Mini Moon: পৃথিবীর পাশে ঘুরছে আরও এক চাঁদ! হাজির 'মিনি মুন', কোনও বিপদ রয়েছে?

Published : Nov 23, 2026, 09:19 AM IST

পৃথিবীর কি এবার সত্যিই দু'টি চাঁদ? মহাকাশবিজ্ঞানীদের নতুন আবিষ্কার ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। পৃথিবীর চারপাশে ঘুরছে আরও একটি ছোট্ট মহাজাগতিক বস্তু। বিজ্ঞানীরা যার নাম দিয়েছেন 2026 QQ8।

PREV
17

পৃথিবীর কি এবার সত্যিই দু'টি চাঁদ? মহাকাশবিজ্ঞানীদের নতুন আবিষ্কার ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। পৃথিবীর চারপাশে ঘুরছে আরও একটি ছোট্ট মহাজাগতিক বস্তু। বিজ্ঞানীরা যার নাম দিয়েছেন 2026 QQ8। এটি আসলে একটি ক্ষুদ্র গ্রহাণু, যা পৃথিবীর অভিকর্ষ বলের টানে সাময়িকভাবে পৃথিবীর কক্ষপথে আটকে পড়েছে। বিজ্ঞানীদের ভাষায়, এটি একটি 'মিনি মুন' (Mini Moon)। তবে চিরস্থায়ী নয়, ডিসেম্বরের শুরুতেই পৃথিবীর মহাকর্ষীয় প্রভাব ছেড়ে বেরিয়ে যাওয়ার কথা এই মহাজাগতিক অতিথির। কীভাবে পৃথিবীর দ্বিতীয় চাঁদ হয়ে উঠল এই গ্রহাণু? কত বড় এটি? পৃথিবীর কোনও বিপদ রয়েছে কি?

27

পৃথিবীর দ্বিতীয় চাঁদ, কী এই 2026 QQ8?

2026 QQ8 আসলে একটি ছোট গ্রহাণু। এর ব্যাস মাত্র প্রায় ২ মিটার বা ৬ ফুট। পৃথিবীর অভিকর্ষ বলের প্রভাবে এটি আপাতত আমাদের গ্রহের চারপাশে ঘুরছে। এ ধরনের মহাজাগতিক বস্তুকে বিজ্ঞানীরা 'মিনি মুন' বা অস্থায়ী উপগ্রহ বলে থাকেন। তবে এটি পৃথিবীর স্থায়ী প্রাকৃতিক উপগ্রহ নয়। পৃথিবীর মাধ্যাকর্ষণ থেকে মুক্ত হয়ে আবার সূর্যের চারপাশে নিজের কক্ষপথে ফিরে যাবে এটি।

37

কীভাবে পৃথিবীর দ্বিতীয় চাঁদ হয়ে উঠল এই গ্রহাণু?

বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল মাসে পৃথিবীর অভিকর্ষ বলের প্রভাবে 2026 QQ8 সাময়িকভাবে পৃথিবীর সঙ্গে আবদ্ধ হয়ে পড়ে। আসলে গ্রহাণুটি সূর্যের চারপাশে ঘুরছিল। পৃথিবীর কাছাকাছি আসার পর আমাদের গ্রহের মহাকর্ষীয় আকর্ষণ এবং চাঁদের প্রভাব তার গতিপথ বদলে দেয়। এর ফলে সেটি সাময়িকভাবে পৃথিবীর চারপাশে ঘুরতে শুরু করে।

47

কবে আবিষ্কার হল এই মিনি মুন?

হাঙ্গেরির জ্যোতির্বিজ্ঞানী Krisztián Sárneczky গত ১৯-২০ অগাস্ট এই মহাজাগতিক বস্তুটি প্রথম শনাক্ত করেন। প্রথমে বিজ্ঞানীদের ধারণা ছিল, এটি হয়তো কোনও পুরনো কৃত্রিম উপগ্রহের ধ্বংসাবশেষ। কিন্তু কয়েক সপ্তাহ ধরে পর্যবেক্ষণ এবং আমেরিকার অ্যারিজোনা ও হাওয়াইয়ের টেলিস্কোপের সাহায্যে পরীক্ষা চালানোর পর নিশ্চিত হওয়া যায়, এটি কোনও মহাকাশযানের অংশ নয়, বরং প্রাকৃতিক গ্রহাণু। গত ২৯ অক্টোবর International Astronomical Union-এর Minor Planet Center বস্তুটির নাম দেয় 2026 QQ8।

57

কতদিন পৃথিবীর কাছে থাকবে এই দ্বিতীয় চাঁদ?

এই মিনি মুন চিরকাল পৃথিবীর সঙ্গে থাকবে না। ডিসেম্বরের শুরুতেই এটি পৃথিবীর মহাকর্ষীয় প্রভাব ছেড়ে বেরিয়ে যাওয়ার কথা। এরপর আবার সূর্যের চারপাশে নিজের কক্ষপথে ঘুরতে থাকবে গ্রহাণুটি।

67

পৃথিবীর কি কোনও বিপদ রয়েছে?

বিজ্ঞানীদের মতে, এই গ্রহাণুর কারণে পৃথিবীর কোনও বিপদের আশঙ্কা নেই। মাত্র ২ মিটার ব্যাসের এই বস্তুটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করলেও বায়ুমণ্ডলের সঙ্গে সংঘর্ষে ভেঙে যাবে। সেক্ষেত্রে আকাশে উজ্জ্বল উল্কার মতো আলোর রেখা দেখা যেতে পারে। কিন্তু বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই।

77

এর আগে 2006 RH120 এবং 2020 CD3 নামের দুটি গ্রহাণুও সাময়িকভাবে পৃথিবীর চারপাশে ঘুরেছিল। কোনওটি প্রায় এক বছর, আবার কোনওটি প্রায় তিন বছর পৃথিবীর মহাকর্ষীয় প্রভাবে আবদ্ধ ছিল। বিজ্ঞানীদের মতে, পৃথিবীর কাছে এমন অস্থায়ী উপগ্রহের উপস্থিতি মোটেই বিরল নয়। তবে এগুলি আকারে ছোট এবং দ্রুত গতিতে চলায় শনাক্ত করা বেশ কঠিন। অর্থাৎ, আমাদের চেনা একমাত্র চাঁদের পাশাপাশি মহাকাশে মাঝেমধ্যেই এমন অস্থায়ী সঙ্গী পেয়ে যায় পৃথিবী। 2026 QQ8-ও তেমনই এক মহাজাগতিক অতিথি, যার পৃথিবীর সঙ্গে সম্পর্ক অবশ্যই সাময়িক।

Read more Photos on
click me!

Recommended Stories