MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Argentina vs England: বিশ্বকাপ ফুটবল ফাইনালে পৌঁছে কী রেকর্ড গড়ল আর্জেন্টিনা?

Argentina vs England: বিশ্বকাপ ফুটবল ফাইনালে পৌঁছে কী রেকর্ড গড়ল আর্জেন্টিনা?

FIFA World Cup 2026 Records: সেমি-ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে পিছিয়ে পড়েও জয় ছিনিয়ে নিয়ে চলতি বিশ্বকাপ ফুটবলের ফাইনালে পৌঁছে গেল আর্জেন্টিনা (Argentina vs England)। পরপর দু'বার বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেলেন লিওনেল মেসিরা (Lionel Messi)।

3 Min read
Author : Soumya Ganguly
Published : Jul 16 2026, 03:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
প্রথমবার ইউরো কাপ ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন দল বিশ্বকাপ ফুটবল ফাইনালে
Image Credit : Getty

প্রথমবার ইউরো কাপ ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন দল বিশ্বকাপ ফুটবল ফাইনালে

ইউরো কাপ ও কোপা আমেরিকা চ্যাম্পিয়নের লড়াই

গত ইউরো কাপ চ্যাম্পিয়ন হয়েছে স্পেন এবং কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। দুই মহাদেশের দুই চ্যাম্পিয়ন দল এবার বিশ্বকাপ ফুটবল ফাইনালে পৌঁছে গিয়েছে। প্রথমবার ইউরো কাপ ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন দল বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলতে নামছে।

DID YOU
KNOW
?
গোল্ডেন বুটের লড়াই
আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি প্রথমবার বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বুট জেতার লড়াইয়ে আছেন।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
বিশ্বকাপ ফুটবল ফাইনালের আগে স্পেনের বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে নেই আর্জেন্টিনা
Image Credit : X

বিশ্বকাপ ফুটবল ফাইনালের আগে স্পেনের বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে নেই আর্জেন্টিনা

স্পেন-আর্জেন্টিনার টক্কর

সব প্রতিযোগিতা মিলিয়ে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে এখনও পর্যন্ত ১৪ ম্যাচ হয়েছে। এর মধ্যে দুই দল ৬টি করে ম্যাচে জয় পেয়েছে। বাকি দুই ম্যাচ ড্র হয়েছে। ফলে ফাইনালের আগে কোনও দলকেই এগিয়ে রাখা সম্ভব হচ্ছে না।

৭
৭ বার বিশ্বকাপ ফুটবল ফাইনালে পৌঁছে গেল আর্জেন্টিনা।
৩ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ৭ বার বিশ্বকাপ ফুটবলের ফাইনালে পৌঁছে গিয়েছে।

Related Articles

Related image1
FIFA World Cup 2026: 'চোরের দলের ফুটবল খেলা কবে?' সেমি-ফাইনালের আগে শোরগোল সোশ্যাল মিডিয়ায়
Related image2
FIFA World Cup 2026: লিওনেল মেসির টানে বালুরঘাট থেকে বিশ্বকাপে মিহির দাস
310
দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে গোল করে একাধিক ম্যাচ জেতার নজির আর্জেন্টিনার
Image Credit : Getty

দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে গোল করে একাধিক ম্যাচ জেতার নজির আর্জেন্টিনার

শেষমুহূর্তে জ্বলে উঠে নতুন নজির আর্জেন্টিনার

চলতি বিশ্বকাপ ফুটবলে একাধিক ম্যাচে দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে গোল করে ম্যাচ জিতে নিয়েছে আর্জেন্টিনা। অন্য কোনও দল এই নজির গড়তে পারেনি। লিওনেল মেসিরা শেষপর্যন্ত লড়াই চালিয়ে জয় ছিনিয়ে নিচ্ছেন।

410
এবারও বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে ইতালি ও ব্রাজিলের নজির স্পর্শ করার লক্ষ্যে আর্জেন্টিনা
Image Credit : Getty

এবারও বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে ইতালি ও ব্রাজিলের নজির স্পর্শ করার লক্ষ্যে আর্জেন্টিনা

ইতালি-ব্রাজিলের রেকর্ড স্পর্শ করাই লক্ষ্য

প্রথম দল হিসেবে পরপর দু'বার বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়ে ইতালি। তারপর ১৯৩৪ ও ১৯৩৮ সালে বিশ্বকাপ জেতে। দ্বিতীয় দল হিসেবে এই নজির গড়ে ব্রাজিল। তারা ১৯৫৮ ও ১৯৬২ সালে বিশ্বকাপ জেতে। এবার তৃতীয় দল হিসেবে এই নজির গড়ার লক্ষ্যে আর্জেন্টিনা।

510
প্রথমবার বিশ্বকাপ ফাইনাল খেলছে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ২ দল
Image Credit : Getty

প্রথমবার বিশ্বকাপ ফাইনাল খেলছে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ২ দল

শীর্ষস্থানীয় ২ দলের লড়াই

এবারের বিশ্বকাপ ফুটবল শুরু হওয়ার আগে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল আর্জেন্টিনা। দ্বিতীয় স্থানে ছিল স্পেন। সেরা দুই দলই ফাইনালে পৌঁছে গিয়েছে। ১৯৯২ সালে ফিফা র‍্যাঙ্কিং চালু হওয়ার পর প্রথমবার বিশ্বকাপ ফুটবলের ফাইনালে মুখোমুখি হচ্ছে শীর্ষে থাকা দুই দল।

