মোবাইল ছাড়া আমাদের এক মিনিটও চলে না। যেখানেই যাই সঙ্গে করে ফোনের চার্জারটা নিয়ে যেতে ভুলি না। কিন্তু জানেন কি একবার ফোন চার্জ করলে ঠিক কত টাকা খরচ হয়?
26
একটি সাধারণ চার্জারের শক্তি ৫ থেকে ২০ ওয়াটের মধ্যে থাকে। ৫ ওয়াটের চার্জার সাধারণত ধীর গতির ও ২০ ওয়াটের চার্জার অনেক বেশি দ্রুত গতির হয়।
36
ধরা যাক কেউ ১০ ওয়াটের চার্জার ব্যবহার করছে। এবং ফোন চার্জ দিতে ২ ঘণ্টা সময় লাগে। ১০ ওয়াট X ২ ঘণ্টা = ২০ ওয়াট-ঘণ্টা। অর্থাৎ ০.০২ ইউনিট।
46
প্রতিদিন যদি একবার ফোন চার্জ দিই, তবে ০.০২ ইউনিট বিদ্যুৎ খরচ হয়, তাহলে বছরে মোট খরচ হবে ০.০২ × ৩৬৫ = ৭.৩০ ইউনিট।
56
এবার যদি ইউনিট প্রতি দাম ধরা হয় ১০ টাকা, তাহলে বছরে ফোন চার্জ দিতে মোট খরচ পড়বে ৭৩ টাকা। এবার যদি ২০ ওয়াটের চার্জার ব্যবহার করা হয় তবে বছরে খরচ হবে প্রায় ৭৩X২= ১৫৬টাকা মতো।
66
তবে ফোনের চার্জ হযে গেলে কখনই প্লাগে চার্জার গুঁজে রাখবেন না। এতে অযথা কারেন্ট পোড়ে। এবং চার্জার সামান্য কাটা থাকলে কোনও দুর্ঘটনা ঘটতে পারে।