ঝগড়ার পর হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে ডিলিট করেছেন সঙ্গী? কী লিখেছিল জানতে ইচ্ছে করছে? ফোনের এই একটি সেটিংস অন করলেই পড়ে ফেলতে পারবেন ডিলিট করা মেসেজ। রইল Samsung সহ সব Android ফোনের পদ্ধতি।

প্রেমিক-প্রেমিকার ঝগড়া বা বন্ধুদের মধ্যে কথা কাটাকাটির পর অনেকেই রাগের মাথায় হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে সঙ্গে সঙ্গে Delete for Everyone করে দেন। অপরদিকে যিনি মেসেজটি পাননি, তাঁর মনে কৌতূহল থেকেই যায় - কী এমন লিখেছিল যে ডিলিট করে দিল?

হোয়াটসঅ্যাপে ডিলিট করা মেসেজ পড়ার কোনও অফিসিয়াল অপশন দেয় না সংস্থা। তবে আপনার অ্যান্ড্রয়েড ফোনের একটি গোপন ফিচার অন করে রাখলেই সহজেই পড়ে নিতে পারবেন সেই ডিলিট করা মেসেজ। এই ফিচারটির নাম - Notification History।

আপনার ফোনে আসা সমস্ত নোটিফিকেশন এই হিস্ট্রিতে সেভ হয়ে থাকে। তাই কেউ মেসেজ পাঠানোর পর ডিলিট করে দিলেও, নোটিফিকেশন হিস্ট্রিতে তার আসল মেসেজটি থেকে যায়।

*জেনে নিন কীভাবে অন করবেন নোটিফিকেশন হিস্ট্রি*

*স্যামসাং (Samsung) ফোনের জন্য পদ্ধতি:*

১. প্রথমে ফোনের সেটিংসে যান

২. নোটিফিকেশনে ক্লিক করুন

৩. এবার অ্যাডভান্স সেটিংসে যান

৪. নোটিফিকেশন হিস্ট্রি অপশনে ট্যাপ করুন

৫. নোটিফিকেশন হিস্ট্রি বন্ধ থাকলে সেটি অন করে দিন

*অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনের জন্য পদ্ধতি:*

১. ফোনের সেটিংসে যান

২. নোটিফিকেশনে ট্যাপ করুন

৩. ম্যানেজ সেকশনে গিয়ে নোটিফিকেশন হিস্ট্রি বেছে নিন

৪. নোটিফিকেশন হিস্ট্রি বন্ধ থাকলে অন করে দিন

এই সেটিংস অন করার পর থেকে, কেউ হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে ডিলিট করে দিলেও আপনি নোটিফিকেশন হিস্ট্রিতে গিয়ে সেই মেসেজটি পড়তে পারবেন।

মনে রাখবেন এই ট্রিকটি তখনই কাজ করবে যখন মেসেজ আসার সময় আপনার ফোনে ইন্টারনেট অন থাকবে এবং নোটিফিকেশনে মেসেজটি শো করেছিল। আগে থেকে নোটিফিকেশন হিস্ট্রি অন না থাকলে পুরনো ডিলিট করা মেসেজ দেখা যাবে না। এছাড়া খুব বড় মেসেজ বা ছবি, ভিডিওর ক্ষেত্রে পুরো কনটেন্ট নাও দেখা যেতে পারে।