JioPC Cloud Service: পুরনো কম্পিউটারকে বানিয়ে দেবে নতুন! কীভাবে কাজ করবে জিওপিসি পরিষেবা?

Published : Sep 04, 2026, 10:15 AM IST

JioPC Cloud Service: আপনার পুরনো কম্পিউটার কি খুব স্লো হয়ে গেছে? স্টোরেজ ফুল? নতুন সফটওয়্যার চলছে না? আর চিন্তা নেই। নতুন কম্পিউটার না কিনেই পুরনো ল্যাপটপ বা ডেস্কটপকে সুপারফাস্ট করে তোলার জন্য Jio নিয়ে এল এক নতুন পরিষেবা।

PREV
15
যে কোনও নেটওয়ার্ক ইউজারই জিওপিসি ব্যবহার করতে পারেন
আগে এই পরিষেবা শুধু জিওহোম ব্রডব্যান্ড ব্যবহারকারীদের জন্য ছিল। কিন্তু এখন জিও এই পরিষেবা সমস্ত ইন্টারনেট ব্যবহারকারীর জন্য খুলে দিয়েছে। এর জন্য জিও সিম বা জিও ব্রডব্যান্ড কানেকশন থাকার কোনও দরকার নেই। যে কোনও কোম্পানির ইন্টারনেট থাকলেই এই পরিষেবা ব্যবহার করা যাবে।
25
পুরনো কম্পিউটারে 16GB RAM, 1TB স্টোরেজ পাওয়ার

জিওপিসি-র বিশেষত্ব হল, নতুন কোনও হার্ডওয়্যার না কিনেই ক্লাউডের মাধ্যমে কম্পিউটিং ক্ষমতা বাড়ানো যায়। ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী 16GB পর্যন্ত RAM এবং 1TB পর্যন্ত স্টোরেজ পেতে পারেন। ৩-৪ বছরের পুরনো কম্পিউটার স্লো হয়ে গেলে বা স্টোরেজ ভরে গেলে, নতুন কম্পিউটার না কিনে জিওপিসি-র মাধ্যমে আধুনিক কম্পিউটিংয়ের অভিজ্ঞতা পাওয়া সম্ভব। জিও জানাচ্ছে, এটি একটি সাশ্রয়ী বিকল্প।

Telecom Subscribers: জুলাই মাসে ভারতে গ্রাহক সংখ্যা ছাড়াল ১৩৫ কোটি, শীর্ষে জিও

35
মাত্র ৫ মিনিটেই অ্যাক্টিভেট করা যায়
জিওপিসি পরিষেবা চালু করার জন্য খুব বেশি টেকনিক্যাল জ্ঞানের প্রয়োজন নেই। সাবস্ক্রিপশন নেওয়ার মাত্র কয়েক মিনিটের মধ্যেই এটি অ্যাক্টিভেট করা যায়। এর সুবিধা হল— নতুন কম্পিউটার কেনার দরকার নেই, নতুন হার্ডওয়্যার লাগানোর ঝামেলা নেই এবং এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা সরানোর সমস্যাও নেই। প্রায় ৫ মিনিটেই পরিষেবাটি চালু হয়ে যায়।
45
পুরনো কম্পিউটারেও এআই পাওয়ার, ছাত্রছাত্রীদের জন্য বিশেষ সুবিধা

এখন শিক্ষা, চাকরি বা ব্যবসায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI-এর ব্যবহার দ্রুত বাড়ছে। কিন্তু AI-ভিত্তিক সফটওয়্যার চালাতে শক্তিশালী কম্পিউটার লাগে। জিওপিসি-র বেশিরভাগ প্রসেসিং ক্লাউডে হয়, তাই কম ক্ষমতার পুরনো কম্পিউটারও আধুনিক AI অ্যাপ্লিকেশন চালাতে পারবে। জিও-র মতে, ৮ বছরের পুরনো কম্পিউটারও জিওপিসি-র মাধ্যমে AI-এর জন্য তৈরি হয়ে যাবে। এর ফলে, ছাত্রছাত্রীরা বিশেষভাবে উপকৃত হবে।

Jio Freedom Plan: গ্রাহকদের জন্য জিও নিয়ে এল ফ্রিডম প্ল্যান! আনলিমিটেড ইন্টারনেট, সঙ্গে একগুচ্ছ OTT অ্যাপস ফ্রি

55
জিওপিসি-র প্ল্যান এবং দাম কত?

জিওপিসি দুটি প্ল্যান অফার করছে— সাধারণ জিওপিসি এবং জিওপিসি আলট্রা। জিওপিসি প্ল্যানে ৮জিবি র‍্যাম ও ৫০০জিবি স্টোরেজ পাওয়া যায়। অন্যদিকে, জিওপিসি আলট্রা প্ল্যানে ১৬জিবি RAM ও ১টিবি স্টোরেজ রয়েছে। দামের ক্ষেত্রে ২ মাসের জন্য জিওপিসি-র দাম ১০০০ টাকা এবং জিওপিসি আলট্রা-র দাম ১২০০ টাকা। এক বছরের জন্য জিওপিসি-র দাম ২০০০ টাকা এবং আলট্রা-র দাম ২৫০০ টাকা। দীর্ঘমেয়াদী প্ল্যানে জিওপিসি-র জন্য ৪০০০ টাকা এবং আলট্রা-র জন্য ৫০০০ টাকা দিতে হবে। এটি ক্লাউড-ভিত্তিক পরিষেবা হওয়ায় একটি স্থিতিশীল ইন্টারনেট কানেকশন থাকা জরুরি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories