World Cup Cricket & Football: এক বিরল ঘটনার সাক্ষী থাকতে চলেছে বিশ্বের ক্রীড়া মহল। প্রসঙ্গত, আগামী নয় বছর ধরে কখন কী প্রতিযোগিতা হবে তথা সমস্ত বড় প্রতিযোগিতার একটি নির্দিষ্ট টাইম ফ্রেম ঘোষণা করেছে আইসিসি। রবিবার, সেই ঘোষণার পরেই একটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে (World Cup Cricket & Football)। ২০৩০ সালে অর্থাৎ, ঠিক চার বছর পর ফুটবল বিশ্বকাপ আয়োজিত হবে। আবার ঐ একই বছরে বসবে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের আসর। এবার দেখা যাচ্ছে, আইসিসি-র প্রকাশিত সূচি অনুযায়ী, এই দুটি বিশ্বকাপই প্রায় আড়াই সপ্তাহের জন্য মোটামুটি একই সময়ে আয়োজিত হতে চলেছে। কোনওটার শেষ, তো কোনওটার শুরু। এইরকম হচ্ছে বিষয়টা (World Cup Tournament)।
সাধারণত, টি-২০ বিশ্বকাপ আয়োজিত হয় ফেব্রুয়ারি-মার্চ মাস নাগাদ। তবে ২০২১ এবং ২০২২ সালে, বছরের শেষদিকে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল আইসিসি-র তরফে। কিন্তু ২০৩০ সালে এই প্রতিযোগিতা আবারও বছরের মাঝখানে ফিরিয়ে আনা হচ্ছে। মানে আইসিসি-র সূচি অনুযায়ী, ৪ জুলাই থেকে ৪ অগাস্ট পর্যন্ত, আয়োজিত হবে এই মেগা প্রতিযোগিতা। অপরদিকে, ফুটবল বিশ্বকাপ প্রতি চার বছর অন্তর অন্তর জুন-জুলাই মাস নাগাদই অনুষ্ঠিত হয়ে থাকে। একমাত্র ২০২২ সালে তার ব্যতিক্রম হয়েছিল। কারণ, সেই বছর কাতারে বিশ্বকাপ আয়োজিত হয়। আর সেখানে প্রবল গরমের জেরে প্রতিযোগিতাকে পিছিয়ে অক্টোবর-নভেম্বর মাসে নিয়ে যাওয়া হয়। যদিও সেই বছরও টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ ছিল। কিন্তু ফুটবল বিশ্বকাপ শেষ হওয়ার পর, সেটি শুরু হয়েছিল। তাই একসাথে হয়নি। তবে ২০৩০ সালে তা হবে না।
উল্লেখ্য, ফিফা অনেকদিন আগেই ২০৩০ সালে ফুটবল বিশ্বকাপ কখন হবে, তা জানিয়ে দিয়েছে। ৮ জুন থেকে ২১ জুলাই পর্যন্ত চলবে বিশ্ব ফুটবলের এই মেগা প্রতিযোগিতা। পাশাপাশি টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ শুরু হবে ৪ জুলাই থেকে। অর্থাৎ, ১৭ দিন, বা প্রায় আড়াই সপ্তাহের কাছাকাছি সময় জুড়ে এই দুটি প্রতিযোগিতাই একসঙ্গে চলবে। একদিক দিয়ে দেখতে গেলে, ক্রীড়াপ্রেমী মানুষদের জন্য দারুণ খবর। তাছাড়া ব্রডকাস্টারও আলাদা। যদিও এর আগে কখনোই দুটি বিশ্বকাপ একসঙ্গে আয়োজিত হয়নি। কিন্তু ২০৩০ সালে সেটিই হতে চলেছে। এখনও অবধি সেটাই আপডেট। ফুটবল বিশ্বকাপ আয়োজিত হবে হবে স্পেন, পর্তুগাল এবং মরক্কোয়। তবে বিশ্বকাপের শতবর্ষ বলে প্রথম তিনটি ম্যাচ খেলা হবে উরুগুয়ে, আর্জেন্টিনা এবং প্যারাগুয়েতে। অন্যদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হবে ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।