iPhone 18 Pro: কবে লঞ্চ হচ্ছে আইফোন ১৮ প্রো? অ্যাপলের ফোল্ডেবল ফোনও আসছে সেপ্টেম্বরে

Published : Jul 15, 2026, 12:58 PM IST

iPhone 18 Pro: অ্যাপলপ্রেমীদের জন্য দারুণ খবর! iPhone 18 Pro-র লঞ্চের সম্ভাব্য দিনক্ষণ সামনে এসেছে। সেপ্টেম্বর মাসের ৯ তারিখ, মেগা ইভেন্টটি হতে পারে। যেখানে নতুন ফোল্ডেবল iPhone Ultra-ও লঞ্চ হওয়ার কথা।

PREV
15
মেগা ইভেন্টটি ৯ সেপ্টেম্বর

নতুন আইফোনের পাশাপাশি, একেবারে নতুন সফটওয়্যার iOS 27-এর ডেভেলপার বিটা নিয়েও কাজ চলছে পুরোদমে। শোনা যাচ্ছে, আর কয়েক ঘণ্টার মধ্যেই প্রথম পাবলিক বিটা ভার্সনও চলে আসতে পারে। সবমিলিয়ে, এবার সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ বেশ মসৃণভাবেই এগোচ্ছে। আসন্ন সেপ্টেম্বর মাসে, অ্যাপলের স্পেশাল ইভেন্টে iPhone 18 Pro এবং 18 Pro Max-এর সঙ্গে লঞ্চ হতে পারে নতুন ফোল্ডেবল iPhone Ultra। রিপোর্ট অনুযায়ী, এই মেগা ইভেন্টটি ৯ সেপ্টেম্বর, বুধবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। ১১ সেপ্টেম্বর, শুক্রবার থেকে নতুন ডিভাইসগুলির প্রি-অর্ডার শুরু হবে। এরপর ১৪ সেপ্টেম্বর, সোমবার iOS 27-এর জেনারেল রিলিজ হবে। সবশেষে ১৮ সেপ্টেম্বর, শুক্রবার থেকে iPhone 18 Pro এবং অন্যান্য মডেলগুলি সরাসরি বাজারে বিক্রির জন্য চলে আসবে।

25
অ্যাপল আইওএস ২৭ বিটা আপডেট

iPhone 18 Pro-র পাশাপাশি iPhone 11 সিরিজ পর্যন্ত পুরনো মডেলগুলিতেও চলবে iOS 27 সফটওয়্যার। এটি এখন ডেভেলপার বিটা স্টেজে রয়েছে। ৬ জুলাই, এটির বিটা ভার্সন সফলভাবে রিলিজ হয়েছে, যা অ্যাপলের পুরনো রেকর্ড টাইমিংয়ের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। ব্লুমবার্গের বিশেষজ্ঞ মার্ক গুরম্যানের মতো অনেকেই বলছেন, এবার সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ খুব মসৃণভাবে চলছে। গত বছর লিকুইড গ্লাস ডিজাইনের কারণে পাবলিক বিটা আসতে দেরি হয়েছিল, কিন্তু এবার ১৪ জুলাই পাবলিক বিটা আসছেই বলে জোর জল্পনা।

35
৯ সেপ্টেম্বর অ্যাপলের মেগা ইভেন্ট

অ্যাপলের সেপ্টেম্বর মাসের 'কী-নোট' ইভেন্টের তারিখ নিয়ে ইন্ডাস্ট্রিতে কিছুটা বিভ্রান্তি রয়েছে। মার্ক গুরম্যানের মতো বিশেষজ্ঞরা বলছেন, ইভেন্টটি ৮ সেপ্টেম্বর হতে পারে। কিন্তু সেদিন আমেরিকায় লেবার ডে'র ছুটির পর প্রথম কাজের দিন। অ্যাপল সাধারণত ছুটির ঠিক পরেই কোনও ইভেন্ট আয়োজন করে না। তাই মনে করা হচ্ছে, ৯ সেপ্টেম্বর, বুধবার সকাল ১০টাতেই এই মেগা লঞ্চ ইভেন্টটি হওয়ার সম্ভাবনা বেশি। এই ইভেন্টে নতুন সিইও জন টার্নাস সারা বিশ্বের সামনে iPhone 18 Pro, iPhone 18 Pro Max এবং অ্যাপলের প্রথম ফোল্ডেবল iPhone Ultra পেশ করবেন। এর সঙ্গে দুটি নতুন অ্যাপল ওয়াচও লঞ্চ হতে পারে।

45
কবে থেকে প্রি-অর্ডার শুরু?

৯ সেপ্টেম্বরের কী-নোট ইভেন্টে নতুন প্রোডাক্টের পাশাপাশি প্রি-অর্ডারের তারিখও ঘোষণা করা হবে। যদি ৯ সেপ্টেম্বর ইভেন্টটি হয়, তাহলে ১১ সেপ্টেম্বর থেকে প্রি-অর্ডার শুরু হয়ে যাবে। ক্যালিফোর্নিয়ার সময় অনুযায়ী, সকাল ৫টা থেকেই বুকিং লাইভ হবে। নিজের পছন্দের রঙ ও স্টোরেজ ভ্যারিয়েন্ট পেতে হলে তাড়াতাড়ি বুক করতে হবে। কারণ, অ্যাপলের নতুন মডেলের স্টক খুব দ্রুত শেষ হয়ে যায়। ১৪ সেপ্টেম্বর, iOS 27-এর জেনারেল রিলিজ হওয়ার কথা। যদি সামান্য দেরিও হয়, ১৫ সেপ্টেম্বরের মধ্যে সব ব্যবহারকারী এই নতুন OS আপডেট পেয়ে যাবেন।

55
অ্যাপলের ফোল্ডেবল আইফোন আলট্রা

এবারের লঞ্চে সবার চোখ অ্যাপলের প্রথম ফোল্ডেবল ফোন 'iPhone Ultra'-র দিকে। তবে ৯ সেপ্টেম্বরের ইভেন্টে এটি ঘোষণা করা হলেও, ফোনটি সঙ্গে সঙ্গে বাজারে আসবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। এর আগে iPhone X লঞ্চ করার সময়ও অ্যাপল সেটিকে নভেম্বর পর্যন্ত বাজারে ছাড়েনি। যেহেতু এটি একটি নতুন ক্যাটাগরির ফোন, তাই বিশেষজ্ঞরা মনে করছেন এর বিক্রি শুরু হতে কিছুটা দেরি হতে পারে। যদি দেরিতে আসে, তাহলে এর রিভিউগুলিও বিক্রির তারিখের দু-তিন দিন আগে সামনে আসবে। তবে iPhone 18 Pro কিন্তু পরিকল্পনা মতোই ১৮ সেপ্টেম্বর, থেকে সরাসরি স্টোরগুলিতে বিক্রির জন্য চলে আসবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories