SA vs BAN Test: তোহিদ হৃদয়ের পর লিটন দাস। দক্ষিণ আফ্রিকার সবুজ জীবন্ত পিচে প্রথম টেস্টের প্রথম ইনিংসে জোড়া স্মরণীয় সেঞ্চুরি বাংলাদেশের ব্যাটারদের। আর এই জোড়া সেঞ্চুরিতে ভর করে জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ করল ঠিক ৪০০ রান।
SA vs BAN Test: তোহিদ হৃদয়ের পর লিটন দাস। দক্ষিণ আফ্রিকার সবুজ জীবন্ত পিচে প্রথম টেস্টের প্রথম ইনিংসে জোড়া স্মরণীয় সেঞ্চুরি বাংলাদেশের ব্যাটারদের। আর এই জোড়া সেঞ্চুরিতে ভর করে জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ করল ঠিক ৪০০ রান। অথচ সবুজ পিচে ব্যাট করতে নেমে বিনা রানে দুই উইকেট হারিয়ে একেবারে চাপে ছিল পদ্মাপাড়ের দেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্তো (০)-ও দ্রুত ফিরে যাওয়ায় ২২ রানে ৩ উইকেট পড়ে গিয়েছিল বাংলাদেশের। তখন মনে হচ্ছিল কাগিসো রাবাদা-দের আগুনে স্পেলেরর সামনে ১০০ রানের আগেই হয়তো শেষ হবে শান্তোদের ইনিংস। সেখান থেকে বাংলাদেশের ৪০০ রান হওয়ার পিছনে প্রধান ভূমিকা নিলেন তোহিদ হৃদয় (১৩৭) ও সাত নম্বরে নামা লিটন দাস (১২০)। দারুণ খেললেন ওপেনার তানজিদ হাসান (৬৭)-ও।
আজ ৭৩ রান যোগ করল বাংলাদেশ
গতকাল প্রথম দিনের শেষে লিটন দাস অপরাজিত ছিলেন ৯২ রানে, বাংলাদেশের স্কোর ছিল ৬ উইকেটে ৩২৭। সেখান থেকে লিটন এদিন টেস্টে অষ্টম সেঞ্চুরিটি পূর্ণ করেন। বাংলাদেশ এখন আরও ৭৩ রান যোগ করে। একেবারে শেষের দিকে হাসান মেহমুদ (১৬) ও তাসকিন আহমেদ (১৭)-এর ইনিংস বাংলাদেশকে ৪০০ রানে পৌঁছে দেয়। রাবাদা ৭০ রান দিয়ে ৫টি, ডানে পাটেরসন ৯২ রান দিয়ে ৫৪টি ও মার্কো জেনসেন ৮৩ রান দিয়ে ১টি উইকেট নেন। কঠিন পিচ, অচেনা পরিস্থিতি, ভালমানের সিম বোলিংয়ের সামনে দাঁড়িয়ে ৪ উইকেটে ১২১ থেকে ৪০০ রান করে বাংলাদেশের ব্যাটাররা নিজেদের প্রতিভা প্রমাণ করলেন। সেঞ্চুরি পূর্ণ করে নিজের মেয়েকে জন্মদিনের উপহার দিলেন লিটন।
টেস্টে অষ্টম সেঞ্চুরি লিটনের
মেয়েকে জন্মদিনের উপহার বাবা লিটনের
মেয়ের জন্মদিনে বাবার দুর্দান্ত উপহার! সোমবার তিন বছরে পা দিল লিটন দাসের মেয়ে আনায়রা। আর বিশেষ এই দিনে ব্যাট হাতে শতরান করে মেয়েকে উপহার দিলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার। তবে এই সেঞ্চুরি শুধু পরিবারের কাছেই নয়, বাংলাদেশের ক্রিকেটের কাছেও বিশেষ তাৎপর্যপূর্ণ। এই ইনিংসের সৌজন্যে ব্যক্তিগত রেকর্ডের নতুন মাইলফলক ছুঁয়ে ফেলেছেন লিটন। টেস্ট কেরিয়ারে এটি তাঁর অষ্টম শতরান। উল্লেখযোগ্য বিষয়, উইকেটকিপার-ব্যাটার হিসেবে করা তাঁর শতরানের সংখ্যা সাত। এর সঙ্গেই বাংলাদেশের হয়ে টেস্টে উইকেটকিপার-ব্যাটার হিসেবে সর্বাধিক সেঞ্চুরির মালিক হলেন লিটন। পিছনে পড়ে গেলেন মুশফিকুর রহিম।
মেয়েকে সেঞ্চুরি উপহার
শুরুতেই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই আইডেন মার্করামের (৪)-এর উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। প্রাথমিক ধাক্কা সামলে লড়ছেন মার্কস আকেরমান ও জুবেইর হামজা। বাংলাদেশের পেসার হাসান মেহমুদ প্রথম উইকেটটি পান।










