
iphone 17e: অ্যাপলের পরবর্তী বাজেট-ফ্রেন্ডলি স্মার্টফোন iPhone 17e কিনবেন বলে যারা অপেক্ষা করছেন, তাদের জন্য রয়েছে বড় স্বস্তির খবর। লেটেস্ট রিপোর্ট অনুযায়ী, iPhone 17e-এর দামে তার আগের মডেল iPhone 16e-এর থেকে খুব একটা পার্থক্য থাকবে না।
চিপ এবং চার্জিং সহ বিভিন্ন ক্ষেত্রে আপগ্রেড আনা সত্ত্বেও iPhone 17e-এর দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা নেই। যা এই ফোনটির জন্য অপেক্ষারত গ্রাহকদের খুব একটা আশা জোগাতে পারে। তবে অ্যাপল এটিকে বাজেট-ফ্রেন্ডলি বললেও, ভারতে iPhone 17e-এর দাম ৫৯,৯৯৯ টাকা হতে পারে বলে আশা করা হচ্ছে।
গত বছর অ্যাপলের লঞ্চ করা iPhone 16e-এর তুলনায় একাধিক আপগ্রেড সহ iPhone 17e বাজারে আসবে। আমেরিকায় iPhone 17e-এর 128 GB বেস মডেলের দাম ৫৯৯ ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে। যা ভারতীয় মুদ্রায় প্রায় ৫৪,৩৩৮ টাকা। মার্কিন যুক্তরাষ্ট্রে ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি, অ্যাপল iPhone 16e লঞ্চ করে এবং তার দামও ছিল ৫৯৯ ডলার।
এই ধারা বজায় থাকলে ভারতে iPhone 16e-এর শুরুর দাম ৫৯,৯০০ টাকার মতোই iPhone 17e-এর 128 GB বেস মডেলের দামও একই থাকবে বলে আশা করা যায়।
iPhone 16e-এর থেকে বড় ধরনের পরিবর্তন নিয়ে বাজারে আসছে iPhone 17e। এটির প্রধান আপগ্রেড হল, আগের মডেলের A18 চিপের পরিবর্তে iPhone 17e-তে A19 চিপ থাকবে। MagSafe চার্জিং সাপোর্ট থাকার খবরটিও ফোনটির জন্য অপেক্ষারত গ্রাহকদের উৎসাহিত করবে। শোনা যাচ্ছে, অ্যাপলের নিজস্ব C1X মোডেম এবং N1 চিপও iPhone 17e-তে থাকবে।
তবে, টিপস্টাররা দাবি করছেন যে অ্যাপল ডিজাইনে কোনও পরিবর্তনের পথে হাঁটবে না। যদিও অনেক গ্রাহক অভিযোগ করেছিলেন যে, শুধুমাত্র একটি রিয়ার ক্যামেরা থাকা সত্ত্বেও iPhone 16e-এর দাম বেশি, নতুন রিপোর্ট অনুযায়ী, অ্যাপল iPhone 17e-এর দামের কৌশলে কোনও পরিবর্তন আনবে না।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।