Zolani Tete: দক্ষিণ আফ্রিকায় প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বক্সারকে গুলি করে খুন

Published : Aug 22, 2026, 04:05 PM IST
Boxing champion Zolani Tete shot dead

সংক্ষিপ্ত

Zolani Tete Shot Dead: বক্সিংয়ে (Boxing) দক্ষিণ আফ্রিকার (South Africa) সর্বকালের অন্যতম সফল খেলোয়াড় জোলানি টেটেকে তাঁর বাড়ির বাইরে গুলি করে খুন করা হল। ঠিক কী কারণে এই তারকা বক্সারকে খুন করা হল, তা স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে পুলিশ।

DID YOU KNOW ?
আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন
বিশ্বচ্যাম্পিয়ন বক্সার নিজের বাড়ির বাইরে খুন হয়ে যাওয়ায় দক্ষিণ আফ্রিকার আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।

Boxer Shot Dead: দক্ষিণ আফ্রিকার (South Africa) প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার জোলানি টেটেকে (Zolani Tete) তাঁর বাড়ির বাইরে গুলি করে খুন করা হল। শুক্রবার দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের এমদান্তসানে এই প্রাক্তন বক্সারকে খুন করা হয়েছে। টেটের বয়স হয়েছিল মাত্র ৩৮ বছর। পুলিশ জানিয়েছে, এমদান্তসানে নিজের বাড়িতে পৌঁছে গেট খোলার অপেক্ষায় গাড়িতে বসেছিলেন টেটে। সেই সময় বালাক্লাভা পরা দুই সশস্ত্র ব্যক্তি গাড়ির কাছে এসে গুলি চালায়। এরপর পালিয়ে যায় আততায়ীরা। সেই গুলি টেটের শরীরে লাগে। তিনি গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। তাঁর সঙ্গে গাড়িতে ছিলেন ২৭ বছর বয়সি এক মহিলা। তিনিও গুলিবিদ্ধ হয়েছেন। এই মহিলা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

টেটের মৃত্যুতে ক্রীড়াজগতে শোক

টেটের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার ক্রীড়া, শিল্প ও সংস্কৃতিমন্ত্রী গেটন ম্যাকেঞ্জি (Gayton McKenzie)। তিনি বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকা তার ইতিহাসের অন্যতম সেরা যোদ্ধাকে হারাল।’ টেটের পরিবার ও এমদান্তসানের মানুষের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেছেন, দেশের পক্ষ থেকে তাঁর অবদান কখনও হালকাভাবে দেখা হবে না।

অসাধারণ কেরিয়ার টেটের

‘লাস্ট বর্ন’ নামে পরিচিত টেটে বক্সিং কেরিয়ারে অসাধারণ সাফল্য পেয়েছেন। ২০০৭ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি ডব্লুবিএফ ফ্লাইওয়েট বিশ্বচ্যাম্পিয়ন ছিলেন। ২০১৭ সালে জিতেছিলেন ডব্লুবিও ব্যান্টামওয়েট বিশ্বচ্যাম্পিয়নশিপ এবং ২০১৯ সালেও সেই শিরোপা ধরে রেখেছিলেন। ২০১৭ সালে টেটে বক্সিং ইতিহাসের অন্যতম দ্রুততম নকআউটও উপহার দেন। দক্ষিণ আফ্রিকারই সিবোনিসো গনিয়াকে মাত্র ১১ সেকেন্ডে নকআউট করে বিশ্ব শিরোপার লড়াইয়ে দ্রুততম নকআউটের রেকর্ড গড়েন। তবে ২০২২ সালের জুলাইয়ে একটি লড়াইয়ের পর তাঁর কেরিয়ারে বড় ধাক্কা আসে। স্টানোজোলল ব্যবহারের কারণে তাঁকে চার বছরের জন্য নির্বাসিত করা হয়। এ বছরের ২৯ জুলাই নির্বাসনের মেয়াদ শেষ হওয়ার পর রিংয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন এই বক্সার। কিন্তু এরই মধ্যে তাঁর জীবন শেষ হয়ে গেল।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৩৮
৩৮ বছর বয়সে খুন হলেন দক্ষিণ আফ্রিকার বক্সার জোলানি টেটে।
৩৮ বছর বয়সে নিজের বাড়ির বাইরে খুন হলেন দক্ষিণ আফ্রিকার বিশ্বচ্যাম্পিয়ন বক্সার জোলানি টেটে।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Cristiano Ronaldo: ১,০০০ গোল করেই অবসর! রোনাল্ডোর 'শেষ মরসুম' নিয়ে জল্পনা
WTC Final: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে গেলে ভারতের সামনে ৮টি টেস্ট, জিততে হবে কটা ম্যাচ?