610
টানা দ্বিতীয়বার বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হওয়ার সামনে লিওনেল স্কালোনি
Image Credit : Getty

টানা দ্বিতীয়বার বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হওয়ার সামনে লিওনেল স্কালোনি

রেকর্ডের সামনে লিওনেল স্কালোনি

সপ্তমবার বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলতে নামছে আর্জেন্টিনা। তারা এর আগে ১৯৮৬ ও ১৯৯০ সালে পরপর দু'বার বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলেছিল। ১৯৮৬ সালে চ্যাম্পিয়ন হলেও, ১৯৯০ সালের বিশ্বকাপ ফুটবল ফাইনালে হেরে যায় আর্জেন্টিনা। এবার পরপর দু'বার দলকে বিশ্বকাপ জিতিয়ে নতুন নজির গড়ার সামনে লিওনেল স্কালোনি।

710
বিশ্বকাপ ফুটবলে টানা ১৩ ম্যাচে ২ বা তার বেশি গোল করার নজির আর্জেন্টিনার
Image Credit : Getty

বিশ্বকাপ ফুটবলে টানা ১৩ ম্যাচে ২ বা তার বেশি গোল করার নজির আর্জেন্টিনার

গোলের নজির আর্জেন্টিনার

বিশ্বকাপ ফুটবলে টানা ১৩ ম্যাচে দুই বা তার বেশি গোল করে নতুন নজির গড়ল আর্জেন্টিনা। এর আগে লাতিন আমেরিকার অপর এক দল উরুগুয়ে বিশ্বকাপে টানা ১১ ম্যাচে দুই বা তার বেশি গোল করেছিল। এবার সেই রেকর্ড ভেঙে দিলেন লিওনেল মেসিরা।

810
বিশ্বকাপ ফুটবলে টানা ১১ ম্যাচে গোলের সঙ্গে যুক্ত থেকে নতুন নজির লিওনেল মেসির
Image Credit : Getty

বিশ্বকাপ ফুটবলে টানা ১১ ম্যাচে গোলের সঙ্গে যুক্ত থেকে নতুন নজির লিওনেল মেসির

নতুন নজির লিওনেল মেসির

আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি ২০২২ সালের বিশ্বকাপ ফুটবল থেকে এখনও পর্যন্ত টানা ১১ ম্যাচে হয় গোল করেছেন, না হলে সতীর্থদের গোলের পাস বাড়িয়েছেন। ১৯৬৬ সালের বিশ্বকাপের পর থেকে অন্য কোনও ফুটবলার এই নজির গড়তে পারেননি।

910
পেলে ও আঁতোয়া গ্রিজম্যানের রেকর্ড ছাপিয়ে নতুন উচ্চতায় লিওনেল মেসি
Image Credit : Getty

পেলে ও আঁতোয়া গ্রিজম্যানের রেকর্ড ছাপিয়ে নতুন উচ্চতায় লিওনেল মেসি

লিওনেল মেসির নতুন রেকর্ড

বিশ্বকাপ ফুটবলের নক-আউট পর্বের ম্যাচে ১০ বার সতীর্থদের গোলের পাস বাড়িয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। গত ৬০ বছরে অন্য কোনও ফুটবলার বিশ্বকাপের নক-আউট পর্বে সতীর্থদের দিয়ে এত গোল করাতে পারেননি। পেলে ও আঁতোয়া গ্রিজম্যান সতীর্থদের দিয়ে চার গোল করান।

1010
প্রথমবার বিশ্বকাপ ফুটবলে সবচেয়ে বেশি গোল করে গোল্ডেন বুট জেতার দৌড়ে লিওনেল মেসি
Image Credit : Getty

প্রথমবার বিশ্বকাপ ফুটবলে সবচেয়ে বেশি গোল করে গোল্ডেন বুট জেতার দৌড়ে লিওনেল মেসি

গোল্ডেন বুটের দৌড়ে লিওনেল মেসি

চলতি বিশ্বকাপ ফুটবলে এখনও পর্যন্ত আট গোল করে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপে। এই দুই তারকাই আর এক ম্যাচ করে খেলার সুযোগ পাচ্ছেন। ফলে গোল্ডেন বুটের লড়াই অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে।

Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
ফিফা বিশ্বকাপ ২০২৬
খেলার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
FIFA World Cup 2026: লিওনেল মেসির টানে বালুরঘাট থেকে বিশ্বকাপে মিহির দাস
Recommended image2
World Cup 2026 Final: টম ক্রুজ থেকে পোস্ট ম্যালোনে, বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠানে চাঁদের হাটে থাকছেন কারা
Recommended image3
Lionel Messi Record: গোল না করে মেসির বিশ্ব রেকর্ড! বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে এই কৃতিত্ব অর্জন
Recommended image4
FIFA World Cup: বিশ্বকাপের ফাইনালে উঠলেও শাস্তির মুখে পড়তে পারে মেসি-সহ পুরো আর্জেন্টিনা দল, কী কারণে?
Recommended image5
Argentina vs England: বিশ্ব চ্যাম্পিয়নদের দাপটে গুঁড়িয়ে গেল ইংল্যান্ড! আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালে, নিন্দুকদের যোগ্য জবাব
Related Stories
Recommended image1
FIFA World Cup 2026: 'চোরের দলের ফুটবল খেলা কবে?' সেমি-ফাইনালের আগে শোরগোল সোশ্যাল মিডিয়ায়
Recommended image2
FIFA World Cup 2026: লিওনেল মেসির টানে বালুরঘাট থেকে বিশ্বকাপে মিহির দাস
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved