Yubabharati Statue: যুবভারতীর ভিআইপি গেটের পাশেই ছিল এতদিন। মাথা কাটা এবং পায়ে বল! এক 'বিদঘুটে' অদ্ভুত মূর্তি (yuba bharati statue)। এবার সরিয়ে নেওয়া হল সেই মূর্তিকে। যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে থেকে সরিয়ে ফেলা হল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা এবং নকশায় তৈরি সেই মূর্তি। গত ২০১৭ সালে, যুব বিশ্বকাপের সময় বিতর্কিত এই মূর্তিটি বসানো হয়। যদিও এই মূর্তির মানেটা আসলে কী, তা বোঝা যায়নি কোনওদিনই (yuba bharati krirangan)।
সেই মূর্তিতে কোনও মাথা ছিল না। কোমর থেকে পা অবধি শরীরের উপর পৃথিবী এবং তার উপর একটি বিশ্ব বাংলার ‘ব' লোগো ছিল। আর দুটি পায়ে জুতো মোজা সহ ফুটবল। উল্লেখ্য, প্রথমদিন থেকেই এই মূর্তিটি নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়। সাধারণত, যেকোনও মূর্তিরই একটা উপযুক্ত অর্থ থাকে। কিন্তু এই মূর্তির আসল অর্থটা কী? সেটা আজ পর্যন্ত অনেকেই হয়ত জানেন না।
সেই প্রসঙ্গেই আইএসএল ডার্বি দেখতে এসে রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক জানান, "এইরকম একটা অদ্ভুত, বিদঘুটে মূর্তি। একটা কাটা পা, তার উপর ফুটবল। আমার মনে হয়, এই মূর্তিটি বসানোর পর থেকেই আগের সরকারের খারাপ দিন শুরু হয়ে গেছিল। এমন একটা অর্থহীন মূর্তির কোনও প্রয়োজন নেই। নিশ্চিতভাবেই আমরা এটার পরিবর্তন করব।’’ পাশাপাশি সেই জায়গায় বাংলার কোনও প্রবাদপ্রতিম ফুটবলারের মূর্তি বসানো হতে পারে বলেই ইঙ্গিত দেন ক্রীড়ামন্ত্রী।
অর্থাৎ, আইএসএল ডার্বি দেখতে গিয়েই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই 'বিদঘুটে' অদ্ভুত মূর্তি মূর্তিটি সরিয়ে ফেলার কথা বলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। এবার সেটাই করা হল। আইএসএল শেষ হতেই যুবভারতী থেকে জিনিসপত্র গোছানোর কাজ শুরু হয়। তখনই দেখা যায়, সেই মূর্তিটি সরিয়ে দেওয়া হয়েছে। শনিবার সকালে, কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে দেখা যায় যে, সেই বিতর্কিত মূর্তিটি আর নেই। ভেঙে ফেলা হয়েছে সেই অর্থহীন মূর্তি।
জানা যাচ্ছে, শুক্রবার মাঝরাতে সরিয়ে ফেলে হয় সেই মূর্তিটি। এমনিতেই, এই মূর্তি নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে প্রথম থেকেই ক্ষোভ ছিল। কিন্তু আগের সরকার তাতে কোনও কর্ণপাতই করেনি। নতুন সরকার এসেই সরিয়ে দিল সেই বিদঘুটে' অদ্ভুত মূর্তি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।