MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Technology
  • Apple Macbook Discount: ৪০,০০০ টাকারও কম দামে অ্যাপলের ল্যাপটপ? অবিশ্বাস্য! কীভাবে কিনবেন জেনে নিন

Apple Macbook Discount: ৪০,০০০ টাকারও কম দামে অ্যাপলের ল্যাপটপ? অবিশ্বাস্য! কীভাবে কিনবেন জেনে নিন

Apple MacBook: অ্যাপলের নতুন ম্যাকবুক নিও-তে চলছে বিরাট অফার। এক্সচেঞ্জ এবং ব্যাঙ্কের অফার মিলিয়ে আপনি এটি ৪০,০০০ টাকার কম দামে কিনতে পারবেন (apple macbook discount)। কিন্তু কীভাবে?

2 Min read
Author : Subhankar Das
Published : Apr 08 2026, 10:29 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
মাত্র ৪০ হাজার টাকায় অ্যাপলের নতুন ম্যাকবুক?
Image Credit : Apple Website

মাত্র ৪০ হাজার টাকায় অ্যাপলের নতুন ম্যাকবুক?

ল্যাপটপ এখন আর বিলাসিতা নয়, একটি প্রয়োজনীয়তা। অনেকেই অ্যাপলের মতো প্রিমিয়াম ব্র্যান্ডের ল্যাপটপ কেনার স্বপ্ন দেখেন। কিন্তু দাম শুনলেই পকেটে টান পড়ে। তবে এবার অ্যাপল তার স্ট্র্যাটেজি কিছুটা বদলেছে। ছাত্রছাত্রী এবং বাজেট-সচেতন গ্রাহকদের জন্য সংস্থাটি বাজারে এনেছে নতুন ম্যাকবুক নিও (MacBook Neo)। আর দারুণ অফারে এটি এখন ৪০,০০০ টাকারও কম দামে পাওয়া যাচ্ছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
অ্যাপল ম্যাকবুক নিও-র দামের হিসেবটা ঠিক কী?
Image Credit : X/theapplehub

অ্যাপল ম্যাকবুক নিও-র দামের হিসেবটা ঠিক কী?

ম্যাকবুক নিও-র আসল দাম হল ৬৯,৯০০ টাকা। কিন্তু ক্রোমা-র 'এভরিথিং অ্যাপল' সেলে এটি প্রায় ৪০ হাজার টাকারও কম দামে পাওয়া যাচ্ছে। কীভাবে? ছাত্রছাত্রী এবং শিক্ষকরা নিজেদের আইডি কার্ড দেখিয়ে এডুকেশন ডিসকাউন্ট পেলে দাম কমে দাঁড়াবে ৬২,৯১০ টাকা। এরপর আপনার পুরনো ল্যাপটপের কন্ডিশনের ওপর ভিত্তি করে প্রায় ১২,৫০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু পাবেন। সেইসঙ্গে, ক্রোমা দিচ্ছে ৭,০০০ টাকার অতিরিক্ত এক্সচেঞ্জ বোনাস। সবশেষে, নির্দিষ্ট কিছু ব্যাঙ্কের কার্ডে ৪,০০০ টাকার ইনস্ট্যান্ট ক্যাশব্যাকও রয়েছে। সব মিলিয়ে ম্যাকবুক নিও-র দাম দাঁড়াচ্ছে প্রায় ৩৯,৪১০ টাকা।

Related Articles

Related image1
Apple Lockdown Mode: আইফোনের এই ফিচারটি সবচেয়ে বড় সাইবার হ্যাকিং থেকেও প্রতিরোধ করতে পারে
Related image2
Apple iPhone Air: আইফোনে বিশাল ছাড়! অবিশ্বাস্য দামে মিলবে এই ফোন, দেখে নিন এক ক্লিকে
35
অ্যাপল ম্যাকবুক নিও-র সুপার ডিজাইন
Image Credit : X/theapplehub

