World Cup Final: বিশ্বকাপ ফাইনালের আগে জানুন ১০টি চমকপ্রদ রেকর্ড, যেগুলো জানলে ম্যাচ আরও জমে যাবে

Published : Jul 19, 2026, 07:45 PM IST

World Cup Final: একটু পরেই ফিফা বিশ্বকাপ-এর ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন। ম্যাচ শুরুর আগে নজরে এমন ১০টি রেকর্ড ও পরিসংখ্যান, যা এই মহারণকে আরও রোমাঞ্চকর করে তুলেছে। দেখে নিন এক নজরে।

PREV
110
বিশ্বচ্যাম্পিয়নের লড়াই- আর্জেন্টিনা বনাম স্পেন

World Cup Final: বিশ্বকাপ ফাইনালের আগে ১০টি চোখ কপালে ওঠা পরিসংখ্যান!

210
পাসিংয়ে সবার সেরা আর্জেন্টিনা

চলতি ফিফা ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার পাস সফলতার হার ৯০.৫%।

গত ৬০ বছরে শুধু স্পেনই ২০১৮ (৯১.৯%) ও ২০২২ (৯০.৯%)-এ এর চেয়ে ভালো ছিল।

310
শেষ ১৫ মিনিটে ভয়ঙ্কর আর্জেন্টিনা

চলতি বিশ্বকাপে ৭৬ থেকে ৯০ মিনিটের মধ্যে আর্জেন্টিনা করেছে ৮টি গোল।

বিশ্বকাপের এক আসরে এই সময়ে এত গোল করার রেকর্ডে এখন জার্মানি (১৯৫৪)-র পাশে আর্জেন্টিনা।

410
এক মিনিটও পিছিয়ে নেই স্পেন!

চলতি বিশ্বকাপে এক মিনিটের জন্যও পিছিয়ে পড়েনি স্পেন। প্রতিটি ম্যাচেই স্পেন এগিয়ে ছিল, বা একটা ম্যাচে গোলশূন্য ড্র করে। এর আগে শুধু ইতালি (১৯৩৮, ১৯৮২) ও জার্মানি (১৯৯০) এমন কীর্তি গড়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল।

510
আগে গোল মানেই ট্রফি?

গত ৭টি বিশ্বকাপ ফাইনালের মধ্যে ৬ বার যে দল প্রথম গোল করেছে, তারাই চ্যাম্পিয়ন হয়েছে।

ব্যতিক্রম শুধু ২০০৬ বিশ্বকাপে ফ্রান্স। সেবার ইতালির বিরুদ্ধে প্রথম গোল করেও টাইব্রেকারে ফাইনালে হেরেছিলেন জিদানরা।

610
চ্যাম্পিয়নের ভাগ্য কী বলছে?

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে এটি আর্জেন্টিনার ষষ্ঠ বিশ্বকাপ ফাইনাল।

প্রথম দু'বার শিরোপা ধরে রাখা গেলেও, শেষ তিনবার গতবারের চ্যাম্পিয়নরা ফাইনাল হেরেছে। গত বিশ্বকাপের ফাইনালে যেমন হেরেছিল ফ্রান্স। তেমনই ১৯৯০-এর ফাইনালে হেরেছিল আর্জেন্টিনা, ১৯৯৮ বিশ্বকাপের ফাইনালে হেরেছিল ব্রাজিল।

710
আর্জেন্টিনার অবিশ্বাস্য ধারাবাহিকতা

শেষ ৪টি বিশ্বকাপের মধ্যে ৩ বার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা।

এমন ধারাবাহিকতা বিশ্বকাপ ইতিহাসে খুব কম দলেরই আছে।

810
স্পেনের সামনে সোনালি সুযোগ

ইউরো চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপ জিততে পারলে, স্পেন হবে মাত্র তৃতীয় ইউরোপীয় দল।

এর আগে এই কীর্তি গড়েছে পশ্চিম জার্মানি (১৯৭৪) ও ফ্রান্স (১৯৯৮)।

910
ইতিহাসে প্রথম এমন ফাইনাল

প্রথমবার বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হচ্ছে,

বর্তমান ইউরো চ্যাম্পিয়ন স্পেন

বনাম

বর্তমান কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

1010
আর্জেন্টিনার সামনে জোড়া ইতিহাসের হাতছানি

২০১৪ থেকে বিশ্বকাপে ১৪টি নকআউট ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। যা একটা রেকর্ড।

টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জিততে পারলে, আধুনিক যুগে বিশ্বচ্যাম্পিয়নের খেতাব ধরে রাখা বিরল কৃতিত্বের মালিক হবে আর্জেন্টিনা। সর্বশেষ টানা দুই বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল (১৯৫৮ ও ১৯৬২)।

Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Photos on
click me!

Recommended Stories