন জিদানের ছেলে
SRK KKR Ownership: ক্রিকেট পছন্দই করতেন না SRK! কীভাবে ২০০৮ সালে কেকেআর দলের মালিক শাহরুখ? ফাঁস করলেন ললিত মোদী