অ্যাপল ম্যাকবুক নিও-র সুপার ডিজাইন

দাম কম হলেও অ্যাপলে এই মডেলটির ফিচারের সঙ্গে কোনওরকম আপোস করেনি। ম্যাকবুক নিও-তে রয়েছে ১৩ ইঞ্চির লিকুইড রেটিনা ডিসপ্লে। এটি ৫০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করে। ফলে, দিনের আলোতেও স্ক্রিন পরিষ্কার দেখা যায়। এটির শার্প ভিজ্যুয়াল এবং ন্যাচারাল কালার আপনার চোখকে বেশ আরাম দেবে। যারা সিনেমা দেখতে ভালোবাসেন কিংবা গ্রাফিক্স ডিজাইনিং শুরু করতে চান, তাদের জন্য এটি এক দারুণ অভিজ্ঞতা দিতে পারবে।

45
অ্যাপল ম্যাকবুক নিও-তে রয়েছে A18 প্রো চিপসেট
Image Credit : X/theapplehub

অ্যাপল ম্যাকবুক নিও-তে রয়েছে A18 প্রো চিপসেট

পারফরম্যান্সের জন্য এই ল্যাপটপে অ্যাপল তার শক্তিশালী A18 প্রো চিপসেট ব্যবহার করেছে। সাধারণত আইফোনে এই চিপ দেখা যায়। যা ম্যাকবুকে মাল্টিটাস্কিংকে আরও সহজ করে তুলবে। আপনি একসঙ্গে একাধিক ব্রাউজার ট্যাব খুলুন বা হাই-ডেফিনিশন ভিডিও দেখুন, ল্যাপটপটি কখনোই হ্যাং করবে না। তবে এটিতে কোনও কুলিং ফ্যান নেই। ল্যাপটপটির ১৬-কোর নিউরাল ইঞ্জিন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজগুলিকে আরও দ্রুত এবং সহজ করে তোলে।

55
অ্যাপল ম্যাকবুক নিও-র ব্যাটারি ব্যাকআপ এবং অন্যান্য ফিচার
Image Credit : X/theapplehub

অ্যাপল ম্যাকবুক নিও-র ব্যাটারি ব্যাকআপ এবং অন্যান্য ফিচার

ছাত্রছাত্রীদের পড়াশোনা বা প্রোজেক্টের জন্য ভালো ব্যাটারি ব্যাকআপ থাকা খুব জরুরি বিষয়। সংস্থাটির দাবি, একবার চার্জ দিলে ম্যাকবুক নিও প্রায় ১৬ ঘণ্টা পর্যন্ত টানা চলতে পারে। ভিডিও কলের জন্য এটিতে রয়েছে ১০৮০পি ফেসটাইম ক্যামেরা, পরিষ্কার কথার জন্য দুটি মাইক্রোফোন এবং দারুণ সাউন্ডের জন্য ডলবি অ্যাটমস সাপোর্ট। সবমিলিয়ে, যারা কম খরচে অ্যাপল ইকোসিস্টেমে ঢুকতে চান, তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
বিজ্ঞান ও প্রযুক্তি

Latest Videos
Recommended Stories
Recommended image1
Jio Satellite Internet: Jio-র ১৬০০ স্যাটেলাইটের পরিকল্পনা, Starlink-কে টক্কর দিতে আসছে স্যাটেলাইট ইন্টারনেট
Recommended image2
Google Maps: রাস্তায় কোথায় জ্যাম রয়েছে, কীভাবে বোঝে গুগল ম্যাপ? ৯৯% মানুষই ভুল উত্তর দিয়েছেন
Recommended image3
iPhone 18 Pro: আজই প্রি-বুকিং শুরু, দাম ও অফার জেনে নিন, না-হলে পছন্দের মডেল হাতছাড়া হতে পারে
Recommended image4
চুপিসারে OTP পড়ে নিচ্ছে, হোয়াটসঅ্যাপে নজরদারি! নতুন ম্যালওয়্যার নিয়ে বড় সতর্কতা জারি
Recommended image5
Big Billion Days: ফাঁস হয়ে গেল ফ্লিপকার্টের সেল-এর তারিখ? ৯ অক্টোবর থেকে শুরু?
Related Stories
Recommended image1
Apple Lockdown Mode: আইফোনের এই ফিচারটি সবচেয়ে বড় সাইবার হ্যাকিং থেকেও প্রতিরোধ করতে পারে
Recommended image2
Apple iPhone Air: আইফোনে বিশাল ছাড়! অবিশ্বাস্য দামে মিলবে এই ফোন, দেখে নিন এক ক্লিকে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved