অডিও ডিভাইস তৈরির অন্যতম সেরা কোম্পানি জেবিএল (JBL) চিনে তাদের জনপ্রিয় 'টিউন বাডস ৩' (Tune Buds 3) ওয়্যারলেস ইয়ারবাডসের নতুন সংস্করণ লঞ্চ করেছে। ভিতরের যন্ত্রাংশগুলো আবছা দেখা যায়, এমন 'ট্রান্সলুসেন্ট' বা স্বচ্ছ ডিজাইনই এই নতুন মডেলের প্রধান আকর্ষণ।
দাম ও বিক্রির বিস্তারিত তথ্য
নতুন ট্রান্সলুসেন্ট ডিজাইনের JBL Tune Buds 3 ইয়ারবাডসের দাম রাখা হয়েছে ১০,১০০ টাকা। আগামী ৩ ডিসেম্বর থেকে এর বিক্রি শুরু হবে। ডিপ ব্ল্যাক (Deep Black), মুন হোয়াইট (Moon White) এবং জেড (Jade)—এই ৩টি রঙে এটি পাওয়া যাচ্ছে। এর মধ্যে মুন হোয়াইট মডেলে রয়েছে চকচকে চার্জিং কেস; অন্যদিকে জেড রঙের ইয়ারবাডস এবং কেস উভয়েই এক নজরকাড়া সবুজ স্বচ্ছ লুক দেয়। চীন ছাড়া ভারত বা অন্যান্য আন্তর্জাতিক বাজারে এটি কবে লঞ্চ হবে, সে বিষয়ে জেবিএল এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।