Gemini 3.1 Pro: চলে এল গুগলের নতুন AI! আগের চেয়ে অনেক বেশি স্মার্ট, কঠিন কাজও করবে সহজে

Published : Feb 21, 2026, 03:44 PM IST
Gemini 3.1 Pro: চলে এল গুগলের নতুন AI! আগের চেয়ে অনেক বেশি স্মার্ট, কঠিন কাজও করবে সহজে

সংক্ষিপ্ত

টেক জায়ান্ট গুগল তাদের নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল, Gemini 3.1 Pro লঞ্চ করেছে। কোম্পানির দাবি, এই নতুন মডেলটি আগের ভার্সনের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং জটিল থেকে জটিলতর কাজও সহজে করতে পারবে।

টেক দুনিয়ায় ফের সাড়া ফেলে দিল গুগল। তাদের জেমিনি ৩ সিরিজের নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) মডেল, Gemini 3.1 Pro লঞ্চ করল এই টেক জায়ান্ট। গত বছরই গুগল Gemini 3 Pro এবং Gemini 3 Deep Think মডেল দুটি এনেছিল। সেই সময় গুগলের দাবি ছিল, বিভিন্ন বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে তাদের মডেল ওপেনএআই-এর GPT-5.1-কে পেছনে ফেলে দিয়েছে। এবার গুগল জানিয়েছে, নতুন Gemini 3.1 Pro আগের মডেলের ক্ষমতাকে আরও বাড়িয়ে তুলবে এবং অনেক বেশি জটিল কাজ করার জন্য এটিকে ডিজাইন করা হয়েছে।

কতটা শক্তিশালী নতুন Gemini 3.1 Pro?

গুগল জানিয়েছে, Gemini 3.1 Pro ধাপে ধাপে ডেভেলপার, বিভিন্ন সংস্থা এবং সাধারণ ব্যবহারকারীদের জন্য উপলব্ধ করা হবে। ডেভেলপাররা Google AI Studio-তে Gemini API, Gemini CLI, Android Studio এবং Google-এর অন্যান্য প্ল্যাটফর্মের মাধ্যমে এর প্রিভিউ ব্যবহার করতে পারবেন। সংস্থাগুলির জন্য এটি Vertex AI এবং Gemini Enterprise-এর মাধ্যমে পাওয়া যাবে। আর সাধারণ ব্যবহারকারীরা Gemini অ্যাপ এবং NotebookLM-এর মাধ্যমে এই নতুন মডেল ব্যবহার করতে পারবেন। যারা Google AI Pro এবং Ultra প্ল্যানের সদস্য, তারা আরও বেশি ব্যবহারের সুযোগ পাবেন।

পারফরম্যান্সের দিক থেকে, গুগল জানিয়েছে যে Gemini 3.1 Pro জটিল সমস্যা সমাধানের ক্ষেত্রে দারুণ দক্ষতা দেখিয়েছে। নতুন লজিক প্যাটার্ন সমাধানের ক্ষমতা পরীক্ষা করার জন্য ARC-AGI-2 বেঞ্চমার্কে এটি ৭৭.১ শতাংশ ভেরিফায়েড স্কোর পেয়েছে। যেখানে একই পরীক্ষায় Gemini 3 Pro পেয়েছিল ৩১.১ শতাংশ, ওপেনএআই-এর GPT-5.2 পেয়েছিল ৫২.৯ শতাংশ এবং অ্যানথ্রোপিকের Opus 4.6 পেয়েছিল ৬৮.৮ শতাংশ। অ্যাকাডেমিক পর্যালোচনার ক্ষমতা যাচাই করার জন্য 'হিউম্যানিটিজ লাস্ট এক্সাম' টেস্টেও Gemini 3.1 Pro ৪৪.৪ শতাংশ স্কোর করে বাকি মডেলগুলিকে পেছনে ফেলে দিয়েছে।

এর পাশাপাশি, গুগল ল্যাবস 'পোমেলি' (Pomelli) নামে একটি এআই মার্কেটিং অ্যাসিস্ট্যান্টের জন্য নতুন 'ফটোশুট' ফিচার এনেছে। এই ফিচারের সাহায্যে শুধুমাত্র একটি রেফারেন্স ছবি ব্যবহার করে প্রচারের জন্য একাধিক ছবি এবং ব্যানার তৈরি করা যাবে। রিপোর্ট অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে পোমেলির এই ফিচারটি বিনামূল্যে ব্যবহার করা যাচ্ছে।

 

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Moon Flyby Mission: মার্চে কবে চাঁদের উদ্দেশে রওনা দেবেন মহাকাশচারীরা, ফিরছেন কবে, জানাল NASA
ট্রাইফ্যাক্টাকনেক্স উত্তরপ্রদেশে ৭ দফায় ৭ বিলিয়ন ডলারের এআই কাঠামোতে বিনিয়োগের ঘোষণা করেছে