এই নতুন সিরিজের প্রধান আকর্ষণ হল ফোনটির পারফরম্যান্স এবং ব্যাটারি। শোনা যাচ্ছে, Honor 600 Pro মডেলে Qualcomm Snapdragon 8 Elite চিপসেট থাকবে। অন্যদিকে, Honor 600 মডেলে থাকবে Snapdragon 7 Gen 4 SoC। দুটি মডেলেই 7,000mAh-এর বিশাল ব্যাটারি দেওয়া হয়েছে। ফোন দুটি ৮০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং এবং 27W রিভার্স চার্জিং সাপোর্ট করে। তবে শুধুমাত্র প্রো মডেলে 50W ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা রয়েছে, যা একটি বিশেষ আকর্ষণ।