PayU ফিনান্সের সঙ্গে হাত মিলিয়ে ফ্লিপকার্ট এই নতুন পরিষেবাটি চালু করেছে। এটি ফ্লিপকার্ট, মিনত্রা এবং ফ্লিপকার্ট মিনিটস-এর মতো প্ল্যাটফর্মে পাওয়া যাবে। এতে তিন ধরনের পেমেন্ট অপশন রয়েছে।
১. প্রতিদিনের কেনাকাটার জন্য ৩০ দিন পর্যন্ত টাকা মেটানোর সুযোগ।
২. বিলের অঙ্ককে তিনটি সমান কিস্তিতে ভাগ করার জন্য 'Pay in 3' সুবিধা।
৩. স্মার্টফোন, ইলেকট্রনিক্স, হোম অ্যাপ্লায়েন্সের মতো দামী জিনিস কেনার জন্য ৩ থেকে ১২ মাসের EMI সুবিধা।
এই পরিষেবাটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে গ্রাহকরা কেনাকাটার সময়েই খুব সহজে লোন পেতে পারেন।