
iPhone 18 Pro: সেপ্টেম্বর মাস যতই এগিয়ে আসছে, প্রযুক্তিপ্রেমীদের চোখ এখন কিউপারটিনোর দিকে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কবে অ্যাপল তাদের নতুন ফ্ল্যাগশিপ লাইনআপের লঞ্চের দিন ঘোষণা করবে। এই লাইনআপে রয়েছে বহু প্রতীক্ষিত iPhone 18 Pro, iPhone 18 Pro Max এবং জল্পনায় থাকা ফোল্ডেবল iPhone Ultra। যদিও অ্যাপল এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। কিন্তু তাদের পুরনো রুটিন এবং সূত্রের খবর থেকে একটা স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে।
টানা চার বছর ধরে অ্যাপল একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলেছে: মূল অনুষ্ঠানের ঠিক ১৪ দিন আগে তারা মিডিয়াকে আমন্ত্রণপত্র পাঠায়।
iPhone 18 Pro: দাম ফাঁস! এটাই কি হবে ২০২৬-এর সবচেয়ে সস্তা নতুন আইফোন?
মডেল — আমন্ত্রণপত্র পাঠানোর তারিখ — অনুষ্ঠানের তারিখ — সময়ের ব্যবধান
iPhone 17 — ২৬ অগাস্ট, ২০২৫ — ৯ সেপ্টেম্বর, ২০২৫ ---১৪ দিন
iPhone 16 — ২৬ অগাস্ট, ২০২৪ — ৯ সেপ্টেম্বর, ২০২৪ — ১৪ দিন
iPhone 15 — ২৯ অগাস্ট, ২০২৩ — ১২ সেপ্টেম্বর, ২০২৩ — ১৪ দিন
iPhone 14 ---- ২৪ অগাস্ট, ২০২২ — ৭ সেপ্টেম্বর, ২০২২ — ১৪ দিন
অ্যাপল যদি তাদের এই ১৪ দিনের নিয়মটা বজায় রাখে এবং সেপ্টেম্বরের শুরুতে ইভেন্ট করার পরিকল্পনা করে, তাহলে আশা করা যায় যে, ২৬ অগাস্ট বুধবার প্রেসের কাছে আমন্ত্রণ পৌঁছে যাবে।
iPhone 18 Pro Max: প্রথম দিনেই আমেরিকায় 'মেড ইন ইন্ডিয়া' আইফোন? বড় চমক অ্যাপলের
এখনও পর্যন্ত যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে, তাতে মনে করা হচ্ছে ইভেন্টের সম্ভাব্য তারিখ ৯ সেপ্টেম্বর, বুধবার। তার কারণ হল, ৭ সেপ্টেম্বর সোমবার আমেরিকায় লেবার ডে-র ছুটি। তাই বুধবার অনুষ্ঠান করলে সাংবাদিক, অ্যানালিস্ট এবং অন্যান্যরা ছুটির পর মঙ্গলবার আরামে ক্যালিফোর্নিয়া পৌঁছতে পারবেন।
এই সম্ভাবনার সপক্ষে আরও একটি বড় প্রমাণ হল, সম্প্রতি অ্যাপল তাদের মার্কিন রিটেল কর্মীদের কাছে একটি ইন্টারনাল চিঠি পাঠিয়েছে। অন্যদিকে, সেপ্টেম্বর মাসের প্রথম দিকে ক্যালিফোর্নিয়ায় 'ইভেন্ট সাপোর্ট এক্সপেরিয়েন্স প্রোগ্রাম'-এ যোগ দেওয়ার জন্য আবেদন করতে বলা হয়েছে।
এবারের ইভেন্টটা বেশ বড়সড় হতে চলেছে। শোনা যাচ্ছে, অ্যাপল তিনটি নতুন ফ্ল্যাগশিপ আইফোন লঞ্চ করবে: iPhone 18 Pro, iPhone 18 Pro Max এবং তাদের প্রথম ফোল্ডেবল ফোন, যার নাম হতে পারে iPhone Ultra। তবে অবাক করার মতো বিষয় হল, সাধারণ iPhone 18 মডেলটি এই অনুষ্ঠানে থাকছে না। মনে করা হচ্ছে, অ্যাপল এবার থেকে তাদের লঞ্চের সময়সূচি দুটি ভাগে ভাগ করে দেবে। iPhone 18, iPhone 18e এবং iPhone Air 2 মডেলগুলি ২০২৭ সালের বসন্তে লঞ্চ করা হবে। এছাড়াও অ্যাপল সাধারণত সেপ্টেম্বরের ইভেন্টে নতুন Apple Watch লঞ্চ করে। আর মাঝে মাঝে AirPods-ও এই অনুষ্ঠানে জায়গা পায়, যদিও সেগুলোর প্রতি বছর নতুন মডেল আসে না।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।