৪. রিয়েলমি নারজো এন৫৩ (Realme Narzo N53)
দাম: ৮,৯৯৯ টাকা
রিয়েলমি নারজো এন৫৩ মডেলে ৬.৭৪ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে রয়েছে। ইউনিসক টি৬১২ প্রসেসরে চলা এই ফোনে ৩৩ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। যারা পাতলা ডিজাইনের ফোন পছন্দ করেন, তাদের জন্য এটি একদম পারফেক্ট।
৫. মোটো জি০৪এস (Moto G04s)
দাম: ৭,৬৯৯ টাকা
মোটো জি০৪এস স্মার্টফোনে ৬.৫৬ ইঞ্চির পাঞ্চ-হোল ডিসপ্লে এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট রয়েছে। ইউনিসক টি৬০৬ প্রসেসরের সঙ্গে এতে ডলবি অ্যাটমস সাউন্ড প্রযুক্তি এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। স্টাইল ও ডিজাইনের দিক থেকে এটি বেশ নজরকাড়া।
বিশেষ দ্রষ্টব্য: অনলাইন এবং অফলাইন স্টোরের ডিসকাউন্ট অফারের ওপর ভিত্তি করে উপরের স্মার্টফোনগুলোর দামে সামান্য পরিবর্তন হতে পারে। কেনার আগে কাছের দোকান বা অফিসিয়াল ওয়েবসাইট থেকে দাম যাচাই করে নিন